জেল কোড অনুযায়ী দুর্ঘটনা ও আত্মহত্যা

আজকে আমাদের আলোচনার বিষয়ঃ দুর্ঘটনা ও আত্মহত্যা

 

দুর্ঘটনা ও আত্মহত্যা
দুর্ঘটনা ও আত্মহত্যা

 

দুর্ঘটনা ও আত্মহত্যা । জেল কোড

বিধি-৮০৬। সকল আকস্মিক বা হিংসাত্মক ঘটনার কারণে মৃত্যু, বা দুর্ঘটনা বা সন্দিগ্ধ আত্মহত্যা জনিত মৃত্যুর ক্ষেত্রে একজন উপযুক্ত কর্মকর্তা দ্বারা মৃত দেহের সুরতহাল করতে হবে। মৃত্যুর ঘটনা জেলা ম্যাজিষ্ট্রেট বা তার নিয়োজিত অন্য কোন কর্মকর্তা যথাযথভাবে তদন্ত করবেন। তদন্ত প্রতিবেদন কারা মহাপরিদর্শকের নিকট প্রেরণ করতে হবে। বিশেষ গুরুত্ব না থাকলে, বা ঘটনার সঙ্গে সরকারের দৃষ্টি আকষর্ণ যোগ্য কারা প্রশাসনের কোন ত্রুটি না থাকলে কারা মহাপরিদর্শক কর্তৃক তদন্ত প্রতিবেদন সরকারের নিকট প্রেরণের আবশ্যকতা নেই। সকল আকস্মিক বা হিংসাত্মক ঘটনার কারণে মৃত্যু সম্পর্কে জেল সুপার কারা মহাপরিদর্শকের নিকট প্রতিবেদন প্রেরণ করবেন।

বিধি-৮০৭। আত্মহত্যার সন্দিগ্ধ বন্দীদের ক্ষেত্রে বিধি ৭৪০ এবং ৭৪৬ অনুসরণ করতে হবে। চাকু, ভাঙ্গা কাঁচের টুকরা, দড়ি প্রভৃতি বন্দীদের নাগালে রাখা যাবে না। ওয়ার্কশপ, নাপিতের দোকান বা দর্জি খানায় ব্যবহৃত কাঁচি ও অন্যান্য যন্ত্রপাতি কাজ শেষে একজন কারারক্ষী কর্তৃক গণনা পূর্বক নিরাপদ স্থানে তালাবদ্ধ করে রাখতে হবে। বিষাক্ত ঔষধ বন্দীদের নাগালে রাখা যাবে না। সে সব জিনিস ডিসপেনসারীর আলমারীতে তালাবদ্ধ করে রাখতে হবে এবং চাবি মেডিকেল সাব অর্ডিনেটের কাছে রাখতে হবে।

বিধি ৮০৮-৮০৯। প্রয়োগ নেই ।

বিধি-৮১০। যে সব কারাগারে উৎপাদন কাজে বাষ্প, পানি বা অন্যান্য যান্ত্রিক শক্তি ব্যবহার হয় সে সব কারাগারে | কারখানা আইন, ১৯৬৫ এর চতুর্থ পরিচ্ছেদে বর্ণিত নিরাপত্তামূলক ব্যবস্থা মেনে চলতে হবে} ।

 

দুর্ঘটনা ও আত্মহত্যা
দুর্ঘটনা ও আত্মহত্যা

 

বিধি-৮১১। নিম্নোক্ত দুর্ঘটনার রিপোর্ট অতিদ্রুত টেলিগ্রাম বা বাহকের মাধ্যমে কারখানা যে জেলায় অবস্থিত সে জেলার জেলা ম্যাজিস্ট্রেটের নিকট এবং কারখানা পরিদর্শকের নিকট প্রেরণ করতে হবে-

(১) মৃত্যু, বা

(২) এমন জখম যার ফলে মৃত্যু হতে পারে, বা

(৩) এমন জখম যার ফলে পরবর্তী ২০ দিন কাজ করা সম্ভব হবে না, বা

(8) স্থায়ীভাবে কোন অংগহানি, বা

(৫) স্থায়ী ভাবে দৃষ্টি বা শ্রবণ ইন্দ্রীয় নষ্ট হয়ে যাওয়া।

দুর্ঘটনার ফলে মৃত্যু হলে নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে। আঘাত প্রাপ্ত ব্যক্তি দুর্ঘটনার কারণে ৪৮ ঘন্টার মধ্যে কাজ করতে সক্ষম হবে না, এমন দুর্ঘটনার খবর ‘সামান্য দুর্ঘটনা’ হিসাবে রিপোর্টে উল্লেখ করতে হবে। টেলিগ্রাম বা টেলিফোনে প্রেরিত দুর্ঘটনার সংবাদ পত্র দ্বারা নিশ্চিত করতে হবে। কোন দুর্ঘটনার সংবাদ প্রথমে ‘সামান্য’ হিসাবে প্রেরণের পরে যদি দেখা যায় যে তা ‘গুরুতর’ তবে সংশোধিত রিপোর্ট প্রেরণ করতে হবে। অনুরূপভাবে প্রথমে ‘গুরুতর’ এবং পরে ‘সামান্য’ দুর্ঘটনার ক্ষেত্রেও একই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

বিধি-৮১২। প্রত্যেক দুর্ঘটনার রিপোর্ট কারা মহাপরিদর্শকের নিকট প্রেরণ করতে হবে। উক্ত রিপোর্টে ম্যাজিষ্ট্রেট কর্তৃক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যাদি এবং মেডিকেল অফিসারের কোন রিপোর্ট থাকলে তা সঙ্গে দিতে হবে।

জেল কোড অনুযায়ী শ্রম ও কারা শিল্প

আজকে আমরা আলোচনা করবো শ্রম ও কারা শিল্প সম্পর্কে

 

শ্রম ও কারা শিল্প
শ্রম ও কারা শিল্প

 

শ্রম ও কারা শিল্প । জেল কোড

বিধি-৭৮২। জেল সুপার কর্তৃক মিনিট বইতে বা সাজাপ্রাপ্ত বন্দীর হিস্ট্রি টিকেটে বিশেষ কোন প্রয়োজন লিপিবদ্ধ করা ব্যতীত কোন সশ্রম সাজাপ্রাপ্ত বন্দী বা স্বেচ্ছায় কাজে নিয়োজিত বিনাশ্রম সাজাপ্রাপ্ত বন্দীকে দৈনিক ৯ ঘণ্টার বেশী কাজে নিয়োজিত রাখা যাবে না। মেনিয়াল এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ ব্যতীত সাপ্তাহিক ছুটির দিনে এবং কারাগারে ঘোষিত সরকারী ছুটির দিনে কোন কাজ করা হবে না ।

টীকা, কোন কারখানার কোন প্রাপ্ত বয়স্ক শ্রমিককে দৈনিক নয় ঘন্টার বেশী কাজ করানো যাবে না বা করতে দেয়া যাবে না। তবে ৫০.৫৪,৫৫ বা ৫৮ ধারার বিধান সাপেক্ষে কোন কারখানার একজন প্রাপ্ত বয়স্ক শ্রমিক দৈনিক নয় ঘন্টার বেশী কাজ করতে পারে কিন্তু দশ ঘন্টার অতিরিক্ত কাজ করতে পারবে না (ধারা-৫৩, কারখানা আইন, ১৯৬৫)।

বিধি-৭৮৩। সকালের প্যারেড এবং বন্দীদের গ্যাং বন্টন সম্পন্ন করার পর বন্দীরা দিনের কাজ শুরু করবে। সাধারণত ওয়ার্ড খোলার এক ঘন্টার মধ্যে দিনের কাজ শুরু করা উচিত। কাজের সময় সূচী নিম্নরূপ হবে-

মৌসুম সময়
পূর্বাহ্ন অপরাহ্ন
হতে পর্যন্ত কাজ শুরু কাজ বন্ধ কাজ শুরু কাজ বন্ধ
১৬ মার্চ ৩০ এপ্রিল ভোরের আনুমানিক এক ঘন্টা পর ১১ টা ১-৩০ টা ৫-০০ টা
১ লা মে ৩১ আগস্ট ১১ টা ১-৩০ টা ৫-৩০ টা
১ লা সেপ্টেম্বর ৩১ অক্টোবর ১১ টা ১-৩০ টা ৫-০০ টা
১৬ অক্টোবর ১৫ মার্চ ১১-৪৫ টা ১-০০ টা ৪-৩০ টা

কিন্তু স্পেশাল গ্যাং ১৬ অক্টোবর হতে ১৫ ই মার্চের মধ্যে দুপুর দুইটা এবং বৎসরের বাকী সময় দুপুর ২-৩০ টা পর্যন্ত কাজ বন্ধ করবে না। বিশ্রামের সময় বন্দীরা তাদের স্লিপিং ওয়ার্ডে তালাবদ্ধ অবস্থায় থাকবে ।

 

শ্রম ও কারা শিল্প
শ্রম ও কারা শিল্প

 

বিধি-৭৮৪। কাজের জন্যে যে শারীরিক শক্তির প্রয়োজন, তা অনুসারে সকল কাজকে ‘শক্ত’, ‘মাঝারি’, এবং ‘হাল্কা’ কাজ হিসেবে বিভক্ত করা হবে। কোন বন্দী সর্বোচ্চ কি পরিমাণ কাজ করতে সক্ষম তা নির্ধারণ করে দিতে হবে। কোন বন্দী কোন কাজের জন্যে উপযুক্ত তা মেডিকেল অফিসার নির্ধারণ করে দিবেন। মেডিকেল অফিসারের সুপারিশ ছাড়া কোন বন্দীকে তার জন্যে নির্ধারিত কাজ অপেক্ষা শক্ত কাজ দেয়া যাবে না। মহিলা ও কিশোর বন্দীকে একজন পুরুষ বন্দীকে প্রদত্ত কাজের দুই তৃতীয়াংশের বেশী শক্ত বা মাঝারী কাজ দেয়া যাবে না।

বিধি-৭৮৫। প্রত্যেক কারাগারে শক্ত কাজে নিয়োজিত বন্দীদের কাজের উপযোগী প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে। মাঝারী এবং হাল্কা কাজের উপযোগী কোন বন্দীকে লাভের আশায় কোন শক্ত কাজ করতে বাধ্য করা যাবে না।

বিধি-৭৮৬। কোন বন্দীকে প্রথম বারের মত কোন প্রকার কাজে নিয়োজিত করার পর একটি যুক্তি সংগত পরিমাণ সময় দিতে হবে যাতে সে ঐ কাজে পারদর্শী হতে সক্ষম হয়। এই সময়ের মধ্যে সে অধ্যবসায় এবং সন্তোষজনক কাজের স্বাক্ষর রাখতে সক্ষম হলে তাকে শ্রমের জন্যে রেয়াত মঞ্জুর করা যেতে পারে | এবং মুক্তির সময় ১২৪ নম্বর জেল ফরমে একটি সার্টিফিকেট দেয়া যেতে পারে}। কোন কাজে পূর্ণ মাত্রায় দক্ষতা অর্জনের জন্যে কি পরিমাণ সময় প্রয়োজন তা নির্ভর করবে কাজের ধরনের উপর। ঘন ঘন কাজ পরিবর্তন পরিহার করা উচিত, তবে একই শক্ত কাজে কোন বন্দীকে অনির্দিষ্ট কাল নিয়োজিত না রেখে মাঝে মাঝে কাজের পরিবর্তন করা উচিত। বন্দীরা কাজ নির্ধারণ করার পূর্বে তার পাক্ষিক ওজন যাচাই করে দেখতে হবে।

 

শ্রম ও কারা শিল্প
শ্রম ও কারা শিল্প

 

বিধি- ৭৮৭। কোন বন্দীকে ওজন বা পরিমাণ দ্বারা নির্ধারিত কোন কাজ প্রদানের আগে তাকে কি পরিমাণ কাজ করতে হবে দিনের কাজ শুরুর আগে নির্দিষ্ট করে দিতে হবে, যাতে বন্দী এবং রক্ষী উভয়ে কাজের অগ্রগতি বুঝতে পারে।

বিধি-৭৮৮। যখন দিনের শেষে বন্দী কাজ শেষ করবে, জেলার বা প্রধান কারারক্ষী বা টাস্ক টেকার বন্দীর সম্পাদিত কাজ পরিমাপ করবেন এবং বন্দীর টাস্ক টিকেটে তা রেকর্ড করবেন। কোন বন্দী তার নির্ধারিত কাজ কম করলে তা তার হিস্ট্রি টিকেটে রেকর্ড করতে হবে এবং তাকে জেল সুপারের সামনে হাজির করতে হবে।

বিধি-৭৮৯। বিভিন্ন কাজের তালিকা, পরিমান ও মাত্রা।

বিধি-৭৯০। কোন বন্দীকে কাজে নিয়োজিত রাখার উদ্দেশ্য হ’ল তাকে অপরাধ থেকে সংশোধন করা। অনুৎপাদনশীল কাজ পরিহার করা উচিত। স্বল্প মেয়াদী বন্দীদেরকে অদক্ষ কাজে নিয়োজিত করা উচিত হবে। তবে যদি কোন কাজে বন্দীর পূর্ব অভিজ্ঞতা থাকে, সম্ভব হলে তাকে সে কাজ দেয়া যেতে পারে।

দীর্ঘ মেয়াদী বন্দীদেরকে কারা প্রাচীরের ভিতরের কাজে নিয়োজিত করতে হবে। বন্দীদেরকে কাজের আধুনিক কলা কৌশল শিক্ষা নিতে হবে যাতে তারা মুক্তি পাবার পরে আধুনিক পরিস্থিতিতে যোগ্যতার সাথে কাজ করতে পারে। এ উদ্দেশ্যে প্রত্যেক বড় কারাগারে একটি বা দুইটি প্রধান শিল্প স্থাপন করতে হবে।

কারা শিল্প প্রধানত: কারা বিভাগের চাহিদা পূরণের জন্যে, দ্বিতীয়ত: বিভিন্ন সরকারী বিভাগের চাহিদা পূরণের জন্যে পণ্য উৎপাদনের উপযোগী হতে হবে। এ সব বিভাগ কারাগারে উৎপাদিত পণ্য সংগ্রহ করতে বাধ্য থাকবে, যদি সেগুলি তাদের জন্যে সুবিধাজনক হয় এবং খোলা বাজারের চেয়ে নিম্নমানের বা উচ্চমূল্যের না হয়।

বিধি-৭৯১। কারাগারের উৎপাদন বিভাগের পণ্যের পূর্ণ এবং বিস্তারিত তালিকা বৎসরের শুরুতে প্রকাশ করতে হবে এবং সরকারী বিভাগ সমূহে প্রেরণ করতে হবে। পণ্যের মূল্য যথাসম্ভব এক বৎসরের জন্যে নির্ধারণ করতে হবে এবং তা পরিবর্তন করা যাবে না।

বিধি-৭৯২ । অকার্যকর।

বিধি-৭৯৩। বাবুর্চী, নাপিত, পানিবাহক, সুইপার প্রভৃতি কাজে কারাগারের গার্হস্থ্য শ্রমিক (menial servants) হিসেবে নিয়োজিত বন্দীর সংখ্যা মোট বন্দী সংখ্যার শতকরা ১০ ভাগের বেশী হবে না। জেল সুপার লক্ষ্য রাখবেন যাতে অনুমোদিত হারের চেয়ে বেশী বন্দীকে গার্হস্থ্য শ্রমিক বা কয়েদী কর্মচারী নিয়োগ করা না হয়। যদি কোন গার্হস্থ্য শ্রমিকের দিন ব্যাপী কাজ না থাকে, তবে তাকে দিনের অবশিষ্ট সময় অন্য কোন কাজে নিয়াজিত করা যেতে পারে।

বিধি-৭৯৪। অকার্যকর।

 

বিধি-৭৯৫ । {আঠারো মাস বা তার তর কম সময়ের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত সকল সাজাপ্রাপ্ত বন্দী বাহির প্রাচীরের কাজের জন্য যোগ্য হবে। যাদের দণ্ডের মেয়াদ বেশী,এক তৃতীয়াংশ মেয়াদ শেষ করলে তারাও যোগ্যতা অর্জন করবে। কিন্তু এখনও এক বছরের বেশী মেয়াদ বাকী আছে এমন সাজাপ্রাপ্ত বন্দীকে কারা মহাপরিদর্শকের অনুমতি ব্যতীত বাহির প্রাচীরের কাজে নিয়োজিত করা যাবে না।}

নং- ৪৬৯ এইচ জে তারিখ ২১-৩-৪৭ মূলে সংশোধিত।

বিধি-৭৯৬। সাধারণত অল্প মেয়াদ বাকী আছে এমন সাজাপ্রাপ্ত বন্দীদেরকে বাগানের কাজ দেয়া হবে এবং জেল সুপার হিস্ট্রি টিকেটে বিশেষ ভাবে কাজ পাশ করবেন। কোন বন্দীকে শক্ত বা মাঝারী কাজ পাশ করা হলে তাকে বাগান বা কৃষির হাল্কা কাজে নিয়োজিত করা যাবে না। যদি কোন কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কারাগার এলাকায় সরকারী বাসায় বসবাস করেন তার বাসার বাগানের কাজে একজন কয়েদী ওভারশিয়ারের গ্রহরায় ৫ জন বন্দীর গ্যাংকে নিয়োজিত করা যেতে পারে। যদি ডেপুটি সুপার বা জেলারের বাসা সংলগ্ন অনুরূপ বাগান থাকে, তবে বাগানের কাজ নিয়মিত বাগানের গ্যাং যারা করতে হবে, গ্যাং ছুট কোন বন্দীকে কাজে লাগানো যাবে না ।

