Category Archives: আইন

আইন

জেল কোড অনুযায়ী কারা মহাপরিদর্শক

আজকে আমরা কারা মহাপরিদর্শক সম্পর্কে আলোচনা করবো । যা জেল কোডের অন্তর্গত।

 

কারা মহাপরিদর্শক

 

কারা মহাপরিদর্শক 

বিধি ২১। সরকার একজন মহাপরিদর্শক নিয়োগ করবেন। সরকারের নির্দেশাবলী সাপেক্ষে তিনি দেশের কারাগার সমূহের সার্বিক নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবেন।

টীকা- ১৮৫৫ সালে ইনস্পেক্টর জেনারেল অব প্রিজন্স বা কারা মহাপরিদর্শক পদ সৃষ্টি হয় । 

বিধি-২২। কারাগারের সার্বিক প্রশাসনের দায়িত্ব কারা মহাপরিদর্শকের উপর ন্যস্ত থাকবে । সকল কারা কর্মকর্তা-কর্মচারী কারাগারের অভ্যন্তরীণ অর্থ ব্যবস্থা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সম্পর্কে তার সকল নির্দেশ প্রতিপালন করবেন। কারাগার সমূহে সকল বিধি বিধান কঠোরভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা তিনি নিশ্চিত করবেন। জেল সুপার কর্তৃক কোন বিধি বা কারা মহাপরিদর্শকের কোন আদেশ লংঘন করা হলে এবং সতর্ক করার পরও অব্যাহত রাখলে, কারা মহাপরিদর্শক তা সরকারের নিকট উপস্থাপন করবেন ।

বিধি-২৩। কারা মহাপরিদর্শক কারাগার সমূহের সার্বিক ব্যয় নিয়ন্ত্রণ করবেন, সে সম্পর্কে সরকারের কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করবেন ও প্রযোজ্য নিয়মানুসারে কারাগার সমূহ পরিচালনার ব্যয় নির্বাহের জন্যে চাহিদা মোতাবেক বাজেট বরাদ্দের জন্যে অনুরোধ জানাবেন।

বিধি-২৪ ৷ নিম্নোক্ত ব্যয় সমূহ ব্যতীত কারাগারের ব্যয় সংক্রান্ত সকল মাসিক ও অন্যান্য বিল কারা মহাপরিদর্শকের নিকট পেশ করতে হবে এবং তার দ্বারা নিরীক্ষিত হবে –

(ক) গণপূর্ত বিভাগের নিয়ন্ত্রিত পূর্ত কাজের ব্যয় 

(খ) ফরম বিভাগ কর্তৃক সরবরাহকৃত রেজিষ্টার এবং ফরমের ব্যয়।

(গ) মেডিকেল স্টোর বিভাগ কর্তৃক সরবরাহকৃত ঔষধের বায়।

বিধি ২৫। নিম্নোক্ত সীমাবদ্ধতায় বাজেট বরাদ্দের মধ্যে সাধারণ এবং উৎপাদন বিভাগের কাজের সকল ব্যয় অনুমোদনের জন্য কারা মহাপরিদর্শক ক্ষমতাবান- 

(ক) খাদ্য বা উৎপাদন কাজের প্রয়োজনে কোন দ্রব্য সরকারের অনুমতি ছাড়া পনর মাসের অধিক সময়ের জন্যে মজুত রাখার উদ্দেশ্যে ক্রয় করা যাবে না:

(খ) কোন একটি দ্রব্যের মূল্য ২৫০০) টাকার অধিক হলে সরকারের অনুমতি ছাড়া ক্রয় করা যাবে না। কারা বিভাগের নিয়মের অন্তর্গত কোন দ্রব্য ক্রয়ের তিনি অনুমতি প্রদান করতে পারবেন, তবে তার মুল্য ২৫০০ টাকার অধিক হবে না। সিভিল কোড এবং সরকারের বিশেষ আদেশ সাপেক্ষে তিনি আনুষঙ্গিক ব্যয়ের হিসাব সমূহ নিয়ন্ত্রণ করবেন। তিনি কোটেশন আহবান এবং নমুনা যাচাই করে বার্ষিক চুক্তির মাধ্যমে একই দরে দ্রব্যাদি সরবরাহের জন্যে এবং (৫০.০০০/ টাকার অধিক মূল্যের ক্রয়ের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে অনুমোদিত ঠিকাদার, প্রতিষ্ঠান, কারখানা, প্রভৃতি নিয়োগ করতে পারবেন। ভাণ্ডার নিয়ন্ত্রকের মাধ্যমেও ক্রয় করা যাবে। 

 

কারা মহাপরিদর্শক

 

টীকা-পারচেজ ম্যানুয়েল মোতাবেক সংশোধিত ।

বিধি-২৬। সরকারের নিকট প্রেরণ ছাড়াই কারা মহাপরিদর্শক নষ্ট বা অকেজো হয়ে যাওয়া বা হারিয়ে বা চুরি হয়ে যাওয়া সম্পদ অবলোপন করতে পারবেন- 

(১) ক্ষতির পরিমাণ প্রতিক্ষেত্রে অনধিক | ৫০,০০০) টাকা হলে 

(২) নিয়মের ত্রুটির জন্যে ক্ষতি না হয়ে থাকলে, সে ক্ষেত্রে নিয়ম সংশোধনের জন্যে সরকারের অনুমতি প্রয়োজন হবে 

(৩) কোন কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যায়, এমন কোন মারাত্মক অবহেলা না ঘটে থাকলে।

টীকা, আর্থিক ক্ষমতা পূন: অর্পণ সংক্রান্ত অর্থ বিভাগের স্মারক নং অম/অবি/বানি:- ১/ডিপি- ১/২০০০/৬৩ তারিখ ৭-৩-২০০০ এবং তদানুযায়ী জারীকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নম্বর মমঃ(প্র: ১) বিধি-১৬/৯৮-৭০ তারিখ ২৫-১-২০০০ মোতাবেক।

বিধি-২৭। কারা মহাপরিদর্শকের পূর্ব অনুমতি ব্যতীত কোন কর্মকর্তা পেটি চুক্তি ছাড়া অন্য কোন চুক্তি করতে পারবেন না।

বিধি-২৮। বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে কারা মহাপরিদর্শক অনধিক ১১০ টাকা বেতনে অনধিক ছয় মাসের জন্যে অস্থায়ী নিয়োগ প্রদান করতে পারবেন। তবে তিনি নিজের অফিসে অস্থায়ী পদ সৃষ্টি করতে পারবেন না, বা এমন কোন অস্থায়ী পদ সৃষ্টি করতে পারবেন না যে পদের বেতন অনুরূপ স্থায়ী পদের মূল বেতনের চেয়ে বেশী। বাজেট বরাদ্দ থাকা সাপেক্ষে কষ্ট সাধ্য ও বিশেষ প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ তিনি কারা বিভাগের কোন কর্মকর্তা- কর্মচারীকে অনুরূপ প্রতি কাজের জন্যে ৫০০ টাকা পর্যন্ত সম্মানী প্রদান করতে পারবেন।

নোট- বাজেট সাপেক্ষে কোন সাজাপ্রাপ্ত বা বিচারাধীন মহিলা বন্দীর স্কট বা সঙ্গে থাকার প্রয়োজনে অনধিক ৭৫ টাকা বেতনে একাধিক্রমে এক মাসের জন্যে অস্থায়ী মহিলা কারারক্ষী নিয়োগ প্রদানের জন্যে কারা মহাপরিদর্শক সাধারণ বা বিশেষ আদেশে জেল সুপারকে ক্ষমতা প্রদান করতে পারবেন।। নং- ৩৫৯ এইচ কে তারিখ ১৮-৩-১৯৫৯ এবং নং ১৯৪ এইচ জে তারিখ ৬-৪৭০ মোতাবেক প্রতিস্থাপিত ও সংশোধিত।

বিধি-২৯। কর্মচারী নিয়োগ বর্তমানে কর্মকর্তা ও কর্মচারী (কারা অধিদপ্তর) নিয়োগ বিধিমালা, ১৯৮৪ প্রযোজ্য।

