Tag Archives: জোতে রায়তের স্বত্ব বিলুপ্তি

জোতে রায়তের স্বত্ব বিলুপ্তি

জোতে রায়তের স্বত্ব বিলুপ্তি সংক্রান্ত আইন

আজকে আমরা আলোচনা করবো জোতে রায়তের স্বত্ব বিলুপ্তি সংক্রান্ত আইন সম্পর্কে

 

জোতে রায়তের স্বত্ব বিলুপ্তি সংক্রান্ত আইন
জোতে রায়তের স্বত্ব বিলুপ্তি সংক্রান্ত আইন

 

জোতে রায়তের স্বত্ব বিলুপ্তি সংক্রান্ত আইন

কোন কোন ক্ষেত্রে রায়তের স্বত্ব বিলুপ্ত হয়, তা স্টেট একুইজিশন এণ্ড টেন্যান্সী এ্যাক্টের ৯২ ধারায় উল্লেখ আছে। রায়তের সংজ্ঞা স্টেট একুইজিশন এণ্ড টেন্যান্সী এ্যাক্ট, ১৯৫০ এর ৮২ (২) উপ-ধারা অনুযায়ী ‘রায়ত’ এর অর্থ হল কোন ব্যক্তি যিনি ৪৪ ধারাবলে বা অন্য উপায়ে প্রত্যক্ষভাবে সরকারের অধীনে ভূমি দখলের অধিকার অর্জন করেছেন প্রধানত তা নিজে অথবা পরিবারের সদস্যদের দ্বারা অথবা শরীক বা বর্গাদারদের দ্বারা বা চাষাবাদ করার উদ্দেশ্যে এবং উক্ত অধিকার অর্জনকারী ব্যক্তির উত্তরাধিকারীগণও তাতে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।

সংক্ষেপে, কৃষিকার্যের জন্য যিনি ভূমি অর্জন বা দখল করেন তাকে রায়ত বলা হয়। অকৃষি ভূমির মালিককে রায়ত বলা হয় না, তাকে অকৃষি প্ৰজা বা নন- এগ্রিকালচারাল টেন্যান্ট বলা হয়।

সুতরাং শুধু রায়তের ভূমির ক্ষেত্রে উক্ত ৯২ ধারা প্রযোজ্য। অকৃষি প্ৰজা বা টেন্যান্টের ক্ষেত্রে উক্ত ৯২ ধারা প্রযোজ্য নয়। উল্লেখ্য একই ব্যক্তি তার কৃষি ভূমির জন্য রায়ত এবং তার অকৃষি ভূমির (যদি থাকে) জন্য অকৃষি প্রজা বা টেন্যান্ট বলে গণ্য হবেন। উক্ত ৯২ ধারা তার কৃষি ভূমির জন্য প্রযোজ্য হবে কিন্তু অকৃষি ভূমির জন্য প্রযোজ্য হবে না ।

৯২ (১) ধারা, কোন হোল্ডিং এর রায়তের স্বত্ব বিলুপ্ত হবে—

(এ) যখন তিনি যে উত্তরাধিকারী আইনের অধীন, সে উত্তরাধিকারী আইন অনুযায়ী উত্তরাধিকারযোগ্য কোন উত্তরাধিকারী না রেখে ইনটেস্টেট অবস্থায় মৃত্যুবরণ করেন,

(বি) যখন তিনি যে কোন কৃষিবর্ষের শেষে নির্ধারিত ফরমে এবং নির্ধারিত উপায়ে এবং নির্ধারিত সময়ের মধ্যে রেভেনিউ অফিসারের নিকট নোটিশ প্রদান পূর্বক তার হোল্ডিং/জোত সমৰ্পণ (Surrender) করেন,

(সি) যখন তিনি খাজনা (rent) প্রাপ্য হওয়ার পর তা পরিশোধের জন্য ব্যবস্থা না করে স্বেচ্ছায় বাসস্থান ত্যাগ করেন এবং তার হোল্ডিং নিজে বা পরিবারের সদস্যগণ দ্বারা অথবা ভৃত্য কিংবা শ্রমিকের দ্বারা বা সাহায্যে অথবা অংশগ্রহণকারীদের কিংবা বর্গাদারদের সাহায্যে পর পর তিন বৎসর যাবৎ চাষাবাদ করা হতে বিরত থাকেন,