বিধি ৭৯৭-৭৯৮। প্রয়োগ নেই।

বিধি-৭৯৯। কোন বন্দীকে কারাগারের করণিক কর্মে নিয়োগ করা সম্পূর্ণ নিষেধ। তবে কারা মহাপরিদর্শক বিশেষ প্রয়োজনে একজন শিক্ষিত বন্দীকে কারাগারের চিঠির নকল, রোল ও রেজিষ্টার লিখার কাজে নিয়োজিত করতে পারেন। সে সব কাজ ওয়ারেন্ট, রেয়াত বা আর্থিক বিষয় সম্পর্কিত হতে পারবে না। জেলারকে দায়িত্ব গ্রহণ করতে হবে যে, ঐ বন্দী লেখার কাজে এমন জায়গায় বসবে, যা কারাগারের অফিস হতে বেশ দূরে হয়, গেইটের ভিতরে হয় এবং একজন কারারক্ষীর নজরদারীর আওতায় হয়।

বিধি-৮০০। বিনা অনুমোদিত কোন কাজ কারাগারের কারখানার ভিতরে বা বাহিরে করা যাবে না। জেলারের রিপোর্ট বইতে বা জেল সুপার বা ডেপুটি জেল সুপারের মিনিট বইতে আদেশ রেকর্ড না হওয়া পর্যন্ত উৎপাদন বা মেরামত জাতীয় কোন কাজ শুরু করা যাবে না। কোন বন্দীর পোশাক রিপেয়ার করার পূর্বে তার হিস্ট্রি টিকেটে তা রেকর্ড করতে হবে।

 

শ্রম ও কারা শিল্প
শ্রম ও কারা শিল্প

 

বিধি ৮০১। উৎপাদন কাজের কাঁচামাল একজন কারারক্ষীর দায়িত্বে রাখতে হবে। তিনি প্রত্যেক দিন সকালে ঘুরে দেখবেন ঐ দিনের জন্যে কী পরিমাণ জিনিসপত্র প্রয়োজন হবে এবং যে সকল কাঁচামাল ব্যবহৃত হয়নি বিকালে তা গুদামে রেখে দিবেন। যে পরিমাণ কাঁচামাল ব্যবহৃত হয়েছে, প্রকৃত পক্ষে সে পরিমাণ কাজ হয়েছে কিনা, তিনি তা নিশ্চিত করবেন।

বিধি-৮০২। কাঁচামাল সরবরাহের জন্যে প্রযোজ্য উত্তম পদ্ধতি অবলম্বন করতে হবে। ঠিকাদারের মাধ্যমে কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে জেল সুপার ঠিকাদারের মর্যাদার বিষয়টি দেখবেন এবং ঠিকাদার ও কোন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে অসাধু সম্পর্ক যাতে গড়ে না উঠে তা দেখবেন ।

বিধি-৮০৩। উৎপাদন বিভাগের সকল হিসাব জেলার বা ডেপুটি জেলারের তত্ত্বাবধানে একজন কর্মকর্তা-কর্মচারী সংরক্ষণ করবেন, যিনি হিসাবের নির্ভুলতার জন্যে দায়ী থাকবেন।

বিধি-৮০৪ । যখন কারাগারের কোন উৎপাদিত পণ্যের জন্যে কোন প্রদর্শনীতে নগদ টাকা পুরস্কার পাওয়া যাবে, কারা মহাপরিদর্শকের অনুমতিক্রমে তা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বন্টন করা যেতে পারে।

বিধি-৮০৫। সাজা প্রাপ্ত বন্দীদের মধ্যে কাজ বন্টনের জন্যে বন্টন রেজিষ্টার (রেজিষ্টার নম্বর-৫) সংরক্ষণ করতে হবে।
টীকা- বর্তমানে কারাগার সমূহে এলুমিনিয়াম থালা, এলুমিনিয়াম বাটি, এলুমিনিয়াম গ্লাস, উলেন জাম্পার, মোজা, মোড়া, কয়েদী কাপড়, জামা, পায়জামা/ট্রোউজার, গামছা, চাদর, টুপি, মার্কিন কাপড়, পাপোষ, ঝাড়ু, ফুড কভার, কার্পেট, কলম দানি, বুক সেল্ফ, ফিনাইল, শাড়ী, লুংগী প্রভৃতি পণ্য উৎপাদন হয় ।

জেল কোড অনুযায়ী রেয়াত ব্যবস্থা

আজকে আমরা রেয়াত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করবো।

 

রেয়াত ব্যবস্থা
রেয়াত ব্যবস্থা

 

রেয়াত ব্যবস্থা । জেল কোড

কারা আইন, ১৮৯৪ এর ৫৯ ধারার উপ-ধারা (৫) মোতাবেক রেয়াত মঞ্জুরীর মাধ্যমে দণ্ডের মেয়াদ হ্রাসের উদ্দেশ্যে নিম্নোক্ত বিধি প্রণয়ন করা হয়েছে।

বিধি-৭৫০। এই বিধিসমূহ সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে।

বিধি-৭৫১। (ক) ‘ বন্দী ‘ বলতে শান্তিরক্ষা বা সদাচারের মুচলেকা খেলাপের জন্যে কারাগারে সোপর্দ ব্যক্তিকেও বুঝাবে ।

(খ) ‘শ্রেণী- ১ বন্দী: অর্থ বিষাক্ত ড্রাগ ব্যবসায়ী বা পেশাগত, বংশগত বা বিশেষ দুর্ধর্ষ অপরাধী, বা ডাকাতির মতো জঘন্য অপরাধের জন্য দণ্ডিত বন্দী।

(গ) ‘শ্রেণী- ২ বন্দী ‘ অর্থ ডাকাতি বা অন্যান্য জঘন্য অপরাধে দণ্ডিত বন্দী, কিন্তু পেশাগত, বংশগত বা বিশেষ দুর্ধর্ষ অপরাধী নয় ।

(ঘ) ‘শ্রেণী- ৩ বন্দী ‘ অর্থ শ্ৰেণী-১ বা শ্রেণী -২ বহির্ভূত বন্দী ।

(ঙ) ‘দণ্ড ‘ বলতে আপীল, রিভিশন বা অন্যভাবে চূড়ান্তকৃত দণ্ড, এবং একাধিক দণ্ডের সমষ্টি এবং শান্তিরক্ষা বা সদাচারের মুচলেকা খেলাপের জন্যে কারাগারে সোপর্দ করার আদেশকেও বুঝাবে ।

(চ) ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী অর্থ (৩০ বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত বন্দী)।

টীকা- ধারা ৫৭, দণ্ড বিধি মোতাবেক।

বিধি-৭৫২। অকার্যকর।

বিধি-৭৫৩। নিম্নোক্ত ক্ষেত্রে সাধারণ রেয়াত পাওয়া যাবে না –

(১) জরিমানা অনাদায়ে প্রদত্ত কারাদণ্ড বাদে ৬ মাসের কম মেয়াদের যে কোন প্রকারের কারাদণ্ডের ক্ষেত্রে

(২) বিনাশ্রম কারাদণ্ডের ক্ষেত্রে, অবিরাম এক মাসের কম মেয়াদে স্বেচ্ছায় শ্রমে নিয়োজিত হওয়ার ক্ষেত্র ব্যতীত ।

নোট- এ বিধির উদ্দেশ্য এই যে, কোন বন্দীর দণ্ডের পরিমাণ ৬ মাসের কম হয় কিংবা আপীলের মাধ্যমে মোট দণ্ডের পরিমাণ ৬ মাসের কম নির্ধারণ করা হয়, সে সাধারণ রেয়াতের যোগ্যতা থেকে বাদ পড়বে এবং আপীলের রায় ঘোষিত হবার পূর্বে কোন রেয়াত অর্জন করে। থাকলে তা বাজেয়াপ্ত হয়ে যাবে।

বিধি-৭৫৪। কারাগারে আটক থাকা অবস্থায় দণ্ড বিধির ১৪৭ ১৪৮, ১৫২, ২২৪, ৩০২, ৩০৪, ৩০৪এ, ৩০৬, ৩০৭, ৩০৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩৩২, ৩৩৩, ৩৫২, ৩৫৩ বা ৩৭৭ ধারায় অপরাধ করার কারণে দণ্ডপ্রাপ্ত হলে বা কোন কারারক্ষী বা কারা কর্মচারী কর্মকর্তাকে আক্রমণ করার কারণে কার মহাপরিদর্শকের অনুমোদনক্রমে দত্ত প্রদানের তারিখ পর্যন্ত অর্জিত রেখা। বাতিল হয়ে যেতে পারে।

 

রেয়াত ব্যবস্থা
রেয়াত ব্যবস্থা

 

বিধি-৭৫৫ । কারা আইনের ৫৯(৩) ধারার অধীনে কোন বন্দীর রেয়াত সুবিধা বাতিল হয়ে গেলে জেল সুপার কারা মহাপরিদর্শকের অনুমতিক্রমে উক্ত বন্দীতে রেয়াত ব্যবস্থায় পুনরায় অন্তর্ভুক্ত করতে পারবেন। এ বিধিতে বর্ণিত বন্দীর রেয়াত ব্যবস্থায় পুনরায় অন্তর্ভুক্ত হবার পরবর্তী মাস হতে রেয়াত গণনা শুরু হবে।

বিধি-৭৫৬। সাধারণ রেয়াত নিম্নোক্ত হারে অর্জিত হবে।

(ক) অবিরামভাবে সদাচার এবং কারাগারের বিধি বিধান যথাযথভাবে মেনে চলার জন্যে প্রতিমাসে ২ দিন;

(খ) শিল্প ও অন্যান্য দৈনিক কাজ সঠিকভাবে পালন করার জন্যে প্রতিমাসে ২ দিন ।

ব্যাখ্যা- কোন সাজাপ্রাপ্ত বন্দী তার নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে কাজ করতে না পারলে,যেমন – আদালতে হাজিরা প্রদান, কারাগার বদলির ট্রানজিটে থাকলে, হাসপাতালে বা কর্মহীন গ্যাংয়ে থাকলে এবং তার আচরণ পূর্ব মাসের ন্যায় চলতি মাসেও রেয়াত প্রাপ্তির যোগ্য হলে পূর্ববর্তী মাসের হারে তাকেও (ব) উপ-বিধি অনুসারে রেয়াত দেয়া হবে।

সে পূর্ব মাসের হারে উপ-বিধি (খ) অনুসারে রেয়াত পাবে যদি সে সময় কারাগারে থাকে; যদি মাসে দুই দিন হারে না হয়। শর্ত থাকে যে, কর্মে অনুপস্থিতি বন্দীর অসদাচরণের জন্যে হলে (খ) উপ-বিধির অধীনে কর্মে অনুপস্থিত সময়ের জন্যে কোন রেয়াত পাবে না। আরে শর্ত থাকে যে, সে যদি হাসপাতালে থাকে বা কর্মহীন গ্যাংয়ে থাকে (খ) উপ- বিধি মোতাবেক রেয়াত পাবে না, যদি মেডিকেল অফিসার এ মর্মে প্রত্যায়ন না। করেন যে, কাজ হতে বন্দীর অনুপস্থিতির কারণ তার নিয়ন্ত্রণ বহির্ভূত ছিল এবং কাজ হতে বিরত থাকার বা হাসপাতলে ভর্তি হবার ব্যাপারে সে কোন চেষ্টা করেনি।

নোট-“হাসপাতাল” বলতে মানসিক হাসপাতালকেও বুঝাবে ।

বিধি- ৭৫৭। বিধি ৭৫৬ মোতাবেক রেয়াত অনুমোদন সত্ত্বেও, কয়েদী কারারক্ষী ৮ দিন, কয়েদী নৈশ প্রহরী ৭ দিন, কয়েদী ওভারশিয়ার ৬ দিন এবং কয়েদী নৈশ-ওয়াচম্যান ৫ দিন হারে প্রতি মাসে সাধারণ রেয়াত পাবে।

বিধি-৭৫৮ । বন্দীকে দণ্ড প্রদানের পরবর্তী পঞ্জিকা মাসের ১ম দিন থেকে বিধি ৭৫৫ এর শর্তে, বিধি ৭৫৬ এর আওতায় রেয়াত গণনা করা হবে। কোন সাজাপ্রাপ্ত বন্দী জামিনে মুক্ত হবার বা সাময়িকভাবে তার সাজা স্থগিত থাকার পর পুনরায় কারাগারে (অবশিষ্ট সাজা ভোগের জন্যে) অন্তরীণ হলে রেয়াত সুবিধা পুন:অন্তরীণের পরবর্তী মাসের ১ম দিন হতে গণনা শুরু হবে।

জামিনে মুক্ত হবার পূর্বে অর্জিত রেয়াতও যোগ হবে। বিধি ৭৫৭ অনুসারে কোন বন্দীকে কয়েদী রক্ষী, কয়েদী ওভারশিয়ার বা কয়েদী নৈশ-ওয়াচম্যান নিয়োগ করার পরবর্তী পঞ্জিকা মাসের প্রথম তারিখ হতে রেয়াত গণনা শুরু হবে।

বিধি-৭৫৯। যে সব সাজাপ্রাপ্ত বন্দী কারাগারে বাবুর্চী, সুইপার প্রভৃতি কাজে সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনেও কাজ করে, এ. বিধিসমূহ মোতাবেক অন্যান্য রেয়াত পাওয়া সত্ত্বেও তাদেরকে প্রতি কোয়ার্টারে তিন দিন অতিরিক্ত সাধারণ রেয়াত দেয়া যেতে পারে।

ব্যাখ্যা- কারাগারের কাজে নিয়োজিত থাকা কালে প্রতি মাসের শেষে একদিন রেয়াত যোগ হবে।

বিধি-৭৬০। এই বিধিসমূহ মোতাবেক রেয়াতের যোগ্য কোন বন্দী দণ্ডাদেশ প্রাপ্তির পরবর্তী মাসের এক তারিখ হতে এক বছর সময়কাল অতিক্রম করলে এবং কোন কারা অপরাধের জন্যে শাস্তি ভোগের সর্বশেষ তারিখ হতে এক বছর সময়কাল অতিক্রম করলে বা ঐ সময়ে কোন অপরাধ না করলে অন্যান্য অর্জিত রেয়াতের অতিরিক্ত আরও ১৫ দিন সাধারণ রেয়াত পাবে । ব্যাখ্যা- এ বিধির উদ্দেশ্যে শুধুমাত্র সতর্ক করাকে কারা অপরাধের শাস্তি হিসেবে ধরা হবে না।

 

রেয়াত ব্যবস্থা
রেয়াত ব্যবস্থা

 

বিধি-৭৬১। সাধারণ রেয়াত জেল সুপার কর্তৃক প্রদত্ত হবে কিংবা তার নিয়ন্ত্রণ সাপেক্ষে বিধি ৭৬২ অনুসারে ডেপুটি সুপার, জেলার কিংবা ডেপুটি জেলার কিংবা বিশেষ ভাবে ক্ষমতা প্রাপ্ত অন্য কোন কর্মকর্তা তার পক্ষে প্রদান করতে পারবেন।

বিধি-৭৬২ । কোন কর্মকর্তা সাধারণ রেয়াত প্রদানের পূর্বে বন্দীর হিস্ট্রি টিকেট পর্যালোচনা করবেন, যার মধ্যে বন্দীর প্রত্যেক প্রমাণিত অপরাধের রেকর্ড রয়েছে। যদি বন্দী ঐ কোয়ার্টারে সতর্ক করণ ব্যতীত অন্য কোন শাস্তি প্রাপ্ত না হয়, তাকে পূর্ণ রেয়াত মঞ্জুর করা হবে।

যদি বন্দী ঐ কোয়ার্টারে সতর্ক করণ ব্যতীত অন্য কোন শাস্তি প্রাপ্ত হয়, তার রেয়াতের বিষয়টি জেল সুপারের নিকট পেশ করতে হবে। জেল সুপার বন্দীর শাস্তি বিবেচেনা করে রেয়াত নির্ধারণ করবেন। বন্দীর হিস্ট্রি টিকেটে রেকর্ডকৃত সকল ত্রৈমাসিক রেয়াতের বিবরণ রেয়াত কার্ডে ( রেজিষ্টার নম্বর ১৮) রেকর্ড করতে হবে।

বিধি-৭৬৩। সাধারণ রেয়াত জানুয়ারী, এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাসের ১২ তারিখের যথাসম্ভব কাছাকাছি সময়ে গণনা করতে হবে এবং তার পরিমাণ সাজাপ্রাপ্ত বন্দীকে জানাতে হবে এবং বন্দীর হিস্ট্রি টিকেটে রেকর্ড করতে হবে। বিধি ৭৬০ এর অধীনে প্রদত্ত রেয়াত যথাসম্ভব অবিলম্বে হিস্ট্রি টিকেটে রেকর্ড করতে হবে।

বিধি-৭৬৪। যে পঞ্জিকা মাসে সাজাপ্রাপ্ত বন্দী মুক্তি পাবে, সে মাসের জন্যে কোন সাধারণ রেয়াত প্রদান করা হবে না ।

বিধি-৭৬৫ । সাধারণ রেয়াতের যোগ্য হোক বা না হোক, যে কোন সাজাপ্রাপ্ত বন্দীকে বিশেষ কাজের জন্যে বিশেষ রেয়াত দেয়া যেতে পারে । যেমন-

(১) কারাগারের শৃঙ্খলা বা নিয়ম ভঙ্গের কাজ খুঁজে বের করা বা প্রতিরোধে সহায়তা করা;

(২) হস্তশিল্প শিক্ষা প্রদানে কৃতিত্বের জন্যে;

(৩) বিশেষ কৃতিত্বপূর্ণ, বা বিরাট আয় সম্পন্ন ভাল মানের কাজের জন্যে .