বিধি-৩০। কারা আইনের ২৯(২) ধারা মোতাবেক কারা মহাপরিদর্শক এক কারাগার থেকে অন্য কারাগারে বন্দী স্থানান্তরের নির্দেশ প্রদানের জন্যে ক্ষমতা প্রাপ্ত। মহামারীর প্রাদুর্ভাব হলে তিনি সরকারের অনুমোদন ব্যতীতই স্থায়ী আবাস হতে বন্দীদেরকে অস্থায়ী আবাসে স্থানান্তর করার অনুমোদন প্রদানে ক্ষমতাপ্রাপ্ত ।

বিধি-৩১। কারা মহাপরিদর্শক প্রত্যেক কেন্দ্রীয় কারাগার বছরে একবার এবং প্রত্যেক জেলা কারাগার কমপক্ষে দুই বছরে একবার পরিদর্শন করবেন এবং প্রয়োজন অনুযায়ী যে কোন সময় পরিদর্শন করবেন। প্রত্যেক পরিদর্শনের সময় তিনি আঙিনা, ওয়ার্ড, সেল এবং অন্যান্য বেষ্টনী দেখবেন। পরিদর্শনকালে তিনি সকল বন্দীকে দেখবেন এবং তাদের আবেদন বা অভিযোগ শ্রবনের সুযোগ দিবেন এবং সে সংক্রান্ত শৃঙ্খলার বিষয়াদি তদন্ত করবেন এবং নিষ্পত্তি করবেন। সকল হিসাব, রেকর্ড, রেজিষ্টার নিয়ম মত সংরক্ষণ করা হচ্ছে কিনা এবং রেকর্ড নিরাপদে রাখা হয় কিনা সে সম্পর্কে তিনি নিশ্চিত হবেন।

বিধি-৩২। পরিদর্শন শেষে তিনি পরিলক্ষিত বিষয়ের উপর পরিদর্শন বইতে সংক্ষিপ্ত বর্ণনা লিপিবদ্ধ করবেন এবং জেল সুপারের উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশাবলী রেকর্ড করবেন। যদি কারাগারের পরিস্থিতি অসন্তোষজনক হয়, তবে তিনি জেল সুপারের মতামতসহ তার মন্তব্য সরকারের নিকট প্রেরণ করবেন।

 

কারা মহাপরিদর্শক

 

বিধি-৩৩। কারা মহাপরিদর্শক প্রত্যেক বছর শেষ হবার পর যথাসম্ভব অবিলম্বে, তবে ৩০শে এপ্রিলের পরে নয়, সরকারের কাছে কারাগার সমূহের পূর্ববর্তী পঞ্জিকা বছরের কার্যক্রম সম্পর্কে একটি বার্ষিক প্রতিবেদন পেশ করবেন। প্রতিবেদনে তিনি বন্দীদের পরিসংখ্যান উল্লেখ করবেন এবং কারাগারের প্রশাসন বিষয়ে প্রয়োজনীয় মতামত এবং মন্তব্য প্রদান করবেন। তিনি ঐ সময়ের মধ্যে কোন কোন কারাগার পরিদর্শন করেছেন এবং সে সকল পরিদর্শনের সাধারণ ফলাফল কি তা উল্লেখ করবেন।

বিধি-৩৪। কারা মহাপরিদর্শক কারাগারের সীমানার মধ্যে প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন। 

বিধি-৩৫। তিনি পদাধিকার বলে সকল মানসিক হাসপাতালের পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করবেন।

বিধি-৩৬। পাগল আইন, ১৯১২ এর ৩০(১) ধারা মতে কারা মহাপরিদর্শক কমপক্ষে প্রতি ৬ মাসে ফৌজদারি কার্যবিধির ৪৬৬ এবং ৪৭১ ধারা মোতাবেক কারাগারে আটক পাগল ব্যক্তিদের পরিদর্শন করবেন এবং প্রতিবেদন প্রদান করবেন: ফৌজদারি কার্যবিধির ৪৭৩ এবং ৪৭৪ ধারা অনুরূপ ক্ষেত্রে কারা মহাপরিদর্শককে সার্টিফিকেট প্রদানের ক্ষমতা প্রদান করেছে। ফৌজদারি কার্যবিধির ৪৭১ (২) ধারা এবং পাগল আইন, ১৯১২ এর ৩০(২) ধারা মোতাবেক সরকার জেল সুপারকে অনুরূপ দায়িত্ব পালনের ক্ষমতা প্রদান করতে পারেন।

বিধি-৩৭। কতিপয় বিশেষ ব্যতিক্রম ছাড়া সরকারের সঙ্গে বিভাগীয় সকল পত্র যোগাযোগ কারা মহাপরিদর্শকের মাধ্যমে করতে হবে। সরকারের উদ্দেশ্যে কোন কর্মকর্তা-কর্মচারীর পত্র তার মাধ্যমে প্রেরণ করতে হবে।

বিধি-৩৮। অকার্যকর

টীকা- কারা অধিদপ্তরে বর্তমানে অতিরিক্ত কারা মহাপরিদর্শকের একটি পদ রয়েছে।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক

অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদের দায়িত্ব নিম্নরূপ-

(১) ভ্রমণ, ছুটি, অসুস্থতা জনিত কারণে কারা মহাপরিদর্শকের অনুপস্থিতিতে অস্থায়ী কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন; 

(২) সদর দপ্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের কার্যাবলীর তত্ত্বাবধান ও কর্মকর্তাদের নৈমত্তিক ছুটি মঞ্জুর করণ;

(৩) কারা বিভাগের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের প্রযোজ্য ক্ষেত্রে বদলি করণ, 

(৪) কারা মহাপরিদর্শকের প্রতিনিধি হিসাবে বিভিন্ন সভায় যোগদান:

(৫) বৎসরে অন্তত ৪টি কেন্দ্রীয় কারাগার এবং ৮টি জেলা কারাগার পরিদর্শন;

(৬) জেল কোডের ৩০ বিধি অনুযায়ী সাজাপ্রাপ্ত বন্দীদেরকে এক বিভাগ হতে অন্য বিভাগে বদলি করণ,

(৭) জেল কোডের ৫৬৯ বিধি অনুযায়ী রেয়াতসহ যে সকল সাজাপ্রাপ্ত বন্দীর ২০ বৎসর সাজা খাটা হয়েছে, তাদের মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণের কার্যক্রম গ্রহণ;

(৮) প্রধান কারারক্ষী, কারারক্ষী মহিলা কারারক্ষীদের শৃঙ্খলা জনিত কারণে দেয় শাস্তির বিরুদ্ধে দাখিলকৃত আপীলের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে কারা মহাপরিদর্শককে সহায়তা প্রদান;

(৯) কারা বিভাগের দরপত্র কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন এবং দরপত্র সংক্রান্ত কাজে কারা মহাপরিদর্শককে সহায়তা প্রদান;

(১০) প্রধান কারারক্ষী, কারারক্ষী, মহিলা কারারক্ষীদের এক বিভাগ হতে অন্য বিভাগে বদলি করণ:

(১১) প্রধান কারারক্ষী, কারারক্ষী, মহিলা কারারক্ষী ব্যতীত সকল তৃতীয় শ্রেণীর পদের কর্মচারীদের এক মাস পর্যন্ত অর্জিত ছুটি (চিত্ত বিনোদন ছুটিসহ) মঞ্জুর করণ

সূত্র- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ নং-১ ই-১৫/৮৫-জেল-১/২৯৫ তারিখ ৩-৬-৯৭।

জেল কোড অনুযায়ী কারাগারের শ্রেণী বিভাগ

আজকে আমরা কারাগারের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করবো । যা জেল কোডের অন্তর্গত।

 

কারাগারের শ্রেণী বিভাগ
কারাগারের শ্রেণী বিভাগ

 

