Tag Archives: মেট্রন এবং মহিলা কারারক্ষী

মেট্রন এবং মহিলা কারারক্ষী

জেল কোড অনুযায়ী মেট্রন এবং মহিলা কারারক্ষী । কারা কর্মকর্তা কর্মচারী

আজকে আমরা মেট্রন এবং মহিলা কারারক্ষী সম্পর্কে আলোচনা করবো। যা জেল কোডের  কারা কর্মকর্তা কর্মচারী অংশে অন্তর্গত।

 

মেট্রন এবং মহিলা কারারক্ষী

 

মেট্রন এবং মহিলা কারারক্ষী । কারা কর্মকর্তা কর্মচারী

 

বিধি-২৮২। প্রত্যেক কেন্দ্রীয় এবং জেলা কারাগারে, একজন মেট্রন বা মহিলা কারারক্ষী থাকবে। কেন্দ্রীয় কারাগারে অতিরিক্ত এক বা দুইজন মহিলা কারারক্ষী থাকতে পারে।

বিধি-২৮৩ । যদি কোন মহিলাকে এ কাজে না পাওয়া যায়, তবে অর্ধেক সাজা ভোগ হয়েছে এমন ভাল চরিত্রের একজন সাজাপ্রাপ্ত মহিলা বন্দীকে দায়িত্ব দেয়া যতে পারে। তবে মহিলা বন্দীকে নিয়োগের বিষয়টি কারা মহাপরিদর্শককে জানাতে হবে।

 

বিধি-২৮৪। জেল সুপার এবং জেলারের নিয়ন্ত্রণ সাপেক্ষে মেট্রন মহিলা বন্দীদের যাবতীয় দেখাশুনা এবং তত্ত্বাবধান করবেন। 

বিধি-২৮৫। মহিলা কারারক্ষী একজন হলে তিনি মেট্রনের সহকারী হিসেবে কাজ করবেন এবং মেট্রনের অনুপস্থিতিতে মেট্রন হিসেবে দায়িত্ব পালন করবেন। মহিলা কারারক্ষীগণ মহিলা বন্দীদের প্রহরার কাজ করবেন।

 

মেট্রন এবং মহিলা কারারক্ষী

 

বিধি-২৮৬। মহিলা বন্দী কারাগারে ভর্তির সময় মেট্রন তাদেরকে তল্লাশী করবেন এবং কোন নিষিদ্ধ দ্রব্য পেলে অপসারণ করবেন। তিনি মেডিকেল অফিসারের নির্দেশে মহিলা বন্দীদের শরীরে কোন জখম বা চিহ্ন রেকর্ড করার জন্যে পরীক্ষা করবেন। তাদের কাছে কোন টাকা পাওয়া গেলে তা জেলারের কাছে জমা দিবেন। তিনি কোন নিষিদ্ধ দ্রব্য প্রতিরোধের উদ্দেশ্যে বা উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মহিলা বন্দীদের তল্লাশী করবেন। মহিলাদের তল্লাশী কেবল মাত্র মহিলাদের উপস্থিতিতে করতে হবে ।

বিধি-২৮৭। মহিলা বন্দীদের ওয়ার্ড লক-ইন এবং লক-আপের সময় মেট্রন উপস্থিত থাকবেন। দিনের বেলায় চাবি তার দায়িত্বে থাকবে এবং রাতের বেলায় তা জেলারের নিকট হস্তান্তর করবেন ।

বিধি-২৮৮ । মেট্রন ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য রাখবেন।

বিধি-২৮৯। জেল সুপার এবং জেলারের নিয়ন্ত্রণ সাপেক্ষে মেট্রন সশ্রম সাজা প্রাপ্ত মহিলা বন্দীদের কাজ পরিচালনা করবেন।

বিধি-২৯০ । মহিলা বন্দীদের পোশাক-পরিচ্ছদ, বেডিং প্রভৃতি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিনা মেট্রন তা নিশ্চিত করবেন। । এই উদ্দেশ্যে মেট্রন মহিলা বন্দীদের পোশাক-পরিচ্ছদ, বেডিং প্রভৃতি নিয়মিত তল্লাশী করবেন} ।

নং- ৬৪৭৪ এইচ জে তারিখ ২৬-১০-১৯৪২ মূলে সংযোজিত। বিধি-২৯১ । মেট্রন মহিলা বন্দীদের খাদ্য বিতরণ তত্ত্বাবধান করবেন। নিম্নমানের খাদ্যের ব্যপারে তিনি জেল সুপারের নিকট রিপোর্ট করবেন।

বিধি-২৯২। কোন পুরুষ বন্দী মহিলা বন্দীদের এলাকায় অনুমোদিত কর্মকর্তা- কর্মচারী ছাড়া যাতে প্রবেশ করতে না পারে সে দিকে মেট্রন লক্ষ্য রাখবেন। কোন কারা কর্মকর্তা বা কর্মচারী বিনা অনুমতিতে ও বিনা প্রয়োজনে মহিলা বন্দীদের এলাকায় প্রবেশ করলে বা প্রবেশের চেষ্টা করলে মেট্রন তা জেল সুপারকে জানাবেন।

বিধি-২৯৩। যদি কোন মহিলা বন্দী সেলে আটক তাকে তখন মেট্রন বা মহিলা রক্ষী সেলের চাবি নিজের সঙ্গে রাখবেন এবং বন্দীর কাছাকাছি অবস্থান করবেন, যাতে তার প্রয়োজনে সাড়া দিতে পারেন এবং আত্মহত্যা প্রতিহত করতে পারেন।