(৪) কোন কারা কর্মকর্তা-কর্মচারীকে আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্যে;

(৫) কোন কারা কর্মকর্তা-কর্মচারীকে বিদ্রোহ, অগ্নিকান্ড বা অনুরূপ জরুরী কাজে সহায়তা করার জন্যে;

(৬) পোশাক ব্যবহারে মিতব্যয়িতার জন্যে;

(৭) { কারাগারের বিধি বিধানের প্রতি মনোযোগ প্রদান এবং পূর্ববর্তী তিন বছরে সতর্ক করণ ব্যতীত অন্য কোন সাজা হিস্ট্রি টিকেটে লিপিবদ্ধ না থাকা । }

নং- ১৬৩৯ এইচ জে তারিখ- ২৯৬-১৯৩৯ মূলে সংযোজিত।

বিধি-৭৬৬। বিশেষ রেয়াত প্রদান করা যেতে পারে-

(১) জেল সুপার কর্তৃক এক বছরে অনধিক ৩০ দিন;

(২) কারা মহাপরিদর্শক বা সরকার কর্তৃক এক বছরে অনধিক ৬০ দিন।
ব্যাখ্যা- এ বিধির উদ্দেশ্যে দত্ত প্রদানের তারিখ হতে বছর গণনা করা হবে এবং বছরের কোন অংশকে পূর্ণ বছর গণ্য করা হবে।

বিধি-৭৬৭। বিশেষ রেয়াত প্রদান করার পর যথাসম্ভব তাড়াতাড়ি তা বন্দীর হিস্ট্রি টিকেটে লিপিবদ্ধ করতে হবে, এবং জেল সুপার কর্তৃক বিশেষ রেয়াত প্রদানের কারণ সংক্ষেপে হিস্ট্রি টিকেটে লিখতে হবে।

 

বিধি-৭৬৮। এই বিধিসমূহে কোন বন্দীকে প্রদত্ত মোট রেয়াতের পরিমাণ সরকারের বিশেষ অনুমোদন ব্যতীত দণ্ডের মেয়াদের এক চতুর্থাংশের বেশী হবে না।

বিধি-৭৬৯। সাজাপ্রাপ্ত বন্দীর মুক্তির জন্যে তারিখ গণনার ক্ষেত্রে অর্জিত রেয়াতের দিবস সংখ্যাকে ত্রিশ দিনে একমাস হারে মাস এবং দিনে রূপান্তর করতে হবে।

বিধি-৭৭০। যখন কোন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী-

(ক) একজন শ্রেণী- বন্দী, বা

(খ) একজন একাধিক সাজাপ্রাপ্ত শ্ৰেণী || বা শ্ৰেণী III বন্দী, বা

(গ) একজন এমন বন্দী যাকে সরকারের অনুমতি ব্যতীত মুক্তি দেয়া যাবে না মর্মে নির্দেশ থাকে,

এমন রেয়াত অর্জন করেছে যে, সে মুক্তি লাভের যোগ্য হয়েছে, তখন এ বিধির নিয়মের কারণে জেল সুপার সরকারের নিকট প্রতিবেদন প্রদান করবেন যে, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার আলোকে তার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

বিধি-৭৭১। যখন কোন সাজাপ্রাপ্ত বন্দী রেয়াত অর্জনের ফলে মুক্তি লাভের যোগ্য হয়, তখন ৭৭০ বিধি ব্যতীত অন্যান্য ক্ষেত্রে জেল সুপার তাকে মুক্তি প্রদান করবেন।

বিধি-৭৭২ । যখন বিধি ৭৭১ মোতাবেক কোন বন্দী মুক্তি লাভ করে, তখন তার ওয়ারেন্টে অর্জিত রেয়াতের মোট পরিমাণ উল্লেখ করে জেল সুপার তাতে স্বাক্ষর করবেন।

বিধি-৭৭৩। কোন সাজাপ্রাপ্ত বন্দী অন্য কারাগারে বদলি হলে পূর্ব মাসের শেষ পর্যন্ত তার অর্জিত রেয়াতের বিবরণী তার ওয়ারেন্টে এবং হিস্ট্রি টিকেটে উল্লেখ করতে হবে এবং জেল সুপার কর্তৃক স্বাক্ষর করতে হবে।

যথাযথভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা সে ব্যপারে গ্রহণকারী কারাগার দায়ী থাকবেন। যে সকল কারাগারে বন্দী তার দণ্ডের অংশ ভোগ করেছে সে সব কারাগার তার অর্জিত রেয়াত সঠিক ভাবে গণনার জন্যে দায়ী থাকবে।

বিধি-৭৭৪। যে সব সাজাপ্রাপ্ত বন্দী মুক্তি পেয়ে যাবে তাদের রেয়াত কার্ড (জেল ফরম-১৮) এক বছর কারাগারে সংরক্ষণ করতে হবে। কোন সাজাপ্রাপ্ত বন্দী অন্য কারাগারে বদলি হলে বদলির তারিখ পর্যন্ত তার অর্জিত রেয়াতের বিবরণ সহ রেয়াত কার্ড সঙ্গে প্রেরণ করতে হবে।

বিধি-৭৭৫। পূর্বে বর্ণিত রেয়াত ব্যবস্থার একটি সংক্ষিপ্ত সার ৩৬ নম্বর জেল ফরমে প্রত্যেক ব্যারাকে লাগিয়ে দিতে হবে।

বিধি-৭৭৬। সাজাপ্রাপ্ত বন্দীদেরকে কয়েদী ওয়াচম্যান, কয়েদী ওভারশিয়ার এবং কয়েদী কারারক্ষী পদে নিয়োগের উপর তাদের অর্জিত রেয়াতের পরিমাণ নির্ভর করে। এসব পদ এবং সুযোগ কারা আইনের ৪৬(৪) ধারায় বর্ণিত “রেয়াত ব্যবস্থার অধীনে সুযোগ” এর আওতায় পাওয়া যায়।

বিধি ৭৭৭-৭৭৮। অকার্যকর

বিধি ৭৭৯-৭৮১। রেয়াত কার্ড লিখার পদ্ধতি।

জেল কোড অনুযায়ী সেলে আটক বন্দীদের পরিচালনা

আজকে আমাদের আলোচনার বিষয়ঃ কারা অপরাধ এবং শাস্তি

 

সেলে আটক বন্দীদের পরিচালনা
সেলে আটক বন্দীদের পরিচালনা

 

সেলে আটক বন্দীদের পরিচালনা । জেল কোড

নোট-এই অধ্যায়ের বিধি সমূহ ২৬৩, ৯৪৭, ৯৫০, ৯৮২ এবং ১৮৫ বিধি মোতাে মহিলাদেরকে সেলে আটক রাখার ব্যতিক্রম ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

বিধি-৭৩৫ । সম্ভব হলে সকল কারাগারে নির্জন কারাবাস ও সেলে আটকের জন্যে একাধিক সেলের ব্যবস্থা করতে হবে। যদি সেগুলো প্রমিত মানের না কারা মহাপরিদর্শক সেগুলো পরীক্ষা করে সেল হিসেবে ব্যবহারের জন্যে উপযুক্ত মর্মে সার্টিফিকেট প্রদান করবেন।

প্রত্যেক সেলের সাথে একটি আঙিনা থাকে যাতে সেলে আটক বন্দী অন্য কোন বন্দীর মাধ্যম ছাড়াই মুক্ত বাতাস পেতে পারে। সেলে আটক বন্দীদের গোসল, খাবার গ্রহণ এবং ব্যায়ামের উদ্দেশ্যে সেল এলাকায় একটি সাধারণ আঙিনা থাকবে। আঙিনা সংলগ্ন সেলের বাহিরে দরজায় একটি অক্ষি-ছিদ্র থাকবে যাতে বন্দী বাহিরে দেখতে পায়।

 

সেলে আটক বন্দীদের পরিচালনা
সেলে আটক বন্দীদের পরিচালনা

 

বিধি-৭৩৬। সেল নিম্নোক্ত বন্দীদের জন্যে ব্যবহার করা যেতে পারে-

(১) দণ্ড বিধি ৭৩ ও ৭৪ মোতাবেক নির্জন কারাবাসের সাজা কার্যকরী করার জন্যে;

(২) কারা আইনের ৪৬ (৮), (১০) ধারায় পৃথক এবং সেলে আটক রাখার জন্যে;

(৩) ৬২৭ বিধি অনুযায়ী অভ্যাসগতদের পৃথক রাখার জন্যে;

(৪) ৯৬৫ বিধি মোতাবেক কিশোর বন্দীদের রাত্রিতে পৃথক রাখার জন্যে;

(৫) দোষ স্বীকারকারী বিচারাধীন বন্দীকে ৯১২ বিধি মোতাবেক পৃথক রাখার জন্যে ;

(৬) কারা অপরাধীকে ২৫৩ বিধি মোতাবেক সাময়িক আটক রাখার জন্যে;

(৭) পর্যবেক্ষণাধীন পাগল বন্দীকে ১০৩৮ বিধি মোতাবেক পৃথক রাখার জন্যে;

(৮) চিকিৎসকের পর্যবেক্ষণাধীন সংক্রামক ব্যাধি আক্রান্ত বন্দীকে পৃথক রাখার জন্যে;

(৯) মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দীকে ৯৮০ বিধি মোতাবেক আটক রাখার জন্যেঃ

(১০) ৫০৫ এবং ১২৪৬ মোতাবেক সঙ্গ নিরোধের জন্যে;

(১১) বিচারাধীন বন্দীদেরকে ৯১২ বিধি মোতাবেক পৃথক রাখার জন্যে।

নোট-কোন কিছুর সাথে বেঁধে হ্যান্ড কাপ আরোপের শাস্তি সেলে কার্যকরী করা যাবে না।

বিধি-৭৩৭। অকার্যকর।

 

সেলে আটক বন্দীদের পরিচালনা
সেলে আটক বন্দীদের পরিচালনা

 

বিধি-৭৩৮ । কেবল মাত্র স্থায়ী রক্ষীদেরকে সেলের প্রহরার দায়িত্ব প্রদান করতে হবে। সেলের চাবি সাধারণত দিনের বেলায় রক্ষীর নিকট এবং রাতের বেলায় উহলরত প্রধান কারারক্ষীর নিকট থাকবে। তবে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা বন্দীর ক্ষেত্রে সেলের চাবি রক্ষীর নিকট থাকবে। সেলের চাবি কখনই কয়েদী কর্মচারীদের নিকট দেয়া যাবে না। সেলের তালা প্রধান কারারক্ষী দৈনিক এবং জেলার মাঝে মাঝে পরীক্ষা করে দেখবেন।

বিধি-৭৩৯। সেলে আটক বন্দীদের প্রহরা এমনভাবে নিয়োজিত থাকবে যে, বন্দী সেখান থেকে যে কোন সময় কারাগারের একজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। সেলে আটক প্রত্যেক বন্দীকে প্রধান কারারক্ষী প্রতি দুই ঘন্টা অন্তর একবার ভিজিট করবেন ।

বিধি-৭৪০। আত্মহত্যা বা নিজেদের জখমকরণ প্রতিহত করার জন্য সেলে আটক বন্দীদের উপর কড়া নজর রাখতে হবে। পাগল, সন্দিগ্ধ পাগল এবং মেডিকেল পর্যবেক্ষণে রাখা আত্মহত্যার সন্দিগ্ধ বন্দীকে দিবা-রাত্র নজরে রাখতে হবে।

বিধি-৭৪১। সেলে আটক কোন বন্দী অসুস্থ হলে সঙ্গে সঙ্গে মেডিকেল অফিসারের নিকট সংবাদ প্রেরণ করতে হবে। প্রয়োজন হলে বন্দীকে হাসপাতালে স্থানান্তর করতে হবে।

বিধি-৭৪২। ২৪ ঘন্টার বেশী সময়ের জন্যে সেলে আটক বন্দীকে জেল সুপার এবং মেডিকেল অফিসার প্রত্যেক দিন ভিজিট করবেন। জেলারও দৈনিক সেল ভিজিট করবেন।

বিধি-৭৪৩। জেল সুপারের লিখিত আদেশ ব্যতীত সেলের দায়িত্ব প্রাপ্ত কোন কারারক্ষী কোন বন্দীকে সেলে গ্রহণ করবেন না। চিকিৎসক কর্তৃক উপযুক্ত ঘোষণা না করলে কাউকে নির্জন কারাবাসে রাখা যাবে না।

 

বিধি-৭৪৪। প্রত্যেক সেলের সামনে বন্দীর কারাবাসের মেয়াদ এবং উ কারাবাস শুরুর তারিখ একটি টিকেটে লিখে ঝুলিয়ে রাখতে হবে।

বিধি-৭৪৫। প্রত্যেক সেলের বন্দীর কারাবাস সংক্রান্ত একটি রেজিষ্টার সেলের দায়িত্ব প্রাপ্ত কারারক্ষী সংরক্ষণ করবেন।

বিধি-৭৪৬। সেলে নেয়ার আগে বন্দীকে সতর্কতার সঙ্গে তল্লাশী করে দেখতে হবে যাতে তার কাছে যেন পলায়ন বা আত্মহত্যার সহায়ক কোন বস্তু না থাকে। প্রত্যেক সেল দৈনিক পরীক্ষা করে দেখতে হবে।

বিধি-৭৪৭। মেডিকেল পর্যবেক্ষণ এবং অসুস্থ বন্দীর ক্ষেত্র ব্যতীত অন্যদের সেলে ব্যবহৃত বেডিং আবহাওয়া অনুকূল থাকলে দিনের বেলায় বের করে রোদে রাখতে হবে।

বিধি-৭৪৮। নির্জন কারাবাসে রাখা শ্রম বন্দীদেরকে তাদের উপযোগী কাজ দেয়া যেতে পারে।

বিধি-৭৪৯। সেলে আটক বন্দীরা কঠোর নীরবতা পালন করবে।

নোট-মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দীদের পরিচালনার বিষয়ে একত্রিংশ অধ্যায় অনুসরণ করতে হবে।

জেল কোড অনুযায়ী কারা অপরাধ এবং শাস্তি

আজকে আমরা কারা অপরাধ এবং শাস্তি সম্পর্কে আলোচনা করবো।

 

কারা অপরাধ এবং শাস্তি
কারা অপরাধ এবং শাস্তি

 

কারা অপরাধ এবং শাস্তি । জেল কোড

বিধি-৭০৪। কোন বন্দীর নিম্নোক্ত কাজকে কারা অপরাধ হিসাবে গণ্য করা হবে :-

১। কারা আইনের ৫৯ (১) ধারার অধীনে প্রণীত বিধানে কারা অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে এমন বিধানের ইচ্ছাকৃত অবজ্ঞা করা;

২। কোন আক্রমণ বা অপরাধ মূলক বল প্রয়োগ করা;

৩। অপমানজনক বা ভয় দেখানোর ভাষা ব্যবহার করা;

৪। অনৈতিক বা অশোভন বা বিশৃঙ্খল আচরণ করা ;

৫।সাজাপ্রাপ্ত বন্দী কর্তৃক ইচ্ছাকৃত ভাবে নিজেকে কাজের অযোগ্য করা;

৬। কাজ করতে অবজ্ঞা সহকারে অস্বীকৃতি জ্ঞাপন করা:

৭। অনুমতি ব্যতীত হ্যান্ডকাপ, বেড়ী বা ডান্ডা ঘষা, কাটা, পরিবর্তন বা অপসারণ করা ;

৮। কোন সশ্রম সাজাপ্রাপ্ত বন্দীর কাজের প্রতি ইচ্ছাকৃত অলসতা বা অবহেলা করা;

৯। কোন সশ্রম সাজাপ্রাপ্ত বন্দী কর্তৃক কাজের ইচ্ছাকৃত অব্যবস্থাপনা করা;

১০। কারাগারের সম্পত্তির ইচ্ছাকৃত ক্ষতি করা;

১১। হিস্ট্রি টিকেট, রেকর্ড বা দলিলপত্র বিনষ্ট করা বা পরিবর্তন করা;

১২। কোন নিষিদ্ধ দ্রব্য গ্রহণ, দখলে রাখা বা হস্তান্তর করা;

১৩। অসুস্থতার ভান করা;

১৪। কোন কর্মকর্তা-কর্মচারী বা বন্দীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ আনা;

১৫। অগ্নিকান্ড, গোপন চক্রান্ত বা ষড়যন্ত্র, পলায়ন বা পলায়নের প্রস্তুতি এবং কোন বন্দী বা কোন কারা কর্মকর্তা-কর্মচারীর উপর কোন আক্রমণ বা আক্রমণের প্রস্তুতির সংবাদ জ্ঞাত হওয়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে না জানানো বা জানাতে অসম্মতি জ্ঞাপন করা;