কারাগারের শ্রেণী বিভাগ

বিধি-২ কারাগারের শ্রেণী বিভাগ  নিম্নরূপ হবে- 

(১) কেন্দ্রীয় কারাগার : ৬ মাস বা ততোধিক মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত বন্দীদের আটক রাখার জন্য;

(২) জেলা কারাগার : জেলা সদরে স্থাপিত ফৌজদারি ও দেওয়ানী বন্দীদের আটক রাখার জন্য;

(৩) সাবসিডিয়ারি কারাগার : মহকুমা সদরে স্থাপিত কেবল মাত্র ফৌজদারি বন্দীদের আটক রাখার জন্য; এবং

(৪) বিশেষ কারাগার : বিশেষ শ্রেণীর বন্দীদের আটক রাখার জন্য ।

টীকা-১। বাংলাদেশে বর্তমানে ১০ টি কেন্দ্রীয় কারাগার এবং ৫৫ টি জেলা কারাগার রয়েছে। মহকুমা বিলুপ্ত হবার ফলে বাংলাদেশে এখন কোন সাবসিডিয়ারি কারাগার (সাব-জেল) নেই। সকল মহকুমা কারাগার জেলা কারাগারে রূপান্তরিত হয়েছে।

টীকা-২। বাংলাদেশে বর্তমানে কোন বিশেষ কারাগার নেই। 

টীকা-৩। কারা আইনের ৩(১) ধারা মোতাবেক কোন স্থান কারাগার হিসেবে গণ্য হবার জনে ঐ স্থানকে সরকার কর্তৃক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে কারাগার হিসেবে ঘোষণা করতে হবে।

টীকা-৪। থানা হাজত, জিজ্ঞাসা (ইন্টোরোগেশন) সেল, কোর্ট হাজত, সামরিক হাজত, কিশোর অপরাধ সংশোধনী কেন্দ্র, নিরাপত্তা হেফাজতে রাখার জন্যে গঠিত আশ্রয় কেন্দ্র বা ‘সেফ কাষ্টডী’, উম্মাদ আশ্রয় কেন্দ্র, মানসিক হাসপাতাল প্রভৃতি কারাগার নয় বিধায় ঐ সব ক্ষেত্রে জেল কোড প্রযোজ্য নয়।

টীকা-৫। বাংলাদেশে ১৬ টি থানা কারাগার রয়েছে, বর্তমানে এসব কারাগারে কোন বন্দী রাখা হয় না।

বিধি ৩-৬। প্রয়োগ নেই।

বিধি-৭। আইনের শর্ত এই যে, সিভিল বন্দীদেরকে ফৌজদারি বন্দীদের থেকে পৃথক রাখতে হবে ৷ সিভিল বন্দীদের জন্যে কারাগারের যে কোন একটি অংশকে পৃথকভাবে স্থাপন করা যেতে পারে যাতে সেখানে কেবল মাত্র সিভিল বন্দীদেরকে রাখা যায়।

বিধি-৮। প্রয়োগ নেই।

বিধি-৯। প্রত্যেক কারাগারে একজন সুপারিনটেন্ডেন্ট, একজন মেডিকেল অফিসার (যিনি সুপারিনটেন্ডেন্টও হতে পারবেন), একজন মেডিকেল সাব- অর্ডিনেট, একজন জেলার এবং সরকার যে রূপ প্রয়োজন মনে করে সেরূপ সংখ্যক অন্যান্য কর্মকর্তা-কর্মচারী থাকবেন।

 

কারাগারের শ্রেণী বিভাগ
কারাগারের শ্রেণী বিভাগ

 

টীকা-১। বর্তমানে কারাগারসমূহে নিম্নোক্ত পদবীর কমকর্তা-কর্মচারী রয়েছে –

সাধারণ বিভাগ

১। সিনিয়র জেল সুপার ( শুধুমাত্র কেন্দ্রীয় কারাগারে)

২। জেল সুপার (জেলা কারাগারে)

৩। ডেপুটি জেল সুপার (শুধুমাত্র কেন্দ্রীয় কারাগারে)

৪। জেলার

৫। ডেপুটি জেলার

৬। সার্জেন্ট ইনস্ট্রাক্টর (শুধুমাত্র কেন্দ্রীয় কারাগারে)

৭। সর্বপ্রধান কারারক্ষী 

৮। প্রধান কারারক্ষী

৯। কারারক্ষী

১০। মেট্রন / মহিলা কারারক্ষী

১১। মহিলা কারারক্ষী

১২। উচ্চমান সহকারী (শুধুমাত্র কেন্দ্রীয় কারাগারে)

১৩। কারা সহকারী-কাম- মুদ্রাক্ষরিক 

১৪ । কারা শিক্ষক (শুধুমাত্র কেন্দ্রীয় কারাগারে )

১৫। সহকারী-কাম-বিক্রেতা (রেশন দোকান)

 

কারাগারের শ্রেণী বিভাগ
কারাগারের শ্রেণী বিভাগ

 

স্বাস্থ্য বিভাগ

১৬। সহকারী সার্জন

১৭। উপ-সহকারী সার্জন

১৮। ফার্মাসিস্ট

১৯। ডিপ্লোমা নার্স

২০। পুরুষ সেবক

উৎপাদন বিভাগ

২১। হিসাব রক্ষক

২২। সহকারী হিসাব রক্ষক

২৩। ফ্যাক্টরী ওভারশিয়ার

২৪। টাস্ক টেকার

২৫। ব্লাক স্মিথ

২৬। ষ্টোর কিপার

২৭। বুক বাইন্ডিং ইনস্টাক্টর

২৮। নিম্নমান সহকারী-কাম- মুদ্রাক্ষরিক

২৯। দর্জি মাষ্টার

৩০। দর্জি

৩১। সহকারী-কাম-বিক্রেতা শো রুম

টীকা-২। সিলেট কেন্দ্রীয় কারাগারে যক্ষা রোগীদের চিকিৎসার জন্যে একটি জুনিয়র কনসালটেন্টের পদ রয়েছে।

টীকা-৩। এ ছাড়া সাজাপ্রাপ্ত সম্ভ্রম বন্দীদের মধ্যে হতে ওভারশিয়ার, প্রহরী, নাইট ওয়াচম্যান, রাইটার, বাবুর্চী, সুইপার, ধোপা নাপিত, মালী প্রভৃতি নিয়োগ করা হয়।

বিধি-১০। কারা মহাপরিদর্শক নিয়োগ- বর্তমানে কর্মকর্তা ও কর্মচারী (কারা অধিদপ্তর) নিয়োগ বিধিমালা, ১৯৮৪ অনুযায়ী কারা মহাপরিদর্শক নিয়োগ করা হয়।

বিধি ১১-১৬। অকার্যকর।

বিধি-১৭। সরকারের বিশেষ অনুমোদন ছাড়া কোন স্থায়ী পদ গ্রহণ যোগ্য হবে না। কারা মহাপরিদর্শকের অনুমোদন ব্যতীত অস্থায়ী নিয়োগ যোগ্য কোন পদে নিয়োগ দেয়া যাবে না। 

বিধি ১৮-২০। অকার্যকর।

জেল কোড অনুযায়ী কারাগার পরিচালনার আইন ও বিধি সমূহ

আজকে আমরা কারাগার পরিচালনার আইন ও বিধি সমূহ সম্পর্কে আলোচনা করবো । যা জেল কোডের অন্তর্গত।

 

কারাগারের শ্রেণী বিভাগ
কারাগারের শ্রেণী বিভাগ

 

কারাগার পরিচালনার আইন ও বিধি সমূহ

বিধি-১। নিম্নোক্ত আইন এবং বিধিসমূহ কারাগার সমূহের সংস্থাপন এবং ব্যবস্থাপনা, কারাগারে বন্দী আটক রাখা এবং তাদের পরিচালনা এবং শৃঙ্খলার বিষয়াদি নিয়ন্ত্রণ করে ঃ-