(ডি) যখন কোন রায়তের স্বত্ত্ব, তিনি যে উত্তরাধিকারী আইনের অধীন সে উত্তরাধিকারী আইন অনুসারে এরূপ কোন ব্যক্তির উপর বর্তায় (devolved) য প্রকৃত চাষী নন এবং এরূপ ব্যক্তি নিজে বা পরিবারের সদস্যগণ দ্বারা অথবা ভৃত্য বা শ্রমিক দ্বারা বা সাহায্যে অথবা অংশীদারদের বা বর্গাদারদের সাহায্যে উক্ত স্বত্ত্ব, তার উপর বর্তানোর সময় হতে ৫ বৎসর সময়ের মধ্যে হোল্ডিংভুক্ত ভূমি চাষাবাদ না করেন এবং তিনি কেন উক্ত ভূমি চাষাবাদ করেননি তার কোন যথেষ্ট কারণ বিদ্যমান না থাকে।

 

জোতে রায়তের স্বত্ব বিলুপ্তি সংক্রান্ত আইন
জোতে রায়তের স্বত্ব বিলুপ্তি সংক্রান্ত আইন

 

(২) উপ-ধারাঃ যখন কোন রায়তের কোন হোল্ডিং এর স্বত্ব (১) উপ-ধারাধীন বিলুপ্ত হবে তখন রেভেনিউ অফিসার হোল্ডিংটিতে প্রবেশের জন্য প্রক্রিয়া শুরু করতে পারেন এবং হোল্ডিং এ রেভেনিউ অফিসারের এরূপ প্রবেশ করার তারিখ হতে উক্ত উপ-ধারার (এ) ক্লজ মোতাবেক স্বত্ব বিলুপ্ত হোল্ডিং এর দায়-দায়িত্ব ব্যতিত অন্যান্য হোল্ডিং এর সকল দায়-দায়িত্বমুক্ত হয়ে চূড়ান্তভাবে সরকারের বরাবরে ন্যস্ত (vest) হবে কিন্তু উক্ত উপ-ধারাধীন (বি), সি এবং (ডি) ক্লজসমূহ মোতাবেক যাদের হোল্ডিং এর স্বত্ত্ব বিলুপ্ত হয়েছে এরূপ হোল্ডিং দায়বদ্ধ করে গৃহীত টাকার জন্য তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

(৩) উপ-ধারাঃ (২) উপ-ধারা মোতাবেক হোল্ডিং-এ প্রবেশের পূর্বে রেভিনিউ অফিসার হোল্ডিংটিতে এরূপ প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করে নির্ধারিত পদ্ধতিতে একটি নোটিশ প্রচার করবেন এবং তাতে কারণগুলো বর্ণনা করে উক্ত হোল্ডিং-এর স্বত্বাধিকারী সকল ব্যক্তিদের নিকট হতে আপত্তি আহ্বান করে এবং নোটিশে উল্লিখিত নির্ধারিত সময়ের মধ্যে তার বরাবরে পেশকৃত আপত্তিসমূহ বিবেচনা করবেন এবং তার সিদ্ধান্ত লিপিবদ্ধ করবেন।

(৪) উপ-ধারাঃ (১) উপ-ধারার (ঘ) ক্লজ মোতাবেক কোন রায়তের হোল্ডিং এ তার স্বত্ব বিলুপ্তির বিরুদ্ধে উত্থাপিত আপত্তিতে (৩) উপ-ধারা মোতাবেক রেভেনিউ অফিসার কর্তৃক পাশকৃত কোন আদেশে কোন ব্যক্তি সংক্ষুব্ধ হলে আদেশের বিরুদ্ধে ১৪৭ ধারা মোতাবেক আপীল দায়েরের পরিবর্তে দেওয়ানী আদালতে মামলা রুজু করতে পারেন। এ সময় প্রচলিত অন্য কোন আইনে যাই থাকুক না কেন (৩) উপ- ধারাধীন রেভিনিউ অফিসারের আদেশের তারিখ হতে ৯০ দিনের মধ্যে এরূপ মোকদ্দমা দায়ের করতে হবে।

 

জোতে রায়তের স্বত্ব বিলুপ্তি সংক্রান্ত আইন
জোতে রায়তের স্বত্ব বিলুপ্তি সংক্রান্ত আইন

 

(৫) উপ-ধারাঃ (১) উপ-ধারাধীনে যে রায়তের হোল্ডিং-এর স্বত্ব বিলুপ্ত হয়েছে তার নিকট হোল্ডিং বাবদ প্রাপ্য যাবতীয় বকেয়া খাজনা অনাদায়যোগ্য বলে গণ্য করা হবে।