১৬। পলায়নের ষড়যন্ত্র করা, কিংবা পলায়ন বা পূর্ব বর্ণিত অন্য কোন অপরাধ করতে সাহায্য করা ।

 

কারা অপরাধ এবং শাস্তি
কারা অপরাধ এবং শাস্তি

 

বিধি-৭০৫। নিম্নোক্ত কাজ গুলো নিষিদ্ধ এবং কোন নদী এর কোনটি করলে ইচ্ছাকৃতভাবে কারাগারের নিয়ম ভঙ্গ করেছে এবং কারা আইনের ৪৫ ধারার অপরাধ করেছে বলে গণ্য হবে-

(১) লাইনে বা প্যারেডে দাঁড়ানো অবস্থায় কথা বলা বা হাসাহাসি বা জোরে কথা বলা

(২) অন্য বন্দীর সাথে ঝগড়া করা;

(৩) কোন বিষয় গোপন করা;

(৪) কোন কারা কর্মকর্তা বা পরিদর্শককে অসম্মান করা;

(৫) ভিত্তিহীন অভিযোগ করা;

(৬) মিথ্যা জবাব দেয়া;

(৭) বাহিরে কারো কাছে তথ্য পাচার করা;

(৮) কারা অপরাধ সংঘটনে সহায়তা করা;

(৯) শৃঙ্খলা রক্ষায় সহায়তা না করা;

(১০) কোন বন্দীর অনুভূতিতে আঘাত লাগে এমন ভাষা ব্যবহার করা;

(১১) কোন কাজ যা কারা কর্মকর্তা-কর্মচারীদের নিকট এলার্ম হিসেবে মনে হতে পারে;

(১২) অনুমতি ব্যতীত কারাগারের নির্ধারিত এলাকা বা নিজ গ্যাং ত্যাগ করা;

(১৩) অনুমতি ব্যতীত নিজ ওয়ার্ড, আঙিনা বা লাইন ত্যাগ করা;

(১৪) আঙিনায় ধীরে হাঁটা বা ওয়ার্ড খোলার পর বাহির হতে দেরী করা:

(১৫) লাইনে বা প্যারেডে মার্চ করতে অস্বীকার করা;

(১৬) ( প্রয়োগ নেই)

(১৭) খাবার বা ডায়েট গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন ;

(১৮) নিজের জন্যে বরাদ্দকৃত খাবারের অতিরিক্ত কোন খাবার গ্রহণ;

(১৯) অনুমতি ছাড়া খাবার ঘর বা ষ্টোর হতে খাদ্য সরিয়ে নেয়া

(২০) ইচ্ছাকৃত ভাবে খাদ্য নষ্ট করা বা ছুঁড়ে ফেলা;

(২১) খাদ্যের মধ্যে বিস্বাদ কোন দ্রব্য মিশানো

(২২) পোশাক গ্রহণে অস্বীকার করা বা অন্য বন্দীর সঙ্গে বিনিময় করা বা ক্ষতি বা পরিবর্তন করা,

(২৩) ব্যাজ নাম্বার পরিবর্তন বা নষ্ট করা;

(২৪) নিজেকে পরিষ্কার না রাখা বা নখ চুল কাটতে অস্বীকার করা:

(২৫) পরিধেয়, বিছানা কম্বল পরিষ্কার না রাখা:

(২৬) তালা, বাতি প্রভৃতি নষ্ট করা;

(২৭) কারাগারের পোশাক বা জিনিসপত্র চুরি করা;

(২৮) কারাগারের ভিতরে উপদ্রব সৃষ্টি করা;

(২৯) মেঝে, দেয়াল প্রভৃতি গর্ত করা:

(৩০) ইচ্ছাকৃত ভাবে কৃয়া, লেট্রিন, গোসলখানা প্রভৃতি নোংরা করা;

(৩১) শাক-সব্জি, গাছপালা নষ্ট করা বা গবাদি পশুর ক্ষতি করা;

(৩২) দায়িত্বে অর্পিত কারা সম্পত্তির যত্ন না নেয়া

(৩৩) কাজে ব্যবহারের জন্যে দেয়া জিনিস পত্রের ক্ষতি করা:

(৩৪) কোন জিনিসের ক্ষতি সম্পর্কে সঙ্গে সঙ্গে না জানানো;

(৩৫) অনুমতি ব্যতীত কোন জিনিস বানানো;

(৩৬) অন্য বন্দীকে প্রদত্ত কাজ করা বা নিজের কাজে অন্য বন্দীর সাহায্য নেয়া:

(৩৭) অন্য বন্দীর সঙ্গে মিলিয়ে কাজ করা;

(৩৮) কাজ করা জিনিসের সঙ্গে বাহিরের অন্য জিনিস মিশানো;

(৩৯) ইচ্ছাকৃত ভাবে নিজের অসুস্থতা বা আঘাত তৈরীর জন্যে কাজ করা;

(৪০) গোপন করা, সন্ত্রাস সৃষ্টি করা বা অবাধ্য হওয়া বা হতে সাহায্য করা;

(৪১) কোন বন্দী বা কারা কর্মীকে আক্রমণ করা;

(৪২) পলায়ন বা আক্রমণের ঘটনা প্রতিরোধে কারা কর্মীকে সহায়তা না করা;

(৪৩) কারা কর্মকর্তা-কর্মচারীর বৈধ আদেশ না মানা বা যে কাজ দেয়া হয়েছে তা না করা।

 

কারা অপরাধ এবং শাস্তি
কারা অপরাধ এবং শাস্তি

 

বিধি-৭০৬। যখন কোন বন্দী নিম্নোক্ত কোন অপরাধ করেছে মর্মে জেল সুপারের নিকট প্রতীয়মান হয়, তখন তিনি ফৌজদারি কার্যবিধি মতে এ বিষয়ে বিচারিক তদন্তের জন্যে ম্যাজিস্ট্রেটের নিকট অনুরোধ জানাবেন-

(১) দণ্ড বিধির ১৪৭,১৪৮ এবং ১৫২ ধারার অপরাধ সমূহ, অর্থাৎ- দাঙ্গা অস্ত্রসহ দাঙ্গা, কিংবা অনুরূপ দাঙ্গা দমনে নিয়োজিত কোন সরকারী কর্মচারীকে আক্রমণ বা বাধা প্রদান বা অবৈধ বল প্রয়োগ:

(২) দণ্ড বিধির ২২২,২২৩ এবং ২২৪ ধারার অপরাধ সমূহ, অর্থাৎ আইন সম্মতভাবে সোপর্দকৃত ব্যক্তিকে সরকারী কর্মচারী কর্তৃক গ্রেফতার করতে বাধ্য থাকা সত্বেও তাতে অবহেলা করা, সরকারী কর্মচারী কর্তৃক অবহেলার দরুন আটক হতে বন্দী পলায়ন, এবং গ্রেফতারের চেষ্টাকালে কোন সরকারী কর্মচারীকে আক্রমণ, বা বাধা প্রদান বা অবৈধ বল প্রয়োগ করা।

(৩) দণ্ড বিধির ৩০৪এ, ৩০৯ এবং ৩২৬ ধারার অপরাধ সমূহ, অর্থাৎ বেপরোয়া বা তাচ্ছিল্যপূর্ণ কাজের ফলে কারো মৃত্যু ঘটানো, আত্মহত্যার চেষ্টা করা, ইচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা অন্য কিছুর সাহায্যে কাউকে গুরুতর আঘাত করা;

(৪) এমন কোন অপরাধ যাহা কেবলমাত্র দায়রা আদালতে বিচার্য।

কোন বন্দী কর্তৃক সংঘটিত কোন অপরাধ যদি একই সঙ্গে কারা অপরাধ এবং দণ্ড বিধি উভয়টির আওতায় পড়ে তবে জেল সুপার নির্ধারণ করবেন যে বন্দীকে তিনি কারা অপরাধে শাস্তি প্রদান করবেন না কি ম্যাজিষ্ট্রেটের নিকট ফৌজদারি কার্যবিধি মোতাবেক কার্যক্রম গ্রহণের জন্যে প্রেরণ করবেন।

বিধি-৭০৭। কারা আইনের ৫২ ধারার বিধান মতে, যদি কোন বন্দী কারা- শৃঙ্খলার বিরুদ্ধে অপরাধের জন্য শান্তি প্রাপ্ত হয়, তার দ্বারা উপর্যুপরি অপরাধ সংঘটনের জন্য বা অন্য কারণে বন্দীকে কারা অপরাধের জন্যে শাস্তি প্রদানের তার যে ক্ষমতা আছে তা যথেষ্ট নয় মর্মে জেল সুপারের নিকট প্রতীয়মান হলে তিনি পরিস্থিতির একটি বর্ণনাসহ এ ধরনের বন্দীকে জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে বা এখতিয়ার সম্পন্ন অন্য কোন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে প্রেরণ করতে পারবেন।

ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করবেন এবং বন্দীর বিরুদ্ধে যে অভিযোগ আনীত হয়েছে, তার বিচার করবেন, এবং, অপরাধ প্রমাণিত হলে এক বৎসর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারবেন। উক্ত কারাদণ্ডের মেয়াদ বন্দীর ভোগরত কারাদণ্ডের মেয়াদের অতিরিক্ত হবে। কিংবা অনুরূপ অপরাধের জন্যে পূর্ববর্তী বিধিসমূহে বর্ণিত সাজা প্রদান করতে পারবেন। তবে শর্ত থাকে যে কোন ব্যক্তিকে একই অপরাধের জন্য দুইবার সাজা প্রদান করা যাবে না।

টিকা-। যে ক্ষেত্রে কোন কিছু করা বা না করা দুই বা ততোধিক আইনের অধীনে দণ্ডনীয় অপরাধ হয়, সে ক্ষেত্রে আইনগুলির যে কোন একটির অধীনে অপরাধীর বিরুদ্ধে মামলা করা যাবে এবং তাকে শাস্তি দেয়া যাবে, কিন্তু একই অপরাধের জন্য তাকে দুইবার শাস্তি দেয়া যাবে না (ধারা-২৬, জেনারেল ক্লজেজ এ্যাক্ট, ১৮৯৭)।

বিধি-৭০৮ । কোন বন্দী শৃঙ্খলা ভঙ্গ এবং কারাগারের বিধি-বিধান লংঘন করলে জেল সুপার কারা আইনের ৪৬ ধারা, এবং সে সঙ্গে উক্ত ধারার (৪), (৬) এবং (9) উপ-ধারায় বর্ণিত মতে প্রণীত বিধানের আওতায় শাস্তি প্রদান করতে পারেন ।

 

কারা অপরাধ এবং শাস্তি
কারা অপরাধ এবং শাস্তি

নিম্নোক্ত শাস্তি সমূহকে লঘু শাস্তি বলে গণ্য করা হবে-

১। সতর্ক করা

২। শ্রম পরিবর্তন করে কঠিন শ্রম প্রদান

৩। অনূর্ধ্ব ৪ দিনের রেয়াত বাতিল

৪। অনূর্ধ্ব ৩ মাস পর্যন্ত শ্রেণী, গ্রেড ও অন্যান্য প্রাপ্য সুবিধা বাতিল

৫। উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণীতে সাময়িকভাবে নামিয়ে দেয়া

৬। শাস্তিমূলক খাবার (বর্তমানে প্রয়োগ নেই)

৭। অনূর্ধ্ব ৭ দিন সেলে আটক করে রাখা

৮। অনূর্ধ্ব ১৪ দিন পৃথক সেলে আটক রাখা

৯। হ্যান্ড কাপ পরানো

১০। অনূর্ধ্ব ৩০ দিন পায়ে বেড়ী লাগানো

১১। প্রয়োগ নেই ।

নিম্নোক্ত শাস্তি সমূহকে গুরু শাস্তি বলে গণ্য করা হবে-

১। কঠোর পরিশ্রম, বিনাশ্রম বন্দী হলে;

২। (ক) ৪ দিনের চেয়ে বেশী কিন্তু ১২ দিন পর্যন্ত রেয়াত বাতিল করণ

(খ) ১২ দিনের বেশী রেয়াত বাতিল করণ

(গ) ৩ মাস অধিক সময়ের জন্যে শ্রেণী, গ্রেড ও অন্যান্য প্রাপ্য সুবিধা বাতিল

(ঘ) অনুর্ধ্ব ৩ মাস রেয়াত ব্যবস্থা থেকে বাদ রাখা

(ঙ) উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণীতে স্থায়ীভাবে নামিয়ে দেয়া

৩। ৭ দিনের অধিক সেলে আটক করে রাখা

৪ । ১৪ দিনের বেশী পৃথক সেলে আটক রাখা

৫। ৩০ দিনের বেশী পায়ে বেড়ী লাগানো

৬। ডান্ডা বেড়ী

৭। আড়াআড়ি বেড়ী

৮। পেছনে হ্যান্ডক্যাপ লাগানো

৯। প্রয়োগ নেই

১০। প্রয়োগ নেই

১১। এক সঙ্গে একাধিক লঘু সাজা ।

নোট-১। জেল সুপারের নিম্নের কোন কর্মকর্তা কোন শাস্তি প্রদান করতে পারবেন না।

 

কারা অপরাধ এবং শাস্তি
কারা অপরাধ এবং শাস্তি

 

নোট-২ । যে সব শাস্তির জন্যে কারা মহা পরিদর্শকের অনুমতি প্রয়োজন হবে- (১) ১২ দিলে বেশী রেয়াত বাতিল করণ (২) অনুর্ধ্ব ৩ মাস রেয়াত ব্যবস্থা থেকে বাদ রাখা (৩) ১২ দিনের বেশী রেয়াত বাতিল করণ, ৩ মাসের অধিক সময়ের জন্যে শ্রেণী,গ্রেড ও অন্যান্য প্রাপ্য সুবিধ বাতিল এবং অনুর্ধ্ব ৩ মাস রেয়াত ব্যবস্থা থেকে বাদ রাখা- এ তিনটি একত্রে প্রয়োগ।

নোট-৩। বিচারাধীন বন্দীদের ক্ষেত্রে নিম্নোক্ত শাস্তি সমূহ প্রযোজ্য হবে না- (১) শ্র পরিবর্তন করে কঠিন শ্রম প্রদান (২) অনুর্ধ্ব ৪ দিনের রেয়াত বাতিল (৩) অনুর্ধ্ব ৩ মাস পর্যন্ত শ্রেণী,গ্রেড ও অন্যান্য প্রাপ্য সুবিধা বাতিল (৪) ৪ দিনের চেয়ে বেশী কিন্তু ১২ দিন পর্যন্ত রেয়াত বাতিল করণ (৫) ১২ দিনের বেশী রেয়াত বাতিল করণ।

নোট-৪। সিভিল বন্দীদের যে সকল শাস্তি দেয়া যাবে- (১) শ্রম পরিবর্তন করে কঠিন শ্রম প্রদান (২) অনুর্ধ্ব ৭ দিন সেলে আটক করে রাখা (৩) অনুর্ধ্ব ৩ মাস রেয়াত ব্যবস্থা থেকে বাদ রাখা।

বিধি-৭০৯। জেল কোডের যে কোন প্রকারের লংঘন হলে জেল সুপারকে জানাতে হবে। জেল সুপার বিবেচনা করে দেখবেন বিষয়টি ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে কিনা বা তা অপরাধের পর্যায়ে পড়ে কি না। যদি তিনি মনে করেন যে, কোন বন্দী অজ্ঞতার কারণে কিংবা অসাবধানতা বশত: বিধি লংঘন করেছ, তবে তিনি তাকে সতর্ক করে দিবেন এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ শান্তি রেজিষ্টারে রেকর্ড না করে বাতিল করে দিবেন। কিন্তু যদি তার নিকট মনে হয়। যে, অপরাধ সংঘটিত হয়েছে তবে তিনি শাস্তি প্রদান করবেন এবং বিধি ৭৬ মোতাবেক শাস্তি রেজিষ্টারে এবং বন্দীর হিস্ট্রি টিকেটে রেকর্ড করবেন।

বিধি-৭১০। ‘ আনুষ্ঠানিক সতর্ক’ শাস্তি হিসাবে গণ্য হবে এবং তজ্জন্য জেলা সুপার কর্তৃক সরাসরি ব্যক্তিগত ভাবে অপরাধীকে মৌখিক ভাবে সাবধান করতে হবে। সাধারণত কোন অপরাধ প্রথম বার করার জন্যে প্রথমে ‘আনুষ্ঠানিক সতর্ক করা হয়ে থাকে। আনুষ্ঠানিক সতর্ক অন্য কোন শাস্তির সঙ্গে একত্রে দেয়া যাবে না ।

বিধি-৭১১। শ্রমের পরিবর্তন’ কেবল মাত্র সশ্রম সাজাপ্রাপ্ত বন্দীদেরকে প্রদান করা যাবে। সাধারণত কম কাজ করার জন্যে বা অলসতার জন্যে এই শাস্তি উপযোগী, তবে অন্যান্য অপরাধের জন্যেও আরোপ করা যেতে পারে। এটা একটা নির্দিষ্ট সময়ের জন্যে কিংবা স্বভাব পরিবর্তন না হওয়া পর্যন্ত সময়ের জন্যে আরোপ করা যেতে পারে।

