আজকে আমরা কারাগারের কম্পাউন্ডার সম্পর্কে আলোচনা করবো। যা জেল কোডের কারা কর্মকর্তা কর্মচারী অংশে অন্তর্গত।

কারাগারের কম্পাউন্ডার । কারা কর্মকর্তা কর্মচারী
বিধি-১৩৭। কারাগার সমূহের জন্যে নিয়োগকৃত কম্পাউন্ডাদেরকে যথাযথভাবে মান সম্মত হতে হবে এবং স্বাস্থ্য বিভাগ কর্তৃক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কারাগারের মেডিকেল অফিসারগণ কম্পাউন্ডার পদ শূণ্য হলে ঐ পদের জন্যে প্রার্থীদের নাম কারা মহাপরিদর্শকের নিকট প্রেরণ করতে পারেন।

বিধি-১৩৮। কারা মহাপরিদর্শকের আদেশ মোতাবেক কম্পাউন্ডারগণ যে কোন কারাগারে দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন।
বিধি-১৩৯। বিধি ১০৯ ও ১১০ এবং অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের জন্যে এই অধ্যায়ে বর্ণিত বিধানাবলী কম্পাউন্ডারদের জন্যেও প্রযোজ্য হবে যদি বিধিগত কোন পার্থক্য না থাকে। কম্পাউন্ডার কোন সময় কারাগারে কাজ করবেন এবং কি কি কাজ করবেন মেডিকেল অফিসার তার মিনিট বইতে তা নির্দিষ্ট ভাবে উল্লেখ করবেন ।
বিধি-১৪০। কম্পাউন্ডার মেডিকেল সাব অর্ডিনেটের সকল আদেশ প্রতিপালন করবেন যদি তা মেডিকেল অফিসারের নির্দেশ এবং এই কোডের বিধি-বিধানের সাথে অসামঞ্জস না হয়।
বিধি ১৪১-১৫০। বর্তমানে প্রয়োগ নেই।