Tag Archives: কারাগারের মেডিকেল অফিসার

কারাগারের মেডিকেল অফিসার

জেল কোড অনুযায়ী কারাগারের মেডিকেল অফিসার । কারা কর্মকর্তা কর্মচারী

আজকে আমরা কারাগারের মেডিকেল অফিসার সম্পর্কে আলোচনা করবো। যা জেল কোডের  কারা কর্মকর্তা কর্মচারী অংশে অন্তর্গত।

 

কারাগারের মেডিকেল অফিসার
কারাগারের মেডিকেল অফিসার

 

কারাগারের মেডিকেল অফিসার । কারা কর্মকর্তা কর্মচারী

বিধি-৮৯। মেডিকেল অফিসার অসুস্থ বন্দীদের চিকিৎসা ব্যতীত অন্যান্য সকল কাজ জেল সুপারের নিয়ন্ত্রণ সাপেক্ষে সম্পাদন করবেন এবং তিনি কারাগারের সেনিটরী প্রশাসনের দায়িত্বে থাকবেন এবং এই কোড অনুযায়ী বা কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত দায়িত্ব পালন করবেন। তার দায়িত্ব বন্দীদের স্বাস্থ্য এবং কারাগারের সাধারণ স্বাস্থ্য সম্মত পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কীত তিনি কারা মহাপরিদর্শকের সাধারণ নিয়ন্ত্রণাধীন থাকবেন।

বিধি-৯০। যদি কোন কারাগারের জেল সুপার নিজেই একজন মেডিকেল অফিসার হন, তবে তিনি কারাগারের মেডিকেল অফিসার হিসাবেও দায়িত্ব পালন করবেন। যদি তিনি মেডিকেল অফিসার না হন, তবে সিভিল সার্জন, সম্ভব হলে, অনুরূপ কারাগারের মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিধি-৯১। যখন কোন জেলা কারাগারের মেডিকেল অফিসার সাময়িকভাবে স্টেশনে অনুপস্থিত থাকেন, স্টেশনের সিনিয়র মেডিকেল সাব অর্ডিনেট তার দায়িত্ব পালন করবেন।

বিধি-৯২। মেডিকেল অফিসার ১ নম্বর রেজিষ্টারে একটি মিনিট বই সংরক্ষণ করবেন। মিনিট বইয়ের বাম পাশে তার পরিদর্শনের তারিখ, পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্যাদি, সুপারিশ, আদেশ লিপিবদ্ধ করবেন। ডান পাশে জেলার উক্ত আদেশ কিভাবে বাস্তবায়িত হয়েছে তা লিখবেন। জেল সুপার তা অনুমোদন করবেন এবং কোন আপত্তি থাকলে তাও লিখবেন। যদি জেল সুপার মেডিকেল অফিসারের কোন সুপারিশ বাস্তবায়নে অসম্মত হন কিংবা তা বাস্তবায়ন করা সমীচীন মনে না করেন, তিনি মিনিটের একটি কপি কারা মহাপরিদর্শকের নিকট প্রেরণ করবেন এবং সুপারিশ বাস্তবায়ন না করার কারণ উল্লেখ করবেন।

 

কারাগারের মেডিকেল অফিসার
কারাগারের মেডিকেল অফিসার

 

বিধি-৯৩। মেডিকেল অফিসার সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত (প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনেও) প্রত্যহ একবার কারাগার ভিজিট করবেন। ভিজিট কালে তিনি কারাগারের প্রতিটি স্থানে যাবেন; বন্দীদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিছু আছে কিনা, পয় ব্যবস্থা সন্তোষজনক কিনা, সরবরাহকৃত পানি বিশুদ্ধ কিনা প্রভৃতি দেখবেন । তিনি খাবার ঘরে যাবেন, রান্নার পরিবেশ এবং রান্নার আগে ও পরে খাবারের ওজন এবং মান পরীক্ষা করে দেখবেন।

বিধি-৯৪। প্রত্যহ সূর্যোদয়ের পর মেডিকেল অফিসার কারা হাসপাতালে রোগীদের ভিজিট করবেন। তিনি রোগীদের অসুস্থতার বিবরণ শুনবেন, পরীক্ষা করে দেখবেন এবং প্রয়োজনে তাদেরকে হাসপাতালে ভর্তি করবেন। কোন বন্দী অহেতুক অসুস্থতার ভান করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্যে তিনি জেল সুপারের নিকট রিপোর্ট করবেন ।

বিধি- ৯৫। মেডিকেল অফিসার প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বন্দীদের প্যারেডে ভিজিট করবেন, সশ্রম বন্দীদের সময়ে সময়ে পরীক্ষা করবেন এবং তাদের হিস্ট্রি টিকেটে কমপক্ষে প্রতি পক্ষকালে একবার রেকর্ড লিখবেন। যদি মেডিকেল অফিসার দেখেন যে, কোন প্রকারের বা শ্রেণীর পরিশ্রমের কারণে কোন বন্দী শারীরিক অসুবিধা ভোগ করছে, তিনি তা বন্দীর হিস্ট্রি টিকেটে লিখবেন এবং অনুরূপ বন্দীকে ঐ কাজ হতে সরিয়ে আনা হবে, তবে মেডিকেল অফিসার যেরূপ মনে করেন সেরূপ উপযুক্ত কাজে তাকে নিয়োগ করা হবে।