  • প্রিজন্স এ্যাক্ট, ১৮৯৪ ( ১৮৯৪ সালের IX নম্বর আইন)
  • প্রিজনার্স এ্যাক্ট, ১৯০০ ( ১৯০০ সালের ।।। নম্বর আইন)
  • বেত্রাঘাত আইন,১৯০৯ ( ১৯০৯ সালের IV নম্বর আইন)
  • উম্মাদ আইন, ১৯১২ (১৯১২ সালের IV নম্বর আইন)
  • কারখানা আইন, ১৯৬৫ (১৯৬৫ সালের IV নম্বর আইন)
  • শিশু আইন, ১৯৭৪ ( ১৯৭৪ সালের XXXIX নম্বর আইন)

দেওয়ানী কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি এবং দণ্ড বিধিতে বন্দী আটক রাখা, দণ্ডাদেশ বাস্তবায়ন, আপীল, উম্মাদ এবং এ ধরনের অন্যান্য বিষয়ে যে সব বিধান রয়েছে, কারা প্রশাসন পরিচালনার জন্যে সে সব বিধানও প্ৰতিপালন করতে হবে।

 

কারাগারের শ্রেণী বিভাগ
কারাগারের শ্রেণী বিভাগ

 

নোট দেওয়ানী কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি এবং দণ্ড বিধি ব্যতীত উপরে বর্ণিত আইন সমূহ জেল কোড দ্বিতীয় খণ্ডে মুদ্রিত হয়েছে। 

টীকা-১। জেল কোড, ৭ম সংস্করণে আরো কতিপয় আইনের উল্লেখ রয়েছে, বর্তমানে সে সকল আইনের কার্যকারীতা নেই। আইন সমূহ 

  • প্রিজনার্স এ্যাক্ট, ১৮৭১ (১৮৭১ সালের / নম্বর আইন)
  • স্টেট প্রিজনার্স রেগুলেশন, ১৯১৮ (১৯১৮ সালের III নম্বর রেগুলেশন)
  • পেনাল সার্ভিট্যড এ্যাক্ট, ১৮৫৫(১৮৫৫ সালের XXIV নম্বর আইন)
  • রিফরমেটরী স্কুলস এ্যাক্ট, ১৮৯৭ (১৮৯৭ সালের VIII নম্বর আইন)
  • বেঙ্গল বোরস্ট্যাল স্কুল এ্যাক্ট, ১৯২৮(১৯২৮ সালের। নম্বর আইন)

টীকা-২। কারাখানা আইন, ১৯৩৪ এর পরিবর্তে ১৯৬৫ সালের ১লা সেপ্টেম্বর কারখানা আইন, ১৯৬৫ বলবৎ হয়েছে।

টাকা ৩। শিশু আইন, ১৯৭৪ ঢাকায় ১৯৭৬ সালের ১১ই সেপ্টেম্বর এবং সারা বাংলাদেশে ১৯৮০ সালের ১লা জুন বলবৎ হয়েছে। উক্ত আইনের ৭৮ ধারায় চিলড্রেন এ্যাক্ট ১৯২২ এবং রিফরমেটরী স্কুলস আইন, ১৮৯৭ রহিত করা হয়েছে।

জেল কোডের সূচিপত্র

আজকে আমরা জেল কোডের সূচিপত্র নিয়ে আলোচনা করবো। জেল কোড কারাগার ও অধস্তন কারাগারের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার জন্য প্রণীত আইনবিধান। কারাগার আইন ১৮৯৪ এবং এ আইনের ৫৯ ও ৬০(ক) ধারার অধীনে প্রণীত বিধিসমূহ, কারাবন্দি আইন ১৯০০ এবং কারাবন্দি শনাক্তকরণ আইন ১৯২০-এর বিধান সমন্বয়ে জেল কোড গঠিত।

 

জেল কোডের সূচিপত্র
জেল কোডের সূচিপত্র

 

জেল কোডের সূচিপত্র

জেল কোড, প্রথম খন্ড

  • কারাগার পরিচালনার আইন ও বিধি সমূহ
  • কারাগারের শ্রেণী বিভাগ
  • কারা মহাপরিদর্শক
  • কারা উপ মহাপরিদর্শক
  • জেলা ম্যাজিষ্ট্রেট
  • জেল কোডের পরিদর্শকগণ
  • জেল সুপার
  • কারাগারের মেডিকেল অফিসার
  • কারাগারের মেডিকেল সাব অর্ডিনেট
  • কারাগারের কম্পাউন্ডার
  • ডেপুটি সুপারিনটেন্ডেন্ট
  • অধস্তন কর্মচারীদের জন্যে বিধান
  • জেলারের দায়িত্ব
  • ডেপুটি জেলার
  • করণিক কর্মচারী
  • মেট্রন এবং মহিলা কারারক্ষী
  • কারারক্ষীর সার্কেল ব্যবস্থা
  • প্রধান কারারক্ষী
  • কারাগারের গেইট কিপার
  • কারাগারের গেইট সেন্ট্রি
  • কারারক্ষীর দায়িত্ব
  • রিজার্ভ গার্ড
  • কয়েদী কর্মচারী
  • কয়েদী ওয়াচম্যান
  • কয়েদী ওভারশিয়ার
  • কয়েদী নৈশ প্রহরী
  • কয়েদী রক্ষী
  • কারাগারের প্রহরা
  • এলার্ম, বিদ্রোহ এবং পলায়ন
  • কারাগারে বন্দী ভর্তি
  • বন্দীদের সম্পত্তি
  • বন্দীদের হিস্ট্রি টিকেট
  • বন্দীদের নির্জন কারাবাস
  • বন্দী মুক্তি
  • বন্দীদের অকালীন মুক্তি প্রদানের জন্যে উপদেষ্টা বোর্ড
  • আপীল এবং পিটিশন
  • কারাবন্দীর শ্রেণী
  • শৃঙ্খলা ও দৈনন্দিন কাজ
  • বন্দীদের সাক্ষাত ও চিঠিপত্র
  • বিচারাধীন বন্দী এবং সিভিল বন্দীদের জন্য বিশেষ নিয়মাবলী
  • বন্দীদের ধর্মীয় আচার
  • কারা অপরাধ ও শাস্তি
  • সেলে আটক বন্দীদের পরিচালনা
  • রেয়াত ব্যবস্থা
  • শ্রম ও কারাশিল্প
  • দুর্ঘটনা ও আত্মহত্যা
  • বন্দীদের কারাগার বদলি
  • সিভিল বন্দী
  • বিচারাধীন বন্দী
  • বিনাশ্রম সাজাপ্রাপ্ত বন্দী
  • মহিলা বন্দী এবং তাদের সন্তান
  • কিশোর বন্দী
  • মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দী
  • রাজবন্দী বাতিল
  • পাগল বন্দী
  • কুষ্ঠ রোগাক্রান্ত বন্দী
  • ডিভিশন i এবং ডিভিশন ii বন্দীদের পরিচালনা
  • ডিভিশন i বন্দী
  • ডিভিশন ii বন্দী
  • সাধারণ
  • খাদ্য
  • ডায়েট
  • খাদ্য প্রস্তুতকরণ
  • খাদ্য সংগ্রহ ও গুদামজাতকরণ
  • কারা বাগান ও কৃষি
  • পোশাক-পরিচ্ছদ, বেডিং এবং কারা সরঞ্জাম
  • সেনিটরি নিয়ন্ত্রণ
  • ব্যারাক ভবন সংক্রান্ত
  • কনজারভেন্সী
  • পানি সরবরাহ
  • মেডিকেল প্রশাসন
  • সাধারণ বিষয়াদি
  • হাসপাতাল ব্যবস্থাপনা
  • কারাগারের পূর্ত কাজ
  • অফিস পদ্ধতি
  • সাধারণ নিয়ন্ত্রণ
  • পত্র যোগাযোগ
  • হিসাব

 

জেল কোডের সূচিপত্র
জেল কোডের সূচিপত্র

 