বিধি-৭১২। কাজ কম করার মত ছোট ধরনের অপরাধ বার বার করার জন্যে বন্দী রেয়াত ব্যবস্থার আওতায় থাকলে রেয়াত হ্রাস করার শাস্তি আরোপ করা যেতে পারে। যে কোন ধরনের লঘু অপরাধের জন্যে অন্যান্য শাস্তির তুলনায় রেয়াত হ্রাস করার শাস্তিকে অগ্রাধিকার দেয়া যেতে পারে।

বিধি-৭১৩। যখন কারা মহাপরিদর্শকের নিকট ১২ দিনের বেশী রেয়াত বাতিলের জন্যে বা কোন বন্দীকে তিন মাসের বেশী রেয়াত ব্যবস্থার বহির্ভূত রাখার জন্যে অনুমোদন চাওয়া হবে, অপরাধের পূর্ণ বিবরণী এবং বন্দী যে পরিমাণ রেয়াত অর্জন করেছে তার উল্লেখ করতে হবে এবং বন্দীর পূর্ব ইতিহাস সংক্রান্ত একটি বিবরণী এবং ডিসক্রিপটিভ রোল প্রেরণ করতে হবে।

বিধি-৭১৪। রেয়াত সুবিধা বাজেয়াপ্ত কয়েদী কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যখন রেয়াত সুবিধা বাতিল বা গ্রেড নামিয়ে দেয়া হবে তখন তা স্থায়ী কিনা এবং স্থায়ী না হলে কতদিন পর্যন্ত বহাল থাকবে জেল সুপার তা রেকর্ড করবেন।

বিধি-৭১৫ । প্রয়োগ নেই।

বিধি-৭১৬। ৮ নম্বর লঘু অপরাধ এবং ৯ নম্বর গুরু অপরাধের জন্যে হ্যান্ডকাপ আরোপ করা যেতে পারে। তালা সহ প্রতিটি লৌহদণ্ডের হ্যান্ডকাপের ওজন ২ পাউন্ডের বেশী হবে না। ঘুরানো রিং হলে প্রতিটি সোয়া এক পাউন্ডের বেশী হবে না কিংবা চেইন হ্যান্ডকাপ হলে এক পাউন্ডের বেশী হবে না।

বিধি-৭১৭ । হ্যান্ডকাপ পরানো হবে-

(ক) হাতের কব্জির সামনে দিনে বা রাতে লাগাতে হবে। প্রতি বারে ১২ ঘন্টা বিরতসিহ একটানা ১২ ঘন্টার বেশী পরানো যাবে না এবং পর পর ৪ রাত বা দিনের বেশী পরানো যাবে না।

(খ) হাতের কব্জির পিছনে শুধুমাত্র দিনে লাগাতে হবে। দৈনিক ২৪ ঘণ্টায় ৬ ঘন্টার বেশী পরানো যাবে না এবং পর পর ৪ দিনের বেশী পরানো যাবে না। সাধারণ আটকানোর শিকল ছাড়া অন্য কোন শিবল হ্যান্ডকাপের সাথে আরোপ করা যাবে না।

(গ) বন্দীর কব্জিতে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে কোন কিছুর সাথে পর পর দিনের বেশী এবং একদিনে ৬ ঘন্টার বেশী বেঁধে রাখা যাবে না এবং প্রত্যেক মেয়াদের ৩ ঘন্টা পর এক ঘন্টার বিরতি প্রদান করতে হবে। শর্ত থাকে যে বাঁধার স্থান বন্দীর বাহুর চেয়ে উঁচু হবে না এবং কোমরের চেয়ে নীচু হবে না; অন্য বন্দীদের উপস্থিতি ছাড়া কোন বন্দীকে অনুরূপভাবে বাঁধা যাবে না। আরও শর্ত থাকে যে, মেডিকেল অফিসারের সার্টিফিকেট ছাড়া অনুরূপ শাস্তি আরোপ করা যাবে না। আরও শর্ত থাকে যে, কোন বন্দীকে উগ্র আচরণ এবং তাচ্ছিলা সহকারে উপুর্যপরি কারা বিধি লংঘনের কারণ ব্যতীত অনুরূপ শাস্তি আরোপ করা যাবে না।

উপরের (ক) এবং (খ) উপ-বিধিতে বর্ণিত শাস্তি অন্য কোন ভাবে হ্যান্ডকাপ আরোপের সাথে প্রয়োগ করা যাবে না। হ্যান্ডকাপ পরানো অবস্থায় বন্দীকে সূর্যের নীচে রাখা যাবে না । বিধি-৭১৮ । বিভিন্ন প্রকারের বেড়ী।

বিধি-৭১৯। বিভিন্ন প্রকার বেড়ী অবিরামভাবে প্রয়োগের সর্বোচ্চ মেয়াদ-(ক) লিংক বেড়ী- তিনমাস; (খ) ডান্ডা বেড়ী- তিন মাস; (গ) ক্রস বেড়ী- ২২৪ ঘন্টা।

বিধি-৭২০। কোন কারা অপরাধের জন্যে যে কোন ধরনের বেড়ী আরোপের শাস্তি প্রদানের পর পুনরায় আরোপ করতে হলে ১০ দিনের বিরতি প্রদান করতে হবে।

বিধি-৭২১। সকল প্রকারের বেড়ী উজ্জল এবং ঝকঝকে থাকবে এবং বন্দীর ত্বকের ক্ষতি রোধের জন্যে নরম চামড়া বা কম্বল বা মোটা কাপড় ব্যবহারের অনুমতি প্রদান করতে হবে। কারা অপরাধের জন্যে বেড়ী প্রয়োগকারী বন্দীকে আদালতে হাজির করার পূর্বে বেড়ী খুলে ফেলতে হবে।

 

বিধি-৭২২। প্রয়োগ নেই।

বিধি-৭২৩। ‘সেলে আটক’ বলতে এমন সশ্রম বা বিনাশ্রম আটককে বুঝাবে, যেখানে কোন বন্দীকে অন্যান্য বন্দীদের সঙ্গে সম্পূর্ণ ভাবে যোগাযোগ বিচ্ছিন্নভাবে রাখা হবে, কিন্তু তাদের দৃষ্টির অগোচরে রাখা হবে না। বন্দীকে খাবার দেয়ার জন্যে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে কয়েদী কর্মচারী সেলে প্রবেশের সুযোগ পাবে। তবে বন্দী নিজের খাবার নিজে খাবে এবং তাকে সেলের মধ্যে গোসলাদি সারতে হবে। ১৪ দিনের বেশী সেলে আটকের শাস্তি দেয়া যাবে না এবং দুইটি মেয়াদের মাঝে অনুরূপ সময়ের বিরতি থাকবে।

বিধি-৭২৪। ‘পৃথক কারাবাস’ অর্থ এমন সশ্রম বা বিনাশ্রম কারাবাস যেখানে কোন বন্দীকে অন্যান্য বন্দীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হবে, কিন্তু তাদের দৃষ্টির অগোচরে রাখা হবে না এবং বন্দীকে দৈনিক কমপক্ষে এক ঘন্টা ব্যায়াম করতে দেয়া হবে এবং এক বা একাধিক বন্দীর সঙ্গে খাবার গ্রহণের সুযোগ পাবে। জেল সুপার অনধিক ৩০ দিন পৃথক কারাবাসের শাস্তি প্রদান করতে পারবেন। তার চেয়ে বেশী এবং অনধিক ৩ মাস পর্যন্ত মেয়াদের জন্যে কারা মহাপরিদর্শকের অনুমতি গ্রহণ করতে হবে। অনুরূপ অনুমোদনের আবেদনের সঙ্গে মেডিকেল অফিসারের একটি সার্টিফিকেট প্রদান করতে হবে ।

বিধি৭২৫-৭৩২। প্রয়োগ নেই।

বিধি-৭৩৩। আদালতের নির্দেশ ব্যতীত পূর্ব বর্ণিত বিধি সমূহের বাহিরে কোন বন্দীকে কোন শাস্তি প্রদান করা যাবে না।

বিধি-৭৩৪। শান্তি প্রয়োগ সংক্রান্ত নিম্নোক্ত রেজিষ্টার সমূহ সংরক্ষণ করা হবে-

১। শাস্তি রেজিষ্টার (রেজিষ্টার নম্বর-১৯)

২। কারা শাস্তি অবসানের রেজিষ্টার (রেজিষ্টার নম্বর-২০)।

নোট-

বিচারাধীন বন্দী, বিনাশ্রম বন্দী এবং সিভিল বন্দীদের ক্ষেত্রে এই বিধি সমূহ প্রয়োগের ক্ষেত্রে বিধি ৯২৭, ৯৪৪ এবং ৯০৫ অনুসরণ করতে হবে। অবরোধে আটক রাখার উদ্দেশ্যে হ্যান্ডকাপ এবং বেড়ী প্রয়োগের জন্যে বিধি ৫১৫ অনুসরণ করতে হবে।

জেল কোড অনুযায়ী বন্দীদের ধর্মীয় আচার

আজকে আমরা আলোচনা করবো বন্দীদের ধর্মীয় আচার সম্পর্কে।

 

বন্দীদের ধর্মীয় আচার

 

বন্দীদের ধর্মীয় আচার । জেল কোড

বিধি-৬৮৯। সাপ্তাহিক ছুটি ছাড়াও সকল শ্রেণীর বন্দীকে নিম্নোক্ত গেজেটেড ছুটি প্রদান করা হবে-

  • দুর্গা পূজা- ১ দিন
  • ঈদুল আজহা – ২ দিন
  • শহীদ দিবস – ১ দিন
  • স্বাধীনতা দিবস – ১ দিন
  • ঈদ-ই-মিলাদুন্নবী – ১ দিন
  • ঈদুল ফিতর – ২ দিন
  • বিজয় দিবস- ১ দিন
  • বড় দিন – ১ দিন
  • বুদ্ধ পূর্ণিমা – ১ দিন
  • মে দিবস – ১ দিন

টীকা- নং ২৩৫-স্ব ম:-জে (১) তারিখ ৩০-১০-১৯৭২ মূলে প্রতিস্থাপিত।

বিধি-৬৯০ । উৎসবের দিবসে বন্দীদেরকে তাদের নিজের খরচে কিংবা আত্মীয়- স্বজন, বন্ধু-বান্ধব কর্তৃক প্রেরিত ফল এবং দুধসহ অরান্নাকৃত খাবার গ্রহণের জন্যে জেল সুপার অনুমতি প্রদান করতে পারেন। ঈদুল ফিতর এবং দুর্গা পূজার দ্বিতীয় দিনে দৈনিক খোরাকী ভাতা বৃদ্ধি করে জেল সুপার কর্তৃক উন্নত মানের খাবারের ব্যবস্থা করা উচিত।

টীকা- বর্তমানে সরকার কর্তৃক বিশেষ অর্থ বরাদ্দ সাপেক্ষে দুই ঈদে, স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে উন্নত মানের খাবারের ব্যবস্থা করা উচিত।

 

বিধি-৬৯১। একজন হিন্দু ধর্মীয় বন্দী ইচ্ছা করলে বিভিন্ন ধর্মীয় তিথিতে উপবাস করতে পারে। তবে এ কারণে সশ্রম সাজাপ্রাপ্ত বন্দীর শ্রম লাঘব করা হবে না, তবে উপবাস শেষে তার জন্যে বিশেষ উন্নত মানের খাবার দেয়া যেতে পারে। এ উদ্দেশ্যে অতিরিক্তি খাবারের ব্যয়ের পরিমাণ উপবাসকালীন সময়ে তার প্রাপ্য খোরাকী মূল্য অপেক্ষা বেশী হবে না।

বিধি-৬৯২। যে সকল মুসলমান বন্দী রমজানে রোজা রাখতে ইচ্ছুক তারা তা রাখতে পারবে। এ সকল বন্দীদেরকে দেয়া হবে-

(১) সকালের নাস্তার পরিবর্তে ইফতারের সময় শরবত এবং কিছু হাল্কা খাবার (ছোলা ভুনা বা এক টুকরো পাউরুটি),

(২) রাতের বেলায় দুই বার খাবার, একটি (সেহরী) রাত ২টা থেকে ৩টার মধ্যে খেতে হবে এবং সাধারণ খাবারের চেয়ে হাল্কা হবে।
খাবারের মোট ব্যয় অন্যান্য বন্দীদের খাবারের বায়ের চেয়ে বেশী হবে না। কোন শ্রম লাঘব অনুমোদিত হবে না, তবে সকালে আধ ঘন্টা কাজ বাড়িয়ে দেয়া হবে এবং বিকালে আধ ঘন্টা কাজ কমিয়ে দেয়া হবে।

কাজের এই পরিবর্তীত সময়সূচী সকল সাজাপ্রাপ্ত বন্দীর জন্যে প্রযোজ্য হবে। যে সব ওয়ার্ডে মুসলমান বন্দীরা আছে সেখানে এ সময় পর্যাপ্ত পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। রাতের বেলা কোন ওয়ার্ড বা সেল খোলা হবে না। তবে বন্দীরা ওয়ার্ডের ভিতর তারাবির নামাজ আদায় করতে পারবে।

টীকা- বর্তমানে বন্দী প্রতি ৭ টাকা হারে ইফতারী বরাদ্দ করা হয়।

 

বন্দীদের ধর্মীয় আচার
বন্দীদের ধর্মীয় আচার

 

বিধি-৬৯৩। মেডিকেল অফিসার যদি মনে করেন যে কোন বন্দীর রোজা অব্যাহত রাখা তার শরীরের জন্যে ক্ষতিকর বা বিপদজ্জনক, তা হলে তিনি ঐ বন্দীকে রোজা অব্যাহত না করার জন্যে পরামর্শ দিতে পারেন।

বিধি-৬৯৪। সকল শ্রেণীর বন্দীকে নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা পালনের জন্যে যুক্তি সঙ্গত সুযোগ দেয়া হবে, তবে প্রার্থনা পালনের বিষয়টি ঐচ্ছিক হবে। মুসলমানদের একত্রে (নামাজ) আদায় করতে দেয়া হবে তবে জেল সুপার ঠিক করে নিবেন কত জন বন্দীকে এক সঙ্গে নামাজ আদায়ের অনুমতি প্রদান করবেন। প্রার্থনার স্থান জেল সুপার নির্ধারণ করে দিবেন। কোন ধর্মীয় মাতম অনুমোদন করা হবে না ।

নোট– নামাজের) আগে আযান দেয়া ধর্মীয় মাতম হিসেবে গণ্য হবে না এবং গুরুত্ব পূর্ণ ধর্মীয় উৎসবে তার অনুমতি দেয়া যেতে পারে।

নং- ১৭২০ এইচ জে তারিখ ১৩-১০-১৯৫৯ মূলে সংশোধিত।

বিধি-৬৯৫। ধর্মীয় বিষয়াদি নিয়ে বন্দীদের মধ্যে ভেদাভেদ বা কলহ পরিহার করতে হবে। ধর্মীয় বিষয়ে কলহ সৃষ্টি করে বন্দী পলায়নের সুযোগ তৈরী করা হয় কিনা, তা সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে।

বিধি ৬৯৬-৬৯৭। প্রয়োগ নেই।

বিধি-৬৯৮ । প্রত্যেক কেন্দ্রীয় বা জেলা কারাগারে লভ্যতা সাপেক্ষে একজন মুসলিম এবং একজন হিন্দু, দুইজন অবৈতনিক শিক্ষক নিয়োগ করা হবে। বিভাগীয় কমিশনারগণ কর্তৃক তারা নিয়োগ প্রাপ্ত হবেন এবং নিয়োগ আদেশ গেজেটে প্রকাশিত হবে । এ সকল শিক্ষক বন্দীদেরকে নৈতিক উপদেশ দেয়ার জন্যে নিয়োজিত হবেন। যখন কোন কারাগারে (শিক্ষকের) পদ শূন্য হয় তখন জেল সুপার জেলা ম্যাজিট্রেটকে জানাবেন। জেলা ম্যাজিষ্ট্রেট একজন উপযুক্ত অবৈতনিক শিক্ষককে উক্ত শূন্য পদে নিয়োগের সুপারিশ বিভাগীয় কমিশনারের নিকট প্রেরণ করবেন।

অনুরূপ শিক্ষকগণ দুই বৎসরের জন্যে নিয়োগপ্রাপ্ত হবেন এবং ৬৯৯ বিধি মোতাবেক তাদের নিয়োগ বাতিল না হলে, অনুরূপ মেয়াদ শেষে তারা নিয়োগ লাভে সামর্থ্য থাকলে এবং আগ্রহী হলে পুন:নিয়োগের যোগা হবেন। জেল সুপার যেরূপ নির্দেশ প্রদান করবেন সেরূপ ভাবে (শুক্রবার। বা অন্যান্য গেজেটেড ছুটির দিনে তারা উপদেশ প্রদানের অনুমতি পাবেন। অনুমোদিত ধর্মীয় গ্রন্থ কারাগারের লাইব্রেরীতে সরবরাহ করতে হবে।

{ অন্য কোন ধর্মের বন্দীদের জন্যেও অনুরূপ অবৈতনিক শিক্ষক ও অবৈতনিক মহিলা শিক্ষক নিয়োগ করা যেতে পারে, যদি ঐ ধর্মের ৪ জন বা ততোধিক সংখ্যক যথাক্রমে পুরুষ বা মহিলা বন্দী থাকে । নং ১৭২০ এইচ জে তারিখ ১৩-১০-১৯৫৯ মূলে বিলুপ্ত ।
নং ১৫৬ এইচ জে তারিখ ৩০-১-১৯৩৯ মূলে প্রতিস্থাপিত।