সংক্ষেপেঃ ৯২ ধারা অনুযায়ী কোন রায়তের হোল্ডিং এর স্বত্ত্ব থাকবে না (এ) যখন তিনি উত্তরাধিকারী বিহীন অবস্থায় উইল না করে (Intestate) পরলোকগমন করেন।

(বি) যখন তিনি কোন কৃষিবর্ষের শেষে নির্ধারিত রেভেনিউ অফিসারের নিকট নোটিস প্রদানপূর্বক তার হোল্ডিং সমর্পণ করেন,

(সি) যখন তিনি হোল্ডিং এর খাজনাদি প্রাপ্য হওয়ার পর তা পরিশোধ করার কোন ব্যবস্থা না করে স্বেচ্ছায় বাসস্থান ত্যাগ করেন এবং নিজস্ব পরিবারের সদস্যগণ দ্বারা, বা ভৃত্য কিংবা শ্রমিক কিংবা শরীকগণ বা বর্গাদারদের দ্বারা বা সাহায্যে পর পর তিন বৎসর যাবৎ হোল্ডিংটির চাষাবাদ করা হতে বিরত থাকেন, কিংবা

(ডি) যখন কোন স্বত্ব উত্তরাধিকার সূত্রে এমন ব্যক্তির উপর বর্তায় যিনি প্রকৃত কৃষক নন এবং উক্ত বক্তি নিজে বা পরিবারের সদস্যগণ দ্বারা বা ভৃত্য কিংবা শ্রমিক দ্বারা বা শরিক কিংবা বর্গাদারগণ দ্বারা, যে তারিখে উক্ত স্বত্ত্ব তার উপর বর্তিয়েছে সে তারিখ হতে কোন যথেষ্ট কারণ ব্যতিত উক্ত হোল্ডিংটির ৫ বৎসর যাবৎ চাষাবাদ না করেন তাহলে উক্ত হোল্ডিং-এ রায়তের স্বত্ব বিলুপ্ত হয়ে যাবে।

 

(২) যখন কোন রায়তের কোন হোল্ডিং-এ তার স্বত্ব বিলুপ্ত হয়ে যাবে তখন রেভেনিউ অফিসার এতে প্রবেশ করতে পারবেন এবং প্রবেশের তারিখ হতে (এ) দফা মোতাবেক স্বত্ব বিলুপ্ত হোল্ডিংটি ব্যতিত দায়মুক্ত হয়ে সরকারের উপর ন্যস্ত হবে কিন্তু যে সকল ব্যক্তির (বি) (সি) ও (ডি) দফায় বর্ণিত অবস্থায় হোল্ডিং-এ তাদের স্বত্ত্ব বিলুপ্ত হয়েছে তাদের কর্তৃক হোল্ডিং সিকিউরিটি প্রদান করে গৃহীত টাকার জন্য তাদের দায়-দায়িত্ব বহাল থাকবে।

(৩) হোল্ডিং এ প্রবেশের পূর্বে রেভেনিউ অফিসার হোল্ডিং-এ প্রবেশের জন্য তার ইচ্ছা প্রকাশ করে এবং তাতে কারণ উল্লেখপূর্বক এবং হোল্ডিং-এ স্বত্ত্ব রয়েছে এমন সকল ব্যক্তির নিকট হতে আপত্তি আহ্বান করে একটি নোটিস প্রচার করবেন এবং নোটিসে উল্লিখিত নির্ধারিত সময়ে তার নিকট পেশকৃত দরখাস্ত বিবেচনা করে তার সিদ্ধান্ত নথিতে লিপিবদ্ধ করবেন।

(৪) উপ-ধারা (১) এর (ডি) দফায় বর্ণিত অবস্থায় রায়তের হোল্ডিং-এ তার স্বত্ত্ব বিলুপ্তির বিরুদ্ধে উত্থাপিত আপত্তির উপর রেভেনিউ অফিসারের যে কোন আদেশের বিরুদ্ধে ১৪৭ ধারা মোতাবেক আপীলের পরিবর্তে উক্ত আদেশের তারিখ হতে ১০ দিনের মধ্যে দেওয়ানী আদালতে মোকদ্দমা দায়ের করতে পারেন।

(৫) রায়তের স্বত্ত্ব বিলুপ্তির পর তার নিকট খাজনা বাবদ সকল বকেয়ার দাবি অনাদায়যোগ্য বলে গণ্য হবে।