কারা আইন,১৮৯৪

  • শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন
  • সংজ্ঞাসমূহ
  • বন্দীদের আবাসন
  • মহা পরিদর্শক
  • কারা কর্মকর্তা কর্মচারীগণ
  • বন্দীদের অস্থায়ী আবাসন
  • কারা কর্মকর্তা কর্মচারীগণের নিয়ন্ত্রণ এবং কর্তব্য
  • কর্মচারীগণের বন্দীদের সঙ্গে ব্যবসা থাকিবে না
  • কর্মকর্তা কর্মচারীগণ ঠিকাদারীতে আগ্রহী হইবেন না
  • সুপারিনটেন্ডেন্ট
  • সুপারিনটেন্ডেন্ট যে সকল রেকর্ড রাখিবেন
  • মেডিকেল অফিসারের দায়িত্ব
  • কিছু বিশেষ বিষয়ে মেডিকেল অফিসারের প্রতিবেদন
  • বন্দীর মৃত্যু সংক্রান্ত রিপোর্ট
  • জেলার
  • জেলার বন্দীর মৃত্যুর নোটীশ প্রদান করবেন
  • জেলারের দায়িত্ব
  • জেলারকে রাত্রে উপস্থিত থাকিতে হইবে
  • ডেপুটি এবং সহকারী জেলারের ক্ষমতা
  • গেইট কিপারের কর্তব্য
  • ছুটি ব্যতীত অধস্তন কর্মচারীগণ অনুপস্থিত থাকিবে না
  • কয়েদী কর্মচারী
  • ভর্তিকালে বন্দীদেরকে পরীক্ষা করিতে হইবে
  • বন্দীদের ব্যক্তিগত সম্পত্তি
  • বন্দী স্থানান্তর এবং খালাস
  • বন্দীদের পৃথকীকরণ
  • বন্দীদের একত্রীকরণ এবং পৃথক রাখা
  • নির্জন কারাবাস
  • মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দী
  • কতিপয় বন্দীর ব্যক্তিগত উৎস হইতে ভরণ পোষণ
  • কতিপয় বন্দীর মধ্যে খাদ্য এবং পোশাক হস্তান্তর নিষেধ
  • সিভিল এবং অসাজাপ্রাপ্ত বন্দীর পোশাক এবং বেডিং
  • সিভিল বন্দীদের কাজে নিযুক্তি
  • ফৌজদারি বন্দীদের কাজে নিযুক্তি
  • বিনাশ্রম ফৌজদারি বন্দীদের কাজে নিযুক্তি
  • বন্দীদের অসুস্থতা
  • মেডিকেল অফিসারের নির্দেশের রেকর্ড
  • হাসপাতাল
  • সিভিল এবং অসাজাপ্রাপ্ত বন্দীদের সহিত সাক্ষাত
  • সাক্ষাত প্রার্থীদের তল্লাশী
  • নিষিদ্ধ দ্রব্য লেনদেন করিবার শাস্তি
  • ৪২ ধারায় অপরাধ করিলে গ্রেফতার করিবার ক্ষমতা
  • শাস্তি সম্পর্কে প্রচার
  • কারা অপরাধ সমূহ
  • অনুরূপ অপরাধের শাস্তি
  • ৪৬ ধারার অধীনে একাধিক শাস্তি
  • ৪৬ এবং ৪৭ ধারার অধীনে শাস্তি আরোপ
  • পূর্ববর্তী ধারা সমূহ অনুসারে শাস্তি হইতে হইবে
  • শাস্তির জন্য মেডিকেল অফিসারের সার্টিফিকেট
  • শাস্তি বইতে অন্তর্ভুক্তকরণ
  • জঘন্য অপরাধের ক্ষেত্রে পদ্ধতি
  • বেত্রাঘাত
  • কারা অধস্তনদের অপরাধ
  • বন্দীদের বাহির প্রাচীরে আটক, নিয়ন্ত্রণ এবং কাজ
  • লৌহ-শৃঙ্খলে আটক
  • দ্বীপান্তর সাজাপ্রাপ্ত বন্দীদেরকে লৌহ-শৃংখলে আটক
  • জেলার কর্তৃক লৌহ-শৃংখলে আটক রাখা যাইবে না
  • বিধি প্রণয়নের ক্ষমতা
  • বিধির কপিসমূহ প্রদর্শন
  • সুপারিনটেন্ডেন্ট এবং মেডিকেল অফিসারের ক্ষমতা

জেল কোডের সূচিপত্র
জেল কোডের সূচিপত্র

বন্দী আইন, ১৯০০

  • সংক্ষিপ্ত শিরোনাম ও প্রয়োগ
  • সংজ্ঞাসমূহ
  • সোপর্দকৃত ব্যক্তিগণকে আটক রাখিতে হইবে
  • রীট, প্রভৃতি, কার্যকরী বা খালাস প্রদানের পর ফেরত
  • কারাগার উল্লেখে রিফরমেটরী স্কুলকেও বুঝাইবে
  • কতিপয় আদালতের দণ্ড কার্যকর করিবার ক্ষমতা
  • আদালতের কর্মকর্তার ওয়ারেন্ট যথেষ্ট হইবে
  • ওয়ারেন্টের বৈধতা সম্পর্কে সন্দেহ হইলে পদ্ধতি
  • কতিপয় মৃত্যুদণ্ড কার্যকর করণ
  • কারাগার উল্লেখে রিফরমেটরী স্কুলকেও বুঝাইবে
  • বন্দীদের স্থানান্তর
  • উম্মাদ বন্দীদেরকে কিভাবে পরিচালনা করিতে হইবে
  • দ্বীপান্তর সাজা প্রাপ্ত বন্দীদের আটক রাখা
  • হাইকোর্ট বিভাগের আদেশে মুক্তি প্রদান
  • কারাগার উল্লেখে রিফরমেটরী স্কুলকেও বুঝাইবে
  • বন্দীকে হাজির করিতে দেওয়ানী আদালতের ক্ষমতা
  • জেলা জজ কর্তৃক কতিপয় আদেশ প্রতিস্বাক্ষর
  • বন্দীকে হাজির করিতে ফৌজদারি আদালতের ক্ষমতা
  • আদেশ জেলা ম্যাজিষ্টেটের মাধ্যমে অগ্রগামী করণ
  • দূরে আটক ব্যক্তির সাক্ষ্য প্রদান পদ্ধতি
  • আপীল এখতিয়ারের বাহিরে অন্তরীণ ব্যক্তি
  • বন্দীকে লইয়া আসিতে হইবে
  • কতিপয় বন্দীকে অব্যাহতি প্রদানের ক্ষমতা
  • যখন আদেশ প্রতিপালনে বিরত থাকিতে হইবে
  • বন্দীদের জবান বন্দীর জন্য কমিশন
  • আপীল এখতিয়ার বহির্ভূত বন্দীদের জবানবন্দী
  • কমিশন যে ভাবে পরিচালিত হইবে
  • বন্দীদের নিকট কিভাবে সমন জারী করিতে হইবে
  • বন্দীর অনুরোধে জারীকৃত সমন অগ্রগামী করণ
  • খরচ জমা প্রদান
  • বিধি প্রণয়নের ক্ষমতা
  • কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘোষণা প্রদানের ক্ষমতা

জেল কোডের সূচিপত্র
জেল কোডের সূচিপত্র

বন্দী সনাক্তকরণ আইন, ১৯২০

  • সংক্ষিপ্ত শিরোনাম ও প্রয়োগ
  • সংজ্ঞাসমূহ
  • সাজাপ্রাপ্ত বন্দীর মাপ, প্ৰভৃতি গ্রহণ
  • সাজাপ্রাপ্ত নয় এমন অন্যান্য ব্যক্তির মাপ, প্রভৃতি গ্রহণ
  • মাপ বা ফটোগ্রাফ গ্রহণের আদেশ প্রদানের জন্য
  • ম্যাজিস্ট্রেটের ক্ষমতা।
  • মাপ,প্রভৃতি গ্রহণে বাধা দেওয়া
  • খালাসের কারণে ফটোগ্রাফ এবং রেকর্ড নষ্ট করা
  • বিধি প্রণয়নের ক্ষমতা
  • মামলা দায়েরে নিষেধাজ্ঞা

