Tag Archives: সার্কেল ব্যবস্থা

সার্কেল ব্যবস্থা

জেল কোড অনুযায়ী কারারক্ষীর সার্কেল ব্যবস্থা । কারা কর্মকর্তা কর্মচারী

আজকে আমরা কারারক্ষীর সার্কেল ব্যবস্থা সম্পর্কে আলোচনা করবো। যা জেল কোডের  কারা কর্মকর্তা কর্মচারী অংশে অন্তর্গত।

 

কারারক্ষীর সার্কেল ব্যবস্থা । কারা কর্মকর্তা কর্মচারী

 

কারারক্ষীর সার্কেল ব্যবস্থা । কারা কর্মকর্তা কর্মচারী

বিধি ২৯৪- ২৯৮। প্রয়োগ নেই ।

বিধি ২৯৯-৩০৭। কারারক্ষী ও প্রধান কারারক্ষী নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত – বর্তমানে কর্মকর্তা ও কর্মচারী (কারা অধিদপ্তর) নিয়োগ বিধিমালা, ১৯৮৪ প্রযোজ্য।

বিধি-৩০৮ । কোন প্রধান কারারক্ষী বা কারারক্ষীকে তিন বছরের বেশী একই কারাগারে কর্মরত রাখা যাবে না।

 

কারারক্ষীর সার্কেল ব্যবস্থা । কারা কর্মকর্তা কর্মচারী

 

বিধি ৩০৯-৩১৩। কারারক্ষী ও প্রধান কারারক্ষী বদলি সংক্রান্ত ।

বিধি-৩১৪। কারাগার এলাকার মধ্যে প্রত্যেক প্রধান কারারক্ষীকে নিজের ও পরিবারের জন্যে স্বতন্ত্র বাসা প্রদান করতে হবে এবং সকল কারারক্ষীর জন্যে রাত্রিবাস এবং রান্না করার জায়গার সংস্থান করতে হবে। সম্ভব হলে কিছু সংখ্যক কারারক্ষীর পারিবারিক স্বতন্ত্র বাসার ব্যবস্থা করা যেতে পারে, তবে তা গার্ড রুম থেকে বেশ দূরে হতে হবে।

বিধি-৩১৫ ৷ প্রয়োগ নেই।

বিধি-৩১৬। পৃথক কোন হাসপাতাল না থাকলে অসুস্থ কারারক্ষীগণ কারা হাসপাতালে রোগী হিসেবে ভর্তি পূর্বক চিকিৎসা পাবে এবং সরকারী খরচে ডায়েট পাবেন।