বিধি-৯৬ ৷ যদি মেডিকেল অফিসার দেখেন যে শৃঙ্খলা বা অন্য কোন বিধিসম্মত ব্যবস্থা গ্রহণের কারণে কোন বন্দী দৈহিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা হলে তিনি বিহিত ব্যবস্থা গ্রহণের সুপারিশ পূর্বক জেল সুপারকে লিখিত পরামর্শ প্রদান করবেন। জেল সুপার উক্ত রিপোর্টের ভিত্তিতে ঐ বন্দীর ব্যপারে চলমান ব্যবস্থা রহিত বা পরিবর্তনের জন্যে কারা মহাপরিদর্শকের নিকট সুপারিশ করবেন। অতঃপর কারা মহাপরিদর্শক প্রয়োজনীয় আদেশ প্রদান করবেন। এরূপ প্রতিটি আদেশের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন সরকারের অবগতির জন্যে প্রেরণ করতে হবে।

বিধি-৯৭। মেডিকেল অফিসার বন্দীদের খাদ্য সরবরাহ ও প্রস্তুতি তদারকী করবেন এবং যে কোন খাদ্য দ্রব্য খাওয়ার জন্য অনুপযুক্ত ঘোষণা করতে পারবেন । তিনি অসুস্থ বন্দী, বিশেষ গ্যাং, সদ্য আরোগ্য প্রাপ্ত বন্দী, বয়স্ক বন্দী এবং শিশুদের খাদ্য তালিকার যে কোন প্রকার সংযোজন বা পরিবর্তন করতে পারবেন।

বিধি-৯৮ । কোন বন্দী কারাগারের অভ্যন্তরে মৃত্যুবরণ করলে, যদি উক্ত মৃত্যু স্বাভাবিক কারণে নয় বলে সন্দেহ হয় বা মৃত্যুর কারণ অজ্ঞাত হয়, তা হলে মেডিকেল অফি-সার মৃত দেহের একটি পূর্ণাঙ্গ পোস্ট-মর্টেম করবেন। অন্যান্য ক্ষেত্রে তিনি মৃত দেহ দেখবেন এবং মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হবেন; যদি তিনি নিজেই জেল সুপার হন তবে মৃত দেহ হস্তান্তর বা অপসারণের জন্যে যথাবিহিত নির্দেশ প্রদান করবেন। যদি তিনি নিজে জেল সুপার না হন, তবে মৃত্যুর কারণ সম্পর্কে জেল সুপারের নিকট রিপোর্ট প্রদান করবেন। অতঃপর জেল সুপার মৃত দেহ হস্তান্তর বা অপসারণের জন্যে যথাবিহিত নির্দেশ প্রদান করবেন।

বিধি-৯৯। কোন বন্দীর মৃত্যু হলে সে সম্পর্কে মেডিকেল অফি-সার হাসপাতাল রেজিষ্টারে (রেজিষ্টার নম্বর-২৭) নিম্নোক্ত তথ্যাদি লিপিবদ্ধ করবেনঃ

(১) প্রথম কোন দিন ঐ বন্দী অসুস্থতার কথা উল্লেখ করেছিল বা তাকে অসুস্থ হতে দেখা গিয়েছিল; 

(২) যে দিন মারা গিয়েছিল, সেদিন তাকে কি কাজে নিয়োজিত করা হয়েছিল; 

(৩)সে দিন কি ধরনের খাদ্য খেয়েছিল; 

(8) হাসপাতালে ভর্তি হবার তারিখ;

(৫) কোন দিন মেডিকেল অফিসারকে বন্দীর অসুস্থতা সম্পর্কে প্রথম জানানো হয়েছিল; 

(৬) রোগের ধরন; 

(৭) মৃত্যুর পূর্বে মেডিকেল অফিসার বা মেডিকেল সাব অর্ডিনেট সর্বশেষ কখন তাকে দেখেছিলেন; (৮) বন্দী কখন মারা গিয়েছিল; এবং

(৯) পোস্ট মর্টেম করা হলে রিপোর্ট,

সে সঙ্গে মেডিকেল অফিসার প্রয়োজন মনে করলে যে কোন বিশেষ মন্তব্যও উল্লেখ করতে পারেন। বন্দীর হিস্ট্রি টিকেট ও হাসাপাতাল বেড-হেড টিকেট (তাপমাত্রার চার্ট সহ,যদি থাকে) দুই বৎসর সংরক্ষণ করে রাখতে হবে।

 

কারাগারের মেডিকেল অফিসার
কারাগারের মেডিকেল অফিসার

 