শিশু আইন, ১৯৭৪

  • সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
  • সংজ্ঞাসমূহ
  • কিশোর আদালতসমূহ
  • কিশোর আদালতের এখতিয়ার সম্পন্ন আদালতসমূহ
  • কিশোর আদালতের ক্ষমতাসমূহ, প্রভৃতি
  • শিশু ও প্রাপ্ত বয়স্কের একত্রে বিচার অনুষ্ঠিত হইবে না
  • কিশোর আদালতের অধিবেশন, প্রভৃতি
  • দায়রায় বিচার্য মামলায় দায়রায় সোপর্দ করিতে হইবে
  • কিশোর আদালতে উপস্থিত ব্যক্তিগণ
  • আদালত হইতে যে সকল ব্যক্তি প্রত্যাহারিত হইবে
  • হাজিরা হইতে শিশুর অব্যাহতি
  • শিশুর সাক্ষ্য প্রদানকালে কতিপয় ব্যক্তিকে প্রত্যাহার
  • অভিযুক্ত শিশুর পিতা-মাতার আদালতে হাজিরা
  • মারাত্মক রোগাক্রান্ত শিশুকে অনুমোদিত স্থানে প্রেরণ
  • আদালত যে সকল বিষয় বিবেচনা করিবেন
  • প্রবেশন অফিসারের রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট গোপনীয় গণ্য করিতে হইবে
  • মামলায় জড়িত শিশুর পরিচয়, ইত্যাদি প্রকাশ নিষিদ্ধ
  • ফৌজদারি কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হইবে
  • ইনষ্টিটিউট প্রতিষ্ঠা ও প্রত্যায়ন
  • রিমাণ্ড হোম
  • ইনষ্টিটিউট প্রত্যায়ন অথবা স্বীকৃতি দানের শর্তাবলী
  • প্রত্যায়িত ইনষ্টিটিউট সমূহের ব্যবস্থাপনা
  • ব্যবস্থাপকগণের সহিত পরামর্শ
  • প্রত্যায়িত ইনষ্টিটিউট ডাক্তারী পরিদর্শন
  • সরকারের প্রত্যায়নপত্র প্রত্যাহারের ক্ষমতা
  • ব্যবস্থাপকগণ কর্তৃক প্রত্যায়ন পত্র সমপর্ণ
  • প্রত্যায়ন পত্র প্রত্যাহার অথবা সমর্পণের ফলাফল
  • প্রত্যায়ন পত্র সমর্পণের পর বাসিন্দাগণ সম্পর্কে
  • প্রত্যায়িত ইনষ্টিটিউট পরিদর্শন
  • প্রধান পরিদর্শক, ইত্যাদি নিয়োগ
  • প্রবেশন অফিসার নিয়োগ
  • শিশুকে গৃহহীন, দুস্থ ইত্যাদি অবস্থায় পাওয়া
  • অবাধ্য শিশু
  • শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড
  • শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োগের দত্ত
  • শিশুর দায়িত্বে থাকাকালে পানোম্মত হওয়ার দণ্ড
  • শিশুকে নেশাজাতীয় পানীয় প্রদানের দণ্ড
  • সুরা বিক্রয়ের স্থানে প্রবেশের অনুমতি প্রদানের দণ্ড
  • বাজী ধরিতে বা ঋণ লইতে উস্কানি দেওয়ার দণ্ড
  • শিশুর নিকট হইতে দ্রব্যাদি বন্ধক গ্রহণ বা ক্রয়
  • শিশুকে পতিতালয়ে থাকার অনুমতি প্রদানের দত্ত
  • অসৎ পথে পরিচালনার দত্ত
  • অল্পবয়স্ক বালিকাকে অসৎপথে ঝুঁকির সম্মুখীন করা
  • শিশু কর্মচারীকে শোষণের দণ্ড
  • শিশু অথবা বাল-অপরাধীর পলায়নে সহায়তার দণ্ড
  • শিশু সম্পর্কিত রিপোর্ট অথবা ছবি প্রকাশের দণ্ড
  • এই ভাগে বর্ণিত অপরাধ আমলযোগ্য অপরাধ
  • গ্রেফতারকৃত শিশুর জামিন
  • জামিনে খালাস প্রাপ্ত নহে এইরূপ শিশুর হেফাজত
  • প্রবেশন অফিসারের নিকট পুলিশ কর্তৃক তথ্য পেশ
  • শিশুকে সাজা প্রদানে বাধা-নিষেধ
  • শিশুকে প্রত্যায়িত ইনষ্টিটিউটে সোপর্দকরণ
  • খালাস অথবা হেফাজতে সোপর্দ করার ক্ষমতা
  • পিতা-মাতাকে জরিমানা পরিশোধের আদেশ দেওয়া
  • শিশুকে নিরাপদ স্থানে আটক রাখা
  • শিশুর যত্ন এবং আটক বিষয়ে আদালতের ক্ষমতা
  • শিশুকে কিশোর আদালতে প্রেরণ করিতে হইবে
  • ক্ষতিগ্রস্ত শিশুকে সোপর্দের আদেশ
  • ক্ষতিগ্রস্ত শিশুদের তত্ত্বাবধান
  • তদারক ভঙ্গ
  • শিশুর তল্লাশী পরোয়ানা
  • পিতামাতার অবদান
  • ধর্ম সংক্রান্ত বিধান
  • লাইসেন্সমূলে বাহিরে প্রেরণ
  • পলাতক শিশু সম্পর্কে পুলিশের কার্য ব্যবস্থা
  • বয়স অনুমান ও নির্ধারণ
  • খালাসবিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বদলি
  • মিথ্যা তথ্য প্রদানের জন্য ক্ষতিপূরণ
  • দোষী সাব্যস্ত হওয়ার কারণে অযোগ্যতা নিরসন
  • ‘সাজা’ এবং ‘দণ্ডিত’ শব্দ গুলি ব্যবহৃত হইবে না
  • শিশুর উপর জিম্মাদারের নিয়ন্ত্রণ
  • এই আইনের অধীনে গৃহীত মুচলেকা
  • প্রধান পরিদর্শক, প্রবেশন অফিসার প্রভৃতি কর্মচারী
  • এই আইনে গৃহীত ব্যবস্থার হেফাজত
  • আপীল ও পুনর্বিচার
  • বিধি প্রণয়নের ক্ষমতা
  • রহিতকরণ, ইত্যাদি

বাংলাদেশের মানবাধিকার ও সামাজিক আইন

মানবাধিকার ও সামাজিক আইন একটি দেশের নৈতিক ও আইনি কাঠামোর মূলভিত্তি। এগুলো নাগরিকের স্বাধীনতা, নিরাপত্তা, ন্যায়বিচার, সমতা ও মর্যাদা নিশ্চিত করে। বাংলাদেশ সংবিধান, আন্তর্জাতিক চুক্তি ও বিশেষ আইনের মাধ্যমে নাগরিক অধিকার সুরক্ষার চেষ্টা করে যাচ্ছে। নারী ও শিশু নির্যাতন, ডিজিটাল অপরাধ, ভোক্তা প্রতারণা, তথ্য গোপন, পরিবেশ দূষণ—এসব সমস্যার সমাধানে রাষ্ট্র বিভিন্ন আইন প্রণয়ন করেছে। এই আইনগুলো সমাজকে ন্যায়ভিত্তিক ও মানবিক করতে সহায়তা করে।

১. মানবাধিকার আইন

বাংলাদেশে মানবাধিকার সুরক্ষার মূল ভিত্তি হলো সংবিধানের তৃতীয় অধ্যায়, যেখানে নাগরিকের মৌলিক অধিকার যেমন জীবন ও ব্যক্তিস্বাধীনতা, আইনের দৃষ্টিতে সমতা, মতপ্রকাশের স্বাধীনতা, ধর্ম পালনের অধিকার ও ন্যায়বিচার পাওয়ার অধিকার স্বীকৃত। এ ছাড়াও বাংলাদেশ জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার ঘোষণা (UDHR), ICCPRICESCR সহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে।