 

বন্দীদের ধর্মীয় আচার
বন্দীদের ধর্মীয় আচার

 

টীকা- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জি.ও নম্বর ১ম-৩-৯২-জেল-১/৩২৭ তারিখ ৬-৬-৯৩ মোতাবেক একজন অবৈতনিক শিক্ষক প্রতিবার পরিদর্শনের জন্যে ২০ (বিশ) টাকা হারে সম্মানী ভাতা প্রাপ্য হবেন।

বিধি-৬৯৯। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পূর্ববর্তী বিধি মোতাবেক নিয়োজিত অবৈতনিক শিক্ষকের নিয়োগ সাধারণত: বাতিল করা হবে যদি তার মেয়াদ কালে তিনি অবিরাম তিন মাস যাবত দায়িত্ব পালনে বিরত থাকেন ।

বিধি-৭০০। কোন যাজক বা পাদ্রী বা ধর্মীয় উপদেষ্টা নিজ ধর্ম ব্যতীত অন্য ধর্মের বন্দীদের নিকট গমন করবেন না। কোন বন্দী অন্য ধর্মীয় উপদেষ্টার সাথে সাক্ষাতে আগ্রহী হলে এ বিষয়ে কারা মহা পরিদর্শকের নিকট আদেশের জন্যে প্রেরণ করতে হবে।

বিধি-৭০১। প্রয়োগ নেই।

বিধি-৭০২। অকার্যকর।

বিধি-৭০৩। কোন বন্দী কারাগারে মারা গেলে মৃতের ধর্মীয় রীতিতে মৃতদেহের সৎকার করার জন্যে জেল সুপার নির্দেশ প্রদান করবেন। মৃতের আত্মীয় স্বজ মৃতদেহ গ্রহণ না করলে আগ্রহী স্থানীয় ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সৎকারের ব্যবস্থা করা যেতে পারে। প্রতিটি মৃতদেহ সৎকারের জন্যে সর্বোচ্চ ১০ টাকা প্রদান করা যেতে পারে। উক্ত টাকা ” বিবিধ সেবা এং সরবরাহ খাত হতে ব্যয় করা হবে। কোন বন্দী কারাগারে মারা গেলে এ বিষয়ে বিধি ৯৮ অনুসরণ করতে হবে।

বিচারাধীন বন্দী এবং সিভিল বন্দীদের জন্য বিশেষ নিয়মাবলী । জেল কোড

আজকে আমরা আলোচনা করবো বিচারাধীন বন্দী এবং সিভিল বন্দীদের জন্য বিশেষ নিয়মাবলী সম্পর্কে।

 

বিচারাধীন বন্দী এবং সিভিল বন্দীদের জন্য বিশেষ নিয়মাবলী

 

বিচারাধীন বন্দী এবং সিভিল বন্দীদের জন্য বিশেষ নিয়মাবলী । জেল কোড

বিধি-৬৮২। বিচারাধীন ফৌজাদারি বন্দী এবং সিভিল বন্দীদেরকে যথোপযুক্ত সময় এবং বাধা-নিষেধের আওতায় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আইনজীবির সাথে সাক্ষাত বা মৌখিক বা লিখিত যোগাযোগের পর্যাপ্ত সুযোগ দিতে হবে।

বিধি-৬৮৩। বিচারাধীন বন্দীর সঙ্গে তার আইনজীবির সাক্ষাতের আলাপ- আলোচনা দায়িত্ব প্রাপ্ত কারা কর্মকর্তা-কর্মচারীর শ্রবণ সীমানার বাহিরে কিন্তু দৃষ্টি সীমানার মধ্যে অনুষ্ঠিত হবে। বন্দীর নিকট আত্মীয়-স্বজনের সাক্ষাতের সময়েও অনুরূপ সুবিধা দেয়া যেতে পারে ।

বিধি-৬৮৪ । কোন বিচারাধীন বন্দীর আইনজীবি হিসেবে কোন ব্যক্তি তার সাথে সাক্ষাত করতে ইচ্ছুক হলে তিনি নাম, ঠিকানা এবং পেশার বিবরণ দিয়ে লিখিত আবেদন করবেন। তিনি যে ঐ বন্দীর প্রকৃত আইনজীবি সে ব্যাপারে জেল সুপারকে নিশ্চিত হতে হবে। সাক্ষাত অনুমোদন করা হলে ঐ আইনজীবির নাম বন্দীর হিস্ট্রি টিকেটে লিখতে হবে এবং অনুষ্ঠিত সকল সাক্ষাত হিস্ট্রি টিকেটে লিখতে হবে।

বিধি- ৬৮৫। জেল সুপার প্রয়োজন মনে করলে ৬৮৪ বিধিতে বর্ণিত সাক্ষাতের কোন আবেদন জেলা ম্যাজিষ্ট্রেট বা চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা গোয়েন্দা বিভাগের পুলিশ সুপারের নিকট আদেশের জন্যে প্রেরণ করতে পারবেন।

বিধি- ৬৮৬। কোন বিচারাধীন বন্দীর সঙ্গে তার আইনজীবির সাক্ষাতের অনুমতি দেয়া হলে, সাক্ষাত যত শীঘ্র সম্ভব অনুষ্ঠিত হবে এবং একজন কারা কর্মকর্তা- কর্মচারী তা তত্ত্বাবধান করার জন্য উপস্থিত থাকবেন।

বিধি- ৬৮৭। বিচারাধীন বন্দী কর্তৃক তার আইনজীবির উদ্দেশ্যে লিখিত মামলা পরিচালনার নির্দেশ সম্বলিত একান্ত গোপনীয় পত্র জেল সুপার কর্তৃক পূর্ব পরীক্ষা ছাড়াই আইনজীবির নিকট ব্যক্তিগত ভাবে প্রেরণ করা যেতে পারে।

বিধি- ৬৮৮। সিভিল বন্দীদের সাথে তাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব জেল সুপার নির্ধারিত সময়ে এবং তার প্রদত্ত বাধা-নিষেধ সাপেক্ষে সাক্ষাত করতে পারেন এবং এ ক্ষেত্রে একজন কারা কর্মকর্তা-কর্মচারীর উপস্থিত থাকার প্রয়োজন নেই ।

 

বিচারাধীন বন্দী এবং সিভিল বন্দীদের জন্য বিশেষ নিয়মাবলী

 

টীকা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে অন্তরীণ (ডিটেন্যু) ব্যক্তিদের সাক্ষাত করার মন্ত্রণালয়ের পরিপত্র নং ৬২৮৬- স্ব:ম: (নিরা-৩) (১২৯) তারিখ ৮-১০-৯১ এবং স্মারক নং ৭৫৬১- স্ব:ম:(নিরা-৩) (১২৯) তারিখ ২৬-১১-৯১ অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতিতে হবেঃ-

(ক) প্রথম শ্রেণীর মর্যাদা প্রাপ্ত অন্তরীণ ব্যক্তির সঙ্গে তার নিকট আত্মীয়- স্বজন পারিবারিক বিষয় সমূহ আলাপ-আলোচনার নিমিত্ত প্রতি ১৫ (পনর) দিনে একবার সাক্ষাত করতে পারবেন:

(খ) প্রথম শ্রেণীর মর্যাদা প্রাপ্ত ব্যতীত অন্যান্য সকল অন্তরীণ ব্যক্তির সঙ্গে তার নিকট আত্মীয়-স্বজন পারিবারিক বিষয় সমূহ আলাপ-আলোচনার নিমিত্ত প্রতি পঞ্জিকা মাসে একবার সাক্ষাত করতে পারবেন;

(গ) প্রত্যেক সাক্ষাতের সময় পৃথক পৃথক লিখিত অনুমতি গ্রহণ করতে হবে:

(ঘ)প্রত্যেক সাক্ষাতের সময় সাক্ষাত প্রার্থীর সংখ্যা ৫ (পাঁচ) জনের বেশী হবে না;

(ঙ) প্রত্যেক সাক্ষাতের সময় জেল কর্তৃপক্ষের একজন প্রতিনিধি এবং পুলিশের বিশেষ শাখার একজন প্রতিনিধি আলাপ-আলোচনা শ্রবণ সীমানার বাহিরে, কিন্তু দৃষ্টি সীমানার মধ্যে অবস্থান করবেন;

(চ) সাক্ষাতের সময় পারিবারিক বিষয় সমূহ ব্যতীত অন্য কোন বিষয়ে আলাপ আলোচনা করা হলে অথবা কোন কিছু আদান-প্রদান করা হলে সাক্ষাতের অনুমোদন প্রদানকারী কর্তৃপক্ষ সাক্ষাতের প্রদত্ত সুবিধা রহিত করতে পারবেন; এবং

(ছ) সাক্ষাতের সময় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

২। ঢাকা মহানগর এলাকা ব্যতীত সারা দেশে সংশ্লিষ্ট জেলা ম্যাজিষ্ট্রেট সংশ্লিষ্ট জেলা পুলিশের বিশেষ শাখার সম্মতিক্রমে সাক্ষাতের অনুমতি প্রদান করবেন।

৩। ঢাকা মহানগর এলাকায় প্রথম শ্রেণীর মর্যাদা প্রাপ্তসহ অন্যান্য সকল অন্তরীণ ব্যক্তির সঙ্গে সাক্ষাতের অনুমতি অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক, বিশেষ শাখা প্রদান করবেন।

৪। অন্তরীণ ব্যক্তির সঙ্গে অন্যান্য সকল সাক্ষাতের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত অনুমতির প্রয়োজন হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেল কোডের বিধান অনুযায়ী সে সকল সাক্ষাতের আবেদন প্রক্রিয়াকরণ করবে।

জেল কোড অনুযায়ী বন্দীদের সাক্ষাত ও চিঠিপত্র

আজকের  আলোচনার বিষয়ঃ সাক্ষাত ও চিঠিপত্র

 

বন্দীদের সাক্ষাত ও চিঠিপত্র
বন্দীদের সাক্ষাত ও চিঠিপত্র

 

বন্দীদের সাক্ষাত ও চিঠিপত্র । জেল কোড

সাধারণ নিয়মাবলী

বিধি-৬৬৩। (১) প্রত্যেক নুতন সাজাপ্রাপ্ত বন্দীকে কারাগারে আগমনের পর তার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাতের যুক্তি সঙ্গত সুযোগ দিতে হবে, যাতে করে সে আপীল প্রস্তুত কিংবা জামিন লাভের উদ্দেশ্যে তাদের সাথে পরামর্শ করতে পারে। তাকে তার সম্পত্তি বা পারিবারিক বিষয়ে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাত করার বা চিঠিপত্র লিখার জন্যে এক বা দুইবার বা জেল সুপার প্রয়োজন মনে করলে আরো বেশী বার অনুমতি প্রদান করতে পারেন।

(২) জরিমানা বা ফৌজদারি কার্যবিধির অষ্টম অধ্যায়ের অধীনে মুচলেকা খেলাপের জন্যে সোপর্দকৃত বন্দীকে চিঠিপত্র লিখার এবং জরিমানা পরিশোধ করার বা মুচলেকা প্রস্তুতির জন্যে যুক্তিসঙ্গত পরিমাণ সাক্ষাতের সময় দিতে হবে।

(৩) বর্তমানে প্রয়োগ নেই ।

(৪) মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দীকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আইনজীবির সঙ্গে সে পরিমান সাক্ষাতের এবং চিঠিপত্র আদান প্রদানের সুযোগ দেয়া হবে জেল সুপার যে পরিমাণ সঙ্গত মনে করেন।

 

বন্দীদের সাক্ষাত ও চিঠিপত্র
বন্দীদের সাক্ষাত ও চিঠিপত্র

 

বিধি-৬৬৪। পূর্ববর্তী বিধিতে বর্ণিত সুবিধাদি ছাড়াও একজন সাজাপ্রাপ্ত তৃতীয় শ্রেনীর বন্দী তার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাত এবং চিঠি পত্র আদান প্রদানের জন্যে দুই মাসে একবার সুযোগ পাবেন এবং কয়েদী রক্ষী বা ওভারশিয়ার মাসে একবার সুযোগ পাবে। এ সুযোগ সদাচারের সঙ্গে শর্তযুক্ত এবং অসদাচরণের জন্যে জেল সুপার তা বাতিল বা রহিত করতে পারবেন।

নোট-১। কেবল মাত্র সাক্ষাত প্রার্থনার জন্যে প্রেরিত পত্র এই বিধিতে পত্র যোগাযোগ গণনার জন্যে ধরা হবে না।

নোট-২। জেল সুপারের অনুমতিক্রমে কোন বন্দী সাক্ষাতের সুযোগকে চিঠিপত্র আদান প্রদাম কিংবা চিঠিপত্র আদান প্রদানের সুযোগকে সাক্ষাতে পরিবর্তন করতে পারবে।

বিধি-৬৬৫। বিশেষ বা জরুরী প্রয়োজনে জেল সুপার বিধি-৬৬৪ এ বর্ণিত বিধান ছাড়াও এবং বন্দীর অসদাচরণ সত্ত্বেও অপেক্ষাকৃত কম বিরতিতে সাক্ষা এবং চিঠিপত্র আদান প্রদানের সুযোগ দেয়ার ক্ষমতা রাখেন। যেমন-বন্দীর মারাত্মক অসুস্থতা কিংবা নিকটাত্মীয়ের মৃত্যু কিংবা কোন আত্মীয় স্বজন এমন দূর হতে আসে যে সাক্ষাতের সুযোগ না দিলে পুনরায় আসা তাদের জন্যে কষ্টকর হবে কিংবা সাজাপ্রাপ্ত বন্দীর মুক্তি আসন্ন এবং সে চাকরির খোঁজ করছে বা অন্যান্য যুক্তি সঙ্গত কারণ।

আত্মীয়ের মৃত্যু সংবাদের ন্যায় গুরুত্বপূর্ণ যে কোন সংবাদ যে কোন সময় আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কর্তৃক জেল সুপারের কাছেও দেয়া যেতে পারে, জেল সুপার সমীচীন মনে করলে সংবাদের বিষয়বস্তু বন্দীকে জানাবেন ।

বিধি-৬৬৬। জেল সুপারের অনুমতি ছাড়া কোন সাজা প্রাপ্ত বন্দীকে কারো সাথে সাক্ষাত কিংবা চিঠিপত্র আদান-প্রদানের সুযোগ দেয়া হবে না। এ ধরনের অনুমতির লিখিত রেকর্ড থাকবে।

বিধি-৬৬৭। জেল সুপারের বিবেচনা মতে, বন্দীর সাথে সাক্ষাতের অনুমতি লিখিত বা মৌখিক যে কোন প্রকারে চাওয়া যেতে পারে। বন্দী যদি সাক্ষাতের উপযুক্ত না হয় তা হলে সাক্ষাত প্রার্থীকে তা তৎক্ষণাৎ জানিয়ে দিতে হবে।

বিধি-৬৬৮। জেল সুপার সাক্ষাতের জন্যে অনুমোদিত দিন ও সময় নির্ধারণ করবেন। ঐ সময়ের বাহিরে জেল সুপারের বিশেষ অনুমতি ছাড়া সাক্ষাত করা যাবে না। সাক্ষাতের জন্যে অনুমোদিত দিন ও সময় সংক্রান্ত একটি নোটীশ কারাগারের বাহিরে ঝুলিয়ে রাখতে হবে।

 

বন্দীদের সাক্ষাত ও চিঠিপত্র
বন্দীদের সাক্ষাত ও চিঠিপত্র

 

বিধি-৬৬৯। প্রত্যেক সাক্ষাত যথাসম্ভব জেল গেইটের নিকটে অনুষ্ঠিত হবে। সাক্ষাত প্রার্থীর সংখ্যা বেশী না হলে একই কক্ষে একই সময়ে একটি সাক্ষাত অনুষ্ঠিত হবে। মহিলা বন্দীদের সাক্ষাত সম্ভব হলে মহিলা বেষ্টনীতে অনুষ্ঠিত হবে। যদি বন্দী মারাত্মক অসুস্থ হয় তবে জেল সুপার হাসপাতালে বন্দীর সাথে সাক্ষাতের অনুমতি প্রদান করতে পারেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দীর সঙ্গে সাধারণত তার সেলে সাক্ষাত হবে। বিশেষ কারণে, কারণ লিপিবদ্ধ করে, জেল সুপার কারাগারের যে কোন স্থানে সাক্ষাতের অনুমতি প্রদান করতে পারেন।

বিধি-৬৭০। প্রত্যেক সাজা প্রাপ্ত বন্দীর সাক্ষাত জেলার কর্তৃক লিখিত ভাবে দায়িত্ব প্রাপ্ত কারা কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে হবে যিনি সাক্ষাত কালে কোন অনিয়ম হলে তার জন্যে দায়ী থাকবেন। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এমন দূরত্বে থাকবেন যাতে তিনি দেখতে এবং শুনতে পান এবং যেন কোন দ্রব্যাদি আদান প্রদানে বাধা দিতে পারেন। শর্ত থাকে যে, কোন পুলিশ অফিসারকে কারা কর্মকর্তা-কর্মচারীর উপস্থিত ছাড়াই একজন সাজাপ্রাপ্ত বন্দীর সঙ্গে সাক্ষাতের জন্য জেল সুপার অনুমতি প্রদান করতে পারেন ।