বিধি- ১০০। প্রয়োগ নেই।

বিধি- ১০১। প্রয়োগ বিরল।

বিধি-১০২। বন্দীকে এক কারাগার হতে অন্য কারাগারে স্থানান্তরের পূর্বে মেডিকেল অফিসার পরীক্ষা করে দেখবেন। কোন বন্দী অন্য কারাগারে স্থানান্তরের যোগ্য শারীরিক অসুস্থতা মুক্ত- এ মর্মে মেডিকেল অফিসার প্রত্যায়ন না করা পর্যন্ত তাকে স্থানান্তর করা যাবে না। কোন বন্দী মারাত্মক অসুস্থ থাকলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কারাগার হতে খালাস দেয়া যাবে না। যদি মেডিকেল অফিসার মনে করেন যে, কোন বন্দী এমন কোন রোগে ভুগছে যে, তাকে খালাস প্রদান করা ঐ বন্দীর জন্যে ও সমাজের জন্যে নিরাপদ হবে না তা হলে তাকে খালাস দেয়া যাবে না।

বিধি-১০৩। মেডিকেল অফিসার কারাগার এলাকায় অবস্থিত সকল কারা কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা করবেন। কারা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ঔষধ কারা ষ্টোর থেকে দেয়া হবে 

বিধি-১০৪। মেডিকেল অফিসার- 

(ক)প্রত্যেক জানুয়ারি মাসের ১ তারিখে কারা মহাপরিদর্শকের নিকট ঔষধ এবং মেডিকেল সরঞ্জামাদির চাহিদা (এম এস ডি ১৩৫ ) প্রেরণ করবেন;

(খ) ঔষধ ও সরঞ্জামাদির দৈনিক হিসাব রাখার ব্যবস্থা করবেন; 

(গ) অন্যান্য ঔষধ থেকে বিষ পৃথক রাখা নিশ্চিত করবেন;

(ঘ) বিষের নির্ধারিত তালিকা ডিসপেন্সারীতে ঝুলিয়ে রাখবেন:

(ঙ) বিষ এবং প্রতিষেধকের তালিকা ডিসপেন্সারীতে ঝুলিয়ে রাখবেন 

(চ) মাঝে মাঝে যাচাই করে দেখবেন যে ষ্টোরের ঔষধ ব্যবহারের উপযুক্ত রয়েছে কিনা,

(ছ) বাজার থেকে জন্য কৃত ঔষধের হিসাব পরীক্ষা করে দেখবেন;

(জ) অকার্যকর

(ঝ) মেডিকেল সাব অর্ডিনেট কর্তৃক রোগীদের রেকর্ড সঠিক ভাবে সংরক্ষিত হচ্ছে কিনা নিশ্চিত করবেন।

 

কারাগারের মেডিকেল অফিসার
কারাগারের মেডিকেল অফিসার

 

বিধি-১০৫। মেডি-কেল অফিসার জেল সুপারের মাধ্যমে কারা মহাপরিদর্শকের সাথে পত্রালাপ করবেন।

টীকা- বর্তমানে প্রত্যেক কারা হাসপাতালে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন সহকারী সার্জন কর্মরত রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পত্র নং ১ই-১/৯৭/জেল-১/৭২৪(৩) তারিখ ৮-১০-৯৭ মোতাবেক কারা হাসপাতালে নিয়োজিত সহকারী সার্জনদের চাকরি নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের জন্যে নিম্নোক্ত ব্যবস্থা বলবৎ করা হয়েছে.

(ক) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হবার পর সহকারী সার্জনগণ প্রথমে স্বরাষ্ট্র সচিবের নিকট যোগদান পত্র দাখিল করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদায়ন আদেশ প্রাপ্তির পর সংশ্লিষ্ট কর্মকর্তা স্বীয় কর্মস্থলে যোগদান করবেন। 

(খ) কারা হাসপাতাল সমূহে সহকারী সার্জনদের পারস্পরিক বদলির আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারী হবে ।

(গ)সহকারী সার্জনদের নৈমত্তিক ছুটি সংশ্লিষ্ট কারা উপ-মহাপরিদর্শক অনুমোদন করবেন।

(ঘ) উক্ত চিকিৎসকগণের অর্জিত ছুটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হতে হবে। এরূপ ছুটির আবেদন কারা মহাপরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরিত হবে। 

(ঙ) সংশ্লিষ্ট সহকারী সার্জনদের বার্ষিক গোপনীয় অনুবেদন প্রদানকারী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কারা উপ-মহা পরিদর্শক  এবং তা প্রতিস্বাক্ষর করবেন কারা মহাপরিদর্শক। 

(চ) এ সকল সহকারী সার্জনের সাময়িক অনুপস্থিতি, ছুটি ও বদলিজনিত শূন্যতার সময় সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন সাময়িকভাবে কাজ চালানোর জন্য বিকল্প ব্যবস্থা করবেন ।