২০০৯ সালে প্রণীত জাতীয় মানবাধিকার কমিশন আইন অনুযায়ী একটি স্বাধীন কমিশন গঠন করা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে সরকারকে সুপারিশ প্রদান করে। যদিও কমিশনের শাস্তিমূলক ক্ষমতা নেই, তবুও এটি সচেতনতা বৃদ্ধি ও নৈতিক চাপ সৃষ্টিতে ভূমিকা রাখে। মানবাধিকার আইন নাগরিক মর্যাদা ও রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।

২. নারী ও শিশু আইন

নারী ও শিশুদের সুরক্ষায় বাংলাদেশের অন্যতম প্রধান আইন হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০। এই আইনে ধর্ষণ, পাচার, যৌন নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ, অপহরণ ও হত্যার মতো গুরুতর অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যাতে ভুক্তভোগীরা দ্রুত ন্যায়বিচার পান।

শিশুদের সুরক্ষায় রয়েছে শিশু আইন, ২০১৩। এই আইনে শিশু অপরাধীদের সংশোধনমূলক ব্যবস্থা, শিশু আদালত, প্রবেশন অফিসার এবং শিশু সুরক্ষা সেবার কথা বলা হয়েছে। এসব আইন নারী ও শিশুর নিরাপত্তা, শিক্ষা ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩. ডিজিটাল নিরাপত্তা আইন

ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ সাইবার অপরাধ দমন ও ডিজিটাল পরিবেশ নিরাপদ রাখতে প্রণীত হয়েছে। হ্যাকিং, অনলাইন প্রতারণা, ডিজিটাল মানহানি, মিথ্যা তথ্য প্রচার ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধ এর উদ্দেশ্য।

তবে এই আইন মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। অনেক ক্ষেত্রে এর অপব্যবহার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই এই আইন প্রয়োগে স্বচ্ছতা ও মানবাধিকার বিবেচনা করা জরুরি।

৪. ভোক্তা অধিকার আইন

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ভোক্তাদের প্রতারণা, ভেজাল, অতিরিক্ত মূল্য ও ভুল বিজ্ঞাপন থেকে সুরক্ষা দেয়। এই আইনের মাধ্যমে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযোগ গ্রহণ ও জরিমানা আরোপ করতে পারে। এটি বাজারে ন্যায্যতা প্রতিষ্ঠায় সহায়ক।

৫. তথ্য অধিকার আইন

তথ্য অধিকার আইন, ২০০৯ নাগরিককে সরকারি তথ্য পাওয়ার অধিকার দেয়। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এবং দুর্নীতি কমাতে সহায়ক।

৬. পরিবেশ আইন

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ পরিবেশ দূষণ প্রতিরোধ, বায়ু ও পানি সুরক্ষা নিশ্চিত করে। পরিবেশ অধিদপ্তর এই আইনের বাস্তবায়ন করে। এই আইন টেকসই উন্নয়নের ভিত্তি।

মানবাধিকার ও সামাজিক আইন রাষ্ট্র ও নাগরিকের মধ্যে ন্যায়ের সেতুবন্ধন। সঠিক প্রয়োগই একটি মানবিক সমাজ গঠনে সহায়তা করে।

বাংলাদেশের বাণিজ্যিক ও শ্রম আইন

বাংলাদেশ একটি উন্নয়নশীল অর্থনীতি, যেখানে শিল্প, ব্যবসা ও শ্রমিক শ্রেণি একে অপরের ওপর নির্ভরশীল। এই তিনটি খাতকে নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষার জন্য যে আইনগুলো কার্যকর, সেগুলোকেই মূলত বাণিজ্যিক ও শ্রম আইন বলা হয়। বাণিজ্যিক আইন ব্যবসা, ব্যাংকিং, কোম্পানি ও চুক্তি নিয়ন্ত্রণ করে, আর শ্রম আইন শ্রমিকের অধিকার ও কর্মসংস্থানের ন্যায়সংগত পরিবেশ নিশ্চিত করে। এই দুটি শাখা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রধান ভিত্তি।

১. কোম্পানি আইন

বাংলাদেশে কোম্পানি সংক্রান্ত প্রধান আইন হলো Companies Act, 1994। এই আইন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে একটি স্বতন্ত্র আইনগত সত্তা হিসেবে স্বীকৃতি দেয়। কোম্পানি গঠন, পরিচালনা, শেয়ার ইস্যু, বোর্ড অব ডিরেক্টরসের দায়িত্ব, বার্ষিক সভা, হিসাব রক্ষণ, অডিট, লভ্যাংশ বণ্টন ও কোম্পানি বিলুপ্তির বিধান এই আইনে নির্ধারিত।

এই আইনের অধীনে প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করা যায়। প্রতিটি কোম্পানিকে RJSC-এ নিবন্ধন করতে হয়। পরিচালনা পর্ষদ কোম্পানির কার্যক্রম পরিচালনা করে এবং শেয়ারহোল্ডারদের কাছে জবাবদিহি করে। স্বচ্ছতা নিশ্চিত করতে বার্ষিক অডিট ও রিটার্ন দাখিল বাধ্যতামূলক। কোম্পানি আইন বিনিয়োগকারীর আস্থা ও কর্পোরেট শাসনব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে।

২. চুক্তি ও ব্যবসায়িক বিরোধ

বাংলাদেশে ব্যবসায়িক চুক্তি পরিচালিত হয় Contract Act, 1872 দ্বারা। এই আইনে একটি বৈধ চুক্তির জন্য প্রস্তাব, গ্রহণযোগ্যতা, বিবেচনা ও আইনসম্মত উদ্দেশ্য থাকা আবশ্যক। ব্যবসায়িক ক্ষেত্রে পণ্য সরবরাহ, নির্মাণ, পরিবহন, এজেন্সি, ফ্র্যাঞ্চাইজি—সবই চুক্তির মাধ্যমে সম্পন্ন হয়।

চুক্তি ভঙ্গ হলে ক্ষতিপূরণ, নির্দিষ্ট কর্মসম্পাদন অথবা চুক্তি বাতিলের আবেদন করা যায়। ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তির জন্য দেওয়ানি আদালত, সালিশ (Arbitration) ও ADR পদ্ধতি ব্যবহৃত হয়। Arbitration Act, 2001 দ্রুত বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৩. শ্রম আইন

বাংলাদেশের শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর রয়েছে Bangladesh Labour Act, 2006। এই আইনে শ্রমিকের মজুরি, কর্মঘণ্টা, ছুটি, নিরাপত্তা, মাতৃত্বকালীন সুবিধা ও ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার নিশ্চিত করা হয়েছে।

শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ, ওভারটাইম ভাতা, কর্মস্থলের নিরাপত্তা ব্যবস্থা ও কল্যাণমূলক তহবিল গঠনের বিধান রয়েছে। এই আইন শ্রমিকের মর্যাদা ও কর্মক্ষেত্রে ন্যায় নিশ্চিত করে।

৪. চাকরি ও বরখাস্ত

চাকরি ও বরখাস্ত শ্রম আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিয়োগপত্রে শর্তাবলি উল্লেখ থাকতে হবে। কোনো কর্মীকে বরখাস্ত করার আগে নোটিশ, কারণ দর্শানো ও ক্ষতিপূরণ প্রদান আবশ্যক। অন্যায় বরখাস্ত হলে শ্রম আদালতে মামলা করা যায়। এই বিধান শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করে।

৫. শিল্প বিরোধ

শ্রমিক ও মালিকের মধ্যে মজুরি, কর্মঘণ্টা বা সুবিধা নিয়ে বিরোধ হলে তা শিল্প বিরোধ হিসেবে গণ্য হয়। সমঝোতা ব্যর্থ হলে শ্রম আদালতে মামলা হয়। এই প্রক্রিয়া শ্রমিক ও মালিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সহায়ক।