[ কোন আফটার কেয়ার বা প্রবেশন অফিসার কর্তৃক সাজাপ্রাপ্ত বা বিচারাধীন কোন বন্দীর সাক্ষাত কালে কারা কর্মকর্তা-কর্মচারীর উপস্থিত থাকার প্রয়োজন হবে না।]

বিধি-৬৭১। সাক্ষাতের সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীর নিকট যুক্তিসঙ্গত কারণ বিদ্যমান রয়েছে বলে প্রতীয়মান হলে যে কোন সাক্ষাত যে কোন সময়ে অবসান করে দেয়া যেতে পারে। এরূপ প্রত্যেক ক্ষেত্রে | অবসানের। কারণ তাৎক্ষণিক ভাবে কারাগারে উপস্থিত জ্যেষ্ঠ কর্মকর্তাকে তার আদেশের জন্যে জানাতে হবে। | সাক্ষাত পর্বে রাজনৈতিক বিষয়াদি আলোচনা কিংবা বন্দীর নিকট রাজনৈতিক বিষয়াদি সম্পর্কে তথ্য প্রদান কিংবা পারিবারিক বা সাংসারিক বিষয়ের বাহিরে অন্য কোন আলোচনা করার অনুমতি দেয়া হবে না। এ বিধি লংঘনকারীকে কারা আইনের ৪২ ধারায় অভিযুক্ত করা হবে।

নং-১৯৬৩ এইচ জে, তারিখ-২১-৫-১৯৩৮। সঙ্গে

বিধি-৬৭২। প্রতিটি সাক্ষাতের অনুমোদিত সময় সাধারণত ২০ মিনিটের বেশী হবে না, তবে জেল সুপারের বিবেচনা মোতাবেক এ সময় বাড়ানো যেতে পারে।

বিধি-৬৭৩। যখনই অনুষ্ঠিত হোক না কেন, প্রত্যেক সাজা প্রাপ্ত বন্দী এবং { বিচারাধীন ফৌজদারি | বন্দীকে প্রতিটি সাক্ষাতের পূর্বে এবং পরে সতর্কতার সাথে তল্লাশী করতে হবে। এ উদ্দেশ্যে জেলার একজন প্রধান কারারক্ষী বা কারারক্ষীকে লিখিত নির্দেশে দায়িত্ব প্রদান করবেন।

বিধি-৬৭৪ । কোন আইনজীবি কোন ফৌজদারি সাজাপ্রাপ্ত বন্দীর সাথে সাক্ষাত করতে চাইলে ২৪ ঘন্টা পূর্বে তাকে আবেদন করতে হবে এবং সাক্ষাতের কারণ সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করতে হবে। জেল সুপারের আদেশ অবশ্যই গ্রহণ করতে হবে। যদি সাক্ষাতের অনুমতি প্রদান করা হয়, তবে তা বিচারাধীন বন্দীদের জন্যে প্রযোজ্য নিয়মে হবে।

 

বিধি-৬৭৫। জেলার কোন বন্দীর সাথে সাক্ষাতের জন্যে আগত কোন সাক্ষাত প্রার্থীর নাম এবং ঠিকানা জানতে চাইতে পারবেন, এবং যদি সন্দেহ করার যথেষ্ট কারণ থাকে যে, সাক্ষাত প্রার্থী বন্দীর জন্যে কোন নিষিদ্ধ বস্তু সঙ্গে এনেছেন, তা হলে জেলার ঐ ব্যক্তিকে কারাগারে প্রবেশ বা বন্দীর সাথে দেখা করার পূর্বে তল্লাশী করতে পারবেন; তল্লাশী অন্য কোন বন্দী বা সাক্ষাত প্রার্থীর উপস্থিতিতে হবে না।

যদি সাক্ষাত প্রার্থী মহিলা হয় তা হলে একজন মহিলা দ্বারা তল্লাশী করতে হবে। যদি সাক্ষাত প্রার্থী তল্লাশী প্রদানে রাজী না হন, তা হলে জেলার তাকে সাক্ষাতের অনুমতি প্রদানে অস্বীকৃতি জানাতে পারেন। কোন সাক্ষাত প্রার্থীকে তল্লাশী করা হলে কিংবা কোন বিচারাধীন বন্দীর সঙ্গে সাক্ষাতের অনুমতি প্রদানের অস্বীকৃতি জানানো হলে জেলার পরিস্থিতি এবং গৃহীত ব্যবস্থার কারণ রিপোর্ট বইতে লিপিবদ্ধ করবেন এবং পরবর্তী ডিজিটের সময় জেল সুপারকে জানাবেন।

বিধি-৬৭৬। জেল সুপার বা জেলার বা জেল সুপারের নির্দেশিত কোন কর্মকর্তা- কর্মচারীর দ্বারা পরীক্ষা ও স্বাক্ষর করা ব্যতীত কোন সাজা প্রাপ্ত বন্দীর উদ্দেশ্যে প্রেরিত পত্র বিলি করা হবে না, কিন্তু পত্র বিলিতে কোন অনাবশ্যক বিলম্ব গ্রহণযোগ্য হবে না। জেল সুপার অপিরিচিত ভাষায় লিখিত কোন পত্র বিলির পূর্বে অনুবাদ করার ব্যবস্থা করবেন। সাংকেতিক লেখা পত্র অনুমোদিত হবে। না। জেল সুপার আপত্তিকর লেখা কিংবা ঘষা মাজা করা পত্র আটক করতে পারবেন। পত্র প্রাপক বন্দীর নিকট কোন নগদ অর্থ না থাকলে অস্ট্যাম্পকৃত বা অপর্যাপ্ত স্ট্যাম্পযুক্ত পত্রের ডাকমাশুল জেল সুপার “বন্দীদের সম্পত্তি” খাত হতে প্রদান করতে পারবেন।

 

বন্দীদের সাক্ষাত ও চিঠিপত্র
বন্দীদের সাক্ষাত ও চিঠিপত্র

 

বিধি-৬৭৭। কোন বন্দীর উদ্দেশ্যে প্রেরিত পত্র বিধিগত কারণে ঐ বন্দী কর্তৃক গ্রহণের উপযুক্ত না হলে জেল সুপার তা নিজের কাছে রেখে দিবেন। আপত্তিকর না হলে বন্দী পত্র প্রাপ্তির উপযুক্ততা অর্জন করলে বা মুক্তির সময় তার কাছে পত্রটি হস্তান্তর করা হবে।

বিধি-৬৭৮। কোন সাজা প্রাপ্ত বন্দীর নিকট বিলিকৃত কোন পত্র যথাযথ অনুমতি ক্রমে সে নিজের কাছে রাখতে পারবে, যদি জেল সুপার অন্য প্রকার কোন নির্দেশ প্রদান না করেন।

বিধি-৬৭৯। যে সব সাজাপ্রাপ্ত বন্দী চিঠি লিখার অনুমতি প্রাপ্ত তাদেরকে পোস্ট কার্ড ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। একজন বন্দী বি.জে ফরম ৪১-এ চিঠি লিখবে এবং ফরমের এক পৃষ্ঠায় লিখতে হবে।

বিধি-৬৮০। এ বিধি সমূহের অধীনে সাক্ষাতের সাধারণ অধিকার আছে এমন কোন বন্দীর সঙ্গে জনস্বার্থ সংশ্লিষ্ট বা অন্য কোন কারণে জেল সুপার কোন নির্দিষ্ট ব্যক্তির সাক্ষাতের অনুমতি প্রদানে অস্বীকৃতি জানাতে পারেন। সাক্ষাত প্রদান না করার কারণ তিনি লিপিবদ্ধ করবেন।

বিধি-৬৮১। কোন বন্দী সাক্ষাত বা পত্রালাপের সুযোগের কোন প্রকার অপ- ব্যবহার করলে পরবর্তী কালে তার সাক্ষাতের সুযোগ রহিত করা হবে।

জেল কোড অনুযায়ী নিষিদ্ধ দ্রব্যাদির তালিকা

আজকে আমরা নিষিদ্ধ দ্রব্যাদির তালিকা সম্পর্কে  আলোচনা করবো।

 

নিষিদ্ধ দ্রব্যাদির তালিকা
নিষিদ্ধ দ্রব্যাদির তালিকা

 

নিষিদ্ধ দ্রব্যাদির তালিকা

(১) এলকোহল বা স্পিরিট জাতীয় যে কোন প্রকারের তরল পদার্থ:

(২) (নস্যি, কক্ষে প্রভৃতি )

(৩) গাঁজা,আফিম বা অন্য কোন ড্রাগ বা বিষাক্ত পদার্থ;

(৪) বিষাক্ত দ্রব্যাদি, আগুন জ্বালানোর দ্রব্যাদি, বা চেহারা বিকৃত করতে পারে এমন দ্রব্যাদি;

(৫) স্বর্ণ বা রুপার বাট, ধাতু, টাকা, মুদ্রা, মূল্যবান সিকিউরিটি, জুয়েলারী বা অলংকার কিংবা যে কোন প্রকারের মূল্যবান বস্তু;

(৬) বই, ছাপানো বস্তু, চিঠিপত্র বা যে কোন প্রকার লেখার দ্রব্য যা জেল সুপার কর্তৃক অনুমোদিত নয়;

(৭) ছোৱা, অস্ত্র, দড়ি, কলকাঠি, বাঁশ, মই লাঠি, পলায়নের কাজের সহায়ক এরূপ অন্য যে কোন প্রকার দ্রব্য: কারাগারের কাজের জন্যে ইস্যুকৃতগুলি ব্যতীত এবং সেগুলো কেবলমাত্র কাজের সময় এবং নির্ধারিত স্থানে অনুমোদিত।

(৮) বন্দীদের ব্যবহারের জন্যে কারা ষ্টোর থেকে সরবরাহ করা হয়নি এমন যে কোন দ্রব্য ।

 

নিষিদ্ধ দ্রব্যাদির তালিকা
নিষিদ্ধ দ্রব্যাদির তালিকা

 

বিধি-৬৬১। কোন দ্রব্য কারা আইনের ৪২ ধারা এবং ৪৫ ধারার (১২) উপ- ধারার মর্ম অনুযায়ী নিষিদ্ধ বলে গণ্য হবে, যদি তা-

(১) কোন বন্দী সঙ্গে নিয়ে কারাগারে প্রবেশ করে বা কারাগার হতে বাহিরে নিয়ে যায় বা গ্রহণ, দখলে রাখে বা হস্তান্তর করে, যা-

(ক) তার ব্যবহারের জন্যে কারা ষ্টোর থেকে ইস্যু করা হয়নি বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তার নিকট প্রেরিত হয়নি;

(খ) যদি তাকে ব্যবহারের জন্যে দেয়া হয় কিন্তু সে অনুমোদন বহির্ভূত সময় বা স্থানে তা দখলে রাখে বা ব্যবহার করে

(গ) সঙ্গে নিয়ে কারাগারে প্রবেশ করার জন্য বা কারাগার হতে বাহিরে নেয়ার জন্য বা ব্যবহারের উদ্দেশ্যে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক তার দখলে প্রদান করা হয়নি।

 

নিষিদ্ধ দ্রব্যাদির তালিকা
নিষিদ্ধ দ্রব্যাদির তালিকা

 

(২) কোন কারা কর্মকর্তা-কর্মচারী সঙ্গে নিয়ে কারাগারে প্রবেশ করেন বা কারাগার হতে বাহিরে নিয়ে যান বা কোন বন্দীর নিকট সরবরাহ করেন, যা-

(ক) তার ব্যবহারের জন্যে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু বা বরাদ করা হয়নি;

(খ) যদি তার ব্যক্তিগত পরিধানের জন্যে কোন পোশাক না হয়।

(গ) সঙ্গে নিয়ে কারাগারে প্রবেশ করার বা কারাগার হতে বাহিরে নেয়ার জন্য বা কোন বন্দীর নিকট সরবরাহের উদ্দেশ্যে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক তার দখলে প্রদান করা হয়নি;

(৩) কোন পরিদর্শক সঙ্গে নিয়ে কারাগারে প্রবেশ করেন বা কারাগার হতে বাহিরে নিয়ে যান বা কোন বন্দীর নিকট সরবরাহ করেন, যা-

(ক) কারাগারের ভিতরে অবস্থান কালে তার ব্যবহারের জন্যে প্রয়োজন নয় এবং কারাগারে প্রবেশের সময় ঘোষণা প্রদান করেননি বা সঙ্গে নিয়ে কারাগারে প্রবেশ করার বা কারাগার হতে বাহিরে নেয়ার জন্য বা দখলে রাখার জন্যে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন প্রদান করা হয়নি।

(খ) অনুমতিতে বা বিনানুমতিতে সঙ্গে নিয়ে কারাগারে প্রবেশ করার পর কারাগার হতে বাহির হবার সময় যদি তার সঙ্গে না থাকে;

(গ) কারাগারের ভিতরে অবস্থান কালে তার দখলে আসে এবং অতঃপর তিনি তা কারাগার হতে বাহিরে নিয়ে যান।

(৪) যদি অন্য কোন ব্যক্তি সঙ্গে নিয়ে কারাগারে প্রবেশ করে বা কারাগার হতে বাহিরে নিয়ে যায় বা কারাগারের ভিতর বা বাহিরে কোন বন্দীর নিকট সরবরাহ করে।

 

বিধি-৬৬২। ধর্ম, বর্ণ, সংস্কার, বিশ্বাস প্রভৃতি বিষয়ে বন্দীদের মধ্যে বিতর্ক নিষিদ্ধ। এ ধরনের কোন অভিযোগ পাওয়া গেলে জেল সুপার তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন। কাজের নিয়ম পরিবর্তনের অনুমতি দেয়া হবে না, তবে বন্দীদেরকে সুবিধাজনক সময়ে তাদের ধর্মীয় প্রার্থনা করার সুযোগ দেয়া হবে। হিন্দু ব্রাহ্মণদের মধ্যে যারা পৈতা পরিধান করেন তাদের জন্যে হিন্দু প্রধান কারারক্ষী বা কারারক্ষীর নিকট পৈতা রাখা যেতে পারে ।

জেল কোড অনুযায়ী শৃঙ্খলা এবং দৈনন্দিন কাজ

আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শৃঙ্খলা এবং দৈনন্দিন কাজ

 

শৃঙ্খলা এবং দৈনন্দিন কাজ
শৃঙ্খলা এবং দৈনন্দিন কাজ

 

শৃঙ্খলা এবং দৈনন্দিন কাজ

বিধি-৬৩৩। ব্যারাক এবং সেল বৎসর ব্যাপী প্রত্যুষে খোলা হবে। ব্যারাক এবং সেল খোলার ২০ মিনিট আগে ঘন্টা বা গং বাজানোর পর ওয়াচম্যানরা বন্দীদেরকে ডেকে উঠাবে এবং তাদের বেডিং গুছিয়ে রাখাবে। তারপর গাছ অনুসারে বন্দীরা ব্যারাকের মাঝখানে সারিবদ্ধ ভাবে বসবে। বন্দীদের কেউ অসুস্থ কিনা এবং মেডিকেল অফিসারের সাথে দেখা করতে চায় কিনা কয়েদী কর্মচারীরা তা নিশ্চিত করবে। নোট- বিধি ১২২৬ অনুসারে মেডিকেল অফিসার শীতের কারণে ওয়ার্ড খোলার সময় নির্ধারণে ক্ষমতাবান।

বিধি ৬৩৪-৬৩৬। সকালের প্রাকৃতিক কার্যাদি ।

বিধি-৬৩৭। সকালের নাস্তা খাওয়ার পর বন্দীদের হাজিরা নেয়া হবে এবং প্রত্যেক গ্যাং তাদের নির্ধারিত কাজের স্থানের উদ্দেশ্যে চলে যাবে।

বিধি-৬৩৮ । বন্দীরা দুই সারিতে চলাচল করবে।

বিধি-৬৩৯। বন্দীরা কাজে যাবার সময় কম্বল ও বেডিং ছাড়া অন্যান্য জিনিসপত্র সঙ্গে নিয়ে যাবে।

বিধি-৬৪০। যদি কোন আবদ্ধ ওয়ার্ক শপ থাকে এবং তাতে গেইট থাকে কাজের সময় তা তালাবদ্ধ করে রাখতে হবে।

বিধি-৬৪১। প্রত্যেক ওয়ার্ক শেডে একটি প্রস্রাবখানা রাখতে হবে।

বিধি-৬৪২। মধ্যাহ্নে কর্ম বিরতির ঘন্টা বাজলে কাজ বন্ধ করে বন্দীরা গোসল সারবে, খাবার গ্রহণ করবে। যখন তারা খাবার গ্রহণ করবে তখন কারারক্ষীরা তাদের পিছনে খাবার প্লাটফর্মের চারদিকে দাঁড়ানো থাকবে যাতে কোন বন্দী তার খাবার অন্যকে না দিয়ে দেয় বা কোন খাবার না লুকিয়ে নেয়।

বিধি-৬৪৩। দুপুরের পর যখন আবার কাজ শুরু করার ঘন্টা বাজবে তখন প্রত্যেক গ্যাং তাদের নির্ধারিত কাজের স্থানে চলে যাবে এবং বিকালে কাজ শেষের ঘন্টা না বাজানো পর্যন্ত কাজ করবে। কাজ শেষের ঘন্টা বাজার পর গ্যাং কাজ বন্ধ করবে এবং নিজেদের কাপড় চোপড়সহ নিজ নিজ ওয়ার্ডে বা নির্ধারিত স্থানে ফিরে আসবে ।

সেখানে তাদের গণনা করা হবে এবং গ্যাং বইতে রেকর্ডকৃত সংখ্যার সাথে মিলিয়ে দেখা হবে। এর পর তারা টয়লেট ব্যবহার, হাত মুখ ধোয়া এবং খাবার গ্রহণ প্রভৃতি কাজ সারবে। তারপর ব্যারাক গেইটে হাজির হবে, গণনা এবং লক-আপ না করা পর্যন্ত তারা বসে থাকবে।

বিধি-৬৪৪। কারাগারের বাহিরে কাজে নিয়োজিত বন্দীর গ্যাং-কে ভিতরে নিয়ে আসতে হবে। কারাগারের বাহিরে গোসল করা এবং খাবার গ্রহণ নিষেধ।

বিধি-৬৪৫। বন্দীদের রাত্রিকালীন ব্যবহারের জন্যে প্রত্যেক ওয়ার্ডে নাইট- লেট্রিনের ব্যবস্থা করতে হবে।

 

শৃঙ্খলা এবং দৈনন্দিন কাজ
শৃঙ্খলা এবং দৈনন্দিন কাজ

 

বিধি-৬৪৬। জেল সুপার সপ্তাহে একবার সকাল বেলায় সকল বন্দীদের প্যারেড অনুষ্ঠান করবেন। সেখানে তিনি তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা শুনবেন। প্যারেডে প্রত্যেক শ্রেনীর বন্দী পৃথক পৃথক ভাবে লাইনে দাঁড়াবে ।

বিধি-৬৪৭। জেল সুপার বা জেলারের কাছে কোন বক্তব্য প্রদানের উদ্দেশ্যে কোন বন্দী নিজের কাজ ছেড়ে আসবে না। জেলার দিনে কমপক্ষে একবার প্রত্যেক বন্দীকে ভিজিট করবেন এবং তাদেরকে আবেদন বা নালিশ জানানোর সুযোগ দিবেন।

বিধি-৬৪৮। বন্দীরা কারা কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ পালন করবে। তারা কয়েদী কর্মচারীদের নির্দেশও পালন করবে, যদি না তারা কারা বিধানের পরিপন্থী কোন নির্দেশ প্রদান করে।

বিধি-৬৪৯। কারাগারের ভিতর সব সময় কঠোর নীরবতা বজায় রাখতে হবে, কেবল মাত্র কাজের বিষয়ে প্রয়োজনীয় কোন আলোচনার ক্ষেত্রে ছাড়া। রাতের বেলা ওয়ার্ডে যে কোন প্রকার কথা বলা, গান গাওয়া বা ঝগড়া করা একেবারে নিষিদ্ধ।

বিধি-৬৫০। কারাগারের শৃঙ্খলা ভঙ্গ না করা এবং করলে তার পরিণতি সম্পর্কে বন্দীদেরকে সতর্ক করে দিতে হবে।

বিধি-৬৫১। জেল সুপারের প্যারেড পরিদর্শনের পূর্ব দিন বন্দীরা তাদের পোশাক-পরিচ্ছদ পরিষ্কার ভাবে ধৌত করবে। হাসপাতালের কাপড় ও বেডিং ধৌত করার জন্যে একজন কয়েদী ধোপা নিয়োগ করা যেতে পারে। কম্বল, কোর্তা এবং বেডিং ১১৭৩ বিধি মোতাবেক ধৌত করতে হবে।

বিধি-৬৫২। (১) এক মাসের বেশী মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত সকল তৃতীয় শ্রেণীর বন্দী মাথার চুল ছোট করে ছাঁটাই করে রাখবে, গোঁফ, হাত ও পায়ের নখ কেটে ছোট রাখতে হবে এবং প্রতি ১৫ দিনে একবার তা করতে হবে। প্রত্যেক কয়েদী কর্মচারী এবং বিনাশ্রম সাজাপ্রাপ্ত বন্দী স্বাস্থ্যের জন্যে যেরূপ উপযুক্ত সেরূপ পরিমাণ চুল দাঁড়ি ছোট রাখবে। তবে-

(ক) জেল সুপার এ সুবিধা থেকে যে কাউকে বাদ দিতে পারেন;

(খ) শিখ, লুসাই, বুটিয়া, চাইনিজ এবং মগ-দের চুল এভাবে ছোট করতে হবে না, তারা চিরুণী ব্যবহার করবে;

(গ) হিন্দুরা শিখি বা শিখা রাখতে পারবে;

(ঘ) মুসলমানরা যে রকম খুশী সে রকম লম্বা দাড়ি রাখতে পারবে, তাদেরকে প্রয়োজনে চিরুণী ব্যবহার করতে হবে;

(ঙ) মহিলাদের চুল কাটতে হবে না।

(চ) কোন সাজাপ্রাপ্ত বন্দীর মুক্তির ৩০ দিন বাকী থাকা অবস্থায় তার ইচ্ছার বিরুদ্ধে চুল কাটা যাবে না।

(ছ) জীবাণুর আক্রমণ, নোংরা বা রোগের কারণে মেডিকেল অফিসার প্রয়োজন মনে করলে যে কোন বন্দীর চুল কাটা বা কামানোর ব্যবস্থা করবেন, এ জন্যে কারা মহাপরিদর্শকের লিখিত আদেশ প্রয়োজন হবে এবং বন্দীর হিস্ট্রি টিকেটে তা লিখতে হবে।

(২) বিচারাধীন বন্দীদেরকে তাদের চুল একবারে ছোট করে ছাঁটতে দেয়া হবে না বা তাদের বাহ্যিক চেহারার এমন কোন পরিবর্তন করতে দেয়া হবে না, যাতে তাদেরকে সনাক্ত করতে অসুবিধা হয়। এটা প্রতিরোধ করার জন্যে কাঁচি বা এ ধরনের কোন যন্ত্র তাদের ওয়ার্ডে রাখতে দেয়া হবে না।

এক মাসের বেশী সময় কারাগারে আছে এমন বিচারাধীন বন্দীদের চুল তারা কারাগারে আগমনের সময় যে রকম লম্বা ছিল সে রকম করে কাটতে হবে। জীবাণুর আক্রমণ, নোংরা বা রোগের কারণে মেডিকেল অফিসার প্রয়োজন মনে করলে যে কোন বিচারাধীন বন্দীর চুল কাটার ব্যবস্থা করতে পারবেন, তবে তা প্রয়োজনের চেয়ে ছোট হবে না।

(৩) বন্দীদের ব্যবহারের জন্যে প্রত্যেক কেন্দ্রীয় এবং জেলা কারাগারে একটি চুল কাটার দোকান স্থাপন করতে হবে।। এ দোকানের ব্যবহার কেবলমাত্র কয়েদী কর্মচারী, বিচারাধীন বন্দী এবং সাজাপ্রাপ্ত বন্দীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। জেল সুপারের অনুমতিক্রমে এর ব্যবহার অন্যান্য অস্ত্র আচরণকারী বন্দীদের জন্যেও সম্প্রসারণ করা যেতে পারে। সেলুনে ব্যবহৃত রেজর, কাঁচি প্রভৃতি প্রত্যেক রাত্রে এবং দুপুরের বিশ্রামের সময় জেলার তার হেফাজতে রাখবেন।}

নং ১২১৩.এইচ জে তারিখ ১৬-৫-১৯৩৯ মুলে সংযোজিত। বিধি-৬৫৩। পূর্ববর্তী বিধি সমূহে বর্ণিত দৈনিক রুটিন সাপ্তাহিক ছুটির দিনে এবং কারাগারে পালিত গেজেটেড ছুটির দিনেও অনুসরণ করা হবে, তবে সে সকল দিনে মেনিয়াল ও কারাগার চত্ত্বর পরিষ্কার পরিচ্ছন্নতাসহ প্রয়োজনীয় কাজে নিয়োজিত বন্দীগণ ব্যতীত অন্যান্য বন্দীদের কাজ করতে হবে না।

তৃতীয় শ্রেণীর বন্দীদের গ্যাংকে সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১০ টা পর্যন্ত কারাগার আঙিনায় ব্যয়াম করার জন্যে অনুমতি দেয়া হবে এবং বিকালের প্যারেডের জন্যে আরও একঘন্টা অনুমতি দেয়া হবে। এর মাঝের সময় তারা তাদের ওয়ার্ডে থাকবে। কোন ইহুদি বন্দীকে শনিবারে কাজ করতে হবে না।

 

শৃঙ্খলা এবং দৈনন্দিন কাজ
শৃঙ্খলা এবং দৈনন্দিন কাজ

 

বিধি-৬৫৪। (১) শিক্ষিত এবং ভদ্র আচরণকারী তৃতীয় শ্রেণীর বন্দীদেরকে সাপ্তাহিক ছুটির দিনে বা বিশ্রামের সময়ে কারাগরের লাইব্রেরী হতে কিংবা জেল সুপার উপযুক্ত মনে করলে তার অনুমতিক্রমে বাহির হতে একটি বা দুইটি বই পড়ার জন্যে অনুমতি দেয়া যেতে পারে।

(২) জেল সুপার তার ক্ষমতা বলে বিশেষ বিবেচনায় ভদ্র আচরণকারী তৃতীয় শ্রেণীর বন্দীদেরকে বিভিন্ন প্রকার বই কারাগার লাইব্রেরী হতে প্রদান করতে পারেন। তবে শর্ত থাকে যে, কোন বন্দীকে এক সঙ্গে ৫টির বেশী বই দেয়া যাবে না। জেল সুপার তাদেরকে নিজেদের খরচে সময়ে সময়ে অনুমোদিত ম্যাগাজিন, সাময়িকী, বই এবং খবরের কাগজ কেনার অনুমতিও প্রদান করতে পারেন, সে সব জেল সুপার কর্তৃক প্রয়োজনীয় সেন্সর করে তাদের কাছে দেয়া হবে। নিরাপত্তা বন্দী, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সাজাপ্রাপ্ত বন্দীদেরকে সরকারী খরচে প্রদত্ত খবরের কাগজ তাদের প্রয়োজন শেষে তৃতীয় শ্রেণীর বন্দীদেরকে পড়তে দেয়া যেতে পারে।

নং- ২৫৯৬ এইচ জে, তারিখ ১৫-১২-১৯৫১ মূলে প্রতিস্থাপিত ।

(৩) একজন বন্দীকে ইস্যুকৃত বই অন্য বন্দীর নিকট হস্তান্তর করা যাবে না, যদি করা হয় বরাদ্দ প্রাপকের এ সুবিধা রহিত করা হবে এবেং সে সঙ্গে শাস্তি পেতে হবে।

(৪) আচরণকারী তৃতীয় শ্রেণীর বন্দীদেরকে তাদের নিজ খরচে একটি এক্সারসাইজ খাতা রাখার অনুমতি দেয়া যেতে পারে। কোন পেন্সিল অনুমতি দেয়া হবে না, তবে কলম এবং কালি কারা কর্তৃপক্ষ প্রদান করবেন। এক্সারসাইজ খাতাটি সাধারণ স্কুল এক্সারসাইজ খাতা হবে, তবে তার প্রতিটি পাতায় পৃষ্ঠা নম্বর দেয়া থাকবে এবং কোন পাতা খুলে ফেলা হয়েছে কিনা মাঝে মাঝে তা পরীক্ষা করে দেখা হবে। এ সব কাগজে পত্র লিখার অনুমতি দেয়া হবে না।

 

(৫){কারা মহাপরিদর্শকের লিখিত পূর্ব অনুমতিক্রমে ভদ্র আচরণকারী সাজাপ্রাপ্ত বন্দী এবং বিচারাধীন বন্দীদেরকে ব্যবহারিক পরীক্ষা নেই এমন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বা সরকার অনুমোদিত অন্যান্য পরীক্ষায় অবতীর্ণ হবার অনুমতি দেয়া যেতে পারে; শর্ত থাকে যে, বই কেনা বা পরীক্ষা বা অন্য কোন ফি বাবদ এ উপলক্ষ্যে সরকারের অতিরিক্ত কোন খরচ হবে না। পরীক্ষা কারাগারের অভ্যন্তরে অনুষ্ঠিত হবে ।

নং- ২৭৭ এইচ জে, তারিখ ১১-২-১৯৪৬ মূলে প্রতিস্থাপিত।

বিধি-৬৫৫ । কারারক্ষীর সঙ্গে বা সঙ্গবিহীন সকল অবস্থায় বন্দীদেরকে বাজারে যেতে দেয়া নিষিদ্ধ।

বিধি-৬৫৬। যতজন বন্দী সাজা খাটার কথা রয়েছে ততজন ঐ দিন উপস্থিত আছে কিনা তা নিশ্চিত হবার জন্যে প্রত্যেক মাসের শেষ দিনে কারাগারের সাজাপ্রাপ্ত বন্দীর সংখ্যা গণনা করতে হবে।

বিধি-৬৫৭। এই কোডে অনুমোদিত না হলে-

(১) কোন ব্যক্তি কোন নিষিদ্ধ দ্রব্য সঙ্গে নিয়ে কারাগারের ভিতরে প্রবেশ করবে না বা কারাগার হতে বাহিরে নিয়ে যাবে না, বা প্রবেশ বা বাহির করার চেষ্টা করবে না, বা কোন বন্দীর নিকট কারাগারের সীমানার বাহিরে সরবরাহ করবে না বা সরবরাহের চেষ্টা করবে না;

(২) কারাগারের কোন কর্মকর্তা-কর্মচারী কোন নিষিদ্ধ দ্রব্য সঙ্গে নিয়ে কারাগারের ভিতরে প্রবেশ করবে না বা কারাগার হতে বাহিরে নিয়ে যাবে না, বা প্রবেশ বা বাহির করার চেষ্টা করবে না, বা কোন বন্দীর নিকট কারাগারের সীমানার বাহিরে সরবরাহ করবে না বা সরবরাহের চেষ্টা করবে না;

(৩) কোন ব্যক্তি কোন বন্দীর সাথে পত্র যোগাযোগ করবে না বা যোগাযোগের চেষ্টা করবে না।
কোন ব্যক্তি এ বিধিতে বর্ণিত কোন অপরাধ করলে বা অপরাধের সহায়তা করলে, ম্যাজিস্ট্রেট কর্তৃক অনধিক ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা অনধিক দুইশত ঢাকা পর্যন্ত অর্থ দণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে।

 

শৃঙ্খলা এবং দৈনন্দিন কাজ
শৃঙ্খলা এবং দৈনন্দিন কাজ

 

 

বিধি-৬৫৮। যখন কোন ব্যক্তি কারাগারের কোন কর্মকর্তা-কর্মচারীর উপস্থিত অবস্থায় ৬৫৭ বিধিতে বর্ণিত কোন অপরাধ করে, এবং অনুরূপ কর্মকর্তা- কর্মচারীর দাবী অনুযায়ী নাম-ঠিকানা প্রদানে অস্বীকৃতি জানায়, অথবা অনুরূপ কর্মকর্তা-কর্মচারীর নিকট কোন নাম-ঠিকানা প্রদান করে, যা ঐ কর্মকর্তা- কর্মচারী মিথ্যা বলে জানে বা বিশ্বাস করার কারণ থাকে, অনুরূপ কর্মকর্তা- কর্মচারী তাকে গ্রেফতার করতে পারবেন, এবং অনাবশ্যক বিলম্ব ছাড়াই তাকে একজন পুলিশ কর্মকর্তার নিকট হস্তান্তর করবেন, এবং অতঃপর অনুরূপ পুলিশ কর্মকর্তা এমন ভাবে কার্যক্রম গ্রহণ করবেন যেন অপরাধটি তার উপস্থিতিতে সংঘটিত হয়েছে ।

বিধি-৬৫৯। কারা আইন, ১৮৯৪ এর ৪২ ধারা মোতাবেক কারাগারে নিষিদ্ধ কাজের তালিকা এবং শাস্তি উল্লেখ করে জেল সুপার কারাগারের বাহিরে সহজ দৃষ্টি গোচর স্থানে ইংরেজী এবং বাংলা ভাষায় লিখিত একটি নোটিশ বোর্ড টানিয়ে রাখার ব্যবস্থা করবেন ।

বিধি-৬৬০। কারা আইন, ১৮৯৪ এর ৬০ (এফ) ধারা অনুসারে নিম্নোক্ত দ্রব্যাদি উক্ত আইনের ৪২ এবং ৪৫ (১২) ধারার অর্থ অনুসারে কারাগারে প্রবেশ নিষিদ্ধ দ্রব্যাদি বলে গণ্য হবে, যদি না এ ধরনের কোন দ্রব্য-

(ক) কর্তপক্ষের অনুমোদন মোতাবেক কোন কারাগারে প্রবেশ করানো হয় বা কারাগার হতে বাহির করা হয়,

(খ) জেল সুপার বা তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার অনুমতিক্রমে কোন বন্দী সেগুলো গ্রহণ করে, দখলে রাখে বা হস্তান্তর করে।

Law Class Online, Free Online Law Courses, Law Classes in High School, Law Classes in College, International Law Class