৬. ব্যাংকিং ও আর্থিক আইন

বাংলাদেশে ব্যাংকিং খাত পরিচালিত হয় Bank Companies Act, 1991 এবং Bangladesh Bank Order, 1972 দ্বারা। এই আইন ঋণ, আমানত, আর্থিক শৃঙ্খলা ও গ্রাহক সুরক্ষা নিশ্চিত করে। ব্যাংকিং আইন অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তি।

 

বাংলাদেশের বাণিজ্যিক ও শ্রম আইন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়বিচারের জন্য অপরিহার্য। সঠিক প্রয়োগই একটি স্থিতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়তা করে।

বাংলাদেশের ফৌজদারি আইন

ফৌজদারি আইন সমাজে শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন করার প্রধান মাধ্যম। যেখানে দেওয়ানি আইন ব্যক্তিগত অধিকার নিয়ে কাজ করে, সেখানে ফৌজদারি আইন রাষ্ট্র ও সমাজের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার করে। বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থার মূল ভিত্তি হলো দণ্ডবিধি, ১৮৬০ (Penal Code) এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ (CrPC)। এই দুই আইনের মাধ্যমেই অপরাধের সংজ্ঞা, শাস্তি, মামলা দায়ের, তদন্ত, বিচার ও আপিল প্রক্রিয়া পরিচালিত হয়।

১. দণ্ডবিধি (Penal Code): অপরাধ ও শাস্তির ভিত্তি

দণ্ডবিধি, ১৮৬০ হলো বাংলাদেশের প্রধান ফৌজদারি আইন। এতে অপরাধ কী, কোন কাজ দণ্ডনীয়, এবং কোন অপরাধের জন্য কী শাস্তি হবে—এসব নির্ধারণ করা হয়েছে।

প্রধান অপরাধসমূহ:

  • হত্যা, খুন ও মারাত্মক আঘাত
  • চুরি, ডাকাতি, ছিনতাই
  • প্রতারণা ও জালিয়াতি
  • মানহানি
  • দাঙ্গা ও শান্তিভঙ্গ
  • রাষ্ট্রবিরোধী অপরাধ

প্রতিটি অপরাধের জন্য আলাদা ধারা ও শাস্তির সীমা নির্ধারিত।

২. ফৌজদারি কার্যবিধি (CrPC): বিচার প্রক্রিয়ার নিয়ন্ত্রক

CrPC হলো ফৌজদারি মামলার প্রক্রিয়াগত আইন। এটি বলে দেয়—

  • মামলা কীভাবে শুরু হবে
  • পুলিশ কীভাবে তদন্ত করবে
  • আদালতে বিচার কীভাবে চলবে
  • সাজা কীভাবে কার্যকর হবে

এটি অপরাধ নির্ধারণ করে না, বরং অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে।

৩. এফআইআর ও জিডি

এফআইআর (First Information Report)

কোনো অপরাধ সংঘটিত হলে থানায় লিখিত অভিযোগ দায়েরকে এফআইআর বলে। এটি মামলার সূচনা।

জিডি (General Diary)

অপরাধের আশঙ্কা, হারানো জিনিস, হুমকি ইত্যাদি থানায় নথিভুক্ত করাকে জিডি বলে।

৪. গ্রেফতার ও জামিন

গ্রেফতার

পুলিশ যুক্তিসংগত সন্দেহে বা ওয়ারেন্টে অভিযুক্তকে গ্রেফতার করতে পারে।

জামিন

অপরাধের প্রকৃতি অনুযায়ী আদালত জামিন দিতে পারেন।

  • জামিনযোগ্য অপরাধ
  • অজামিনযোগ্য অপরাধ

৫. তদন্ত ও চার্জশিট

পুলিশ সাক্ষ্য সংগ্রহ করে। তদন্ত শেষে চার্জশিট বা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।

৬. বিচার প্রক্রিয়া

ধাপসমূহ:

  • অভিযোগ গঠন
  • সাক্ষ্য গ্রহণ
  • যুক্তিতর্ক
  • রায় ও সাজা

৭. আপিল ও রিভিশন

ভুল রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা যায়। রিভিশনের মাধ্যমে নিম্ন আদালতের ত্রুটি সংশোধন করা হয়।

ফৌজদারি আইন অপরাধ দমন ও নাগরিক সুরক্ষার প্রধান অস্ত্র। সঠিক প্রয়োগই ন্যায়বিচার নিশ্চিত করতে পারে।

বাংলাদেশের ভূমি ও সম্পত্তি আইন

ভূমি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। জমি ঘিরেই অধিকাংশ পারিবারিক ও সামাজিক বিরোধ সৃষ্টি হয়। জমির মালিকানা, হস্তান্তর, উত্তরাধিকার, বণ্টন, রেজিস্ট্রেশন ও দখল—সবকিছুই ভূমি ও সম্পত্তি আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত। এই আইনসমূহ সঠিকভাবে জানা থাকলে জাল দলিল, দখলদারি ও প্রতারণা থেকে রক্ষা পাওয়া সম্ভব।

১. বাংলাদেশে জমি সংক্রান্ত প্রধান আইনসমূহ

বাংলাদেশে জমি ও সম্পত্তি বিষয়ে যেসব আইন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হলো—

  1. State Acquisition and Tenancy Act, 1950
    প্রজাস্বত্ব, খাজনা, জমির শ্রেণি ও অধিকার নির্ধারণ করে।
  2. Transfer of Property Act, 1882
    জমি হস্তান্তরের নীতিমালা নির্ধারণ করে।
  3. Registration Act, 1908
    দলিল রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা ও পদ্ধতি নির্ধারণ করে।
  4. Stamp Act, 1899
    দলিলে স্ট্যাম্প শুল্ক আরোপ ও আদায়ের বিধান দেয়।
  5. Land Reforms Act, 1984
    জমির সর্বোচ্চ সীমা ও সংস্কার সংক্রান্ত বিধান।

২. বায়না নামা (Agreement to Sell)

বায়না নামা হলো ভবিষ্যতে জমি বিক্রয়ের একটি লিখিত অঙ্গীকার। এতে থাকে—

  • বিক্রেতা ও ক্রেতার নাম
  • জমির বিবরণ
  • দাম
  • অগ্রিম অর্থ
  • চূড়ান্ত দলিলের সময়সীমা

বায়না নামা মালিকানা স্থানান্তর করে না, তবে আদালতে এটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ।

৩. বাটোয়ারা দলিল

যৌথ সম্পত্তির অংশীদারদের মধ্যে ভাগ-বণ্টনের জন্য বাটোয়ারা দলিল করা হয়। এটি দুইভাবে হতে পারে—

  • পারিবারিক সমঝোতায়
  • আদালতের ডিক্রির মাধ্যমে

রেজিস্ট্রেশন হলে এটি বৈধ মালিকানার প্রমাণ হয়।

৪. রেজিস্ট্রেশন আইন

Registration Act, 1908 অনুযায়ী—

  • বিক্রয়
  • বণ্টন
  • দান
  • বন্ধক
    এসব দলিল অবশ্যই রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন না হলে দলিল আইনগতভাবে গ্রহণযোগ্য হয় না।

৫. স্ট্যাম্প আইন

Stamp Act, 1899 অনুযায়ী— প্রত্যেক দলিলে নির্ধারিত স্ট্যাম্প শুল্ক দিতে হয়। স্ট্যাম্প ছাড়া বা কম স্ট্যাম্পে দলিল করলে তা আদালতে অগ্রহণযোগ্য হতে পারে।

৬. খতিয়ান ও দলিল ব্যাখ্যা

খতিয়ান

জমির সরকারি রেকর্ড, যেখানে মালিকের নাম, দাগ, জমির শ্রেণি ও পরিমাণ থাকে।

দলিল

মালিকানা হস্তান্তরের প্রমাণ। খতিয়ান ও দলিল মিলিয়ে যাচাই করলেই প্রকৃত মালিকানা বোঝা যায়।

৭. ভূমি বিরোধ নিষ্পত্তি

বিরোধ হলে করা যায়—

  • দেওয়ানি মামলা
  • নির্দিষ্ট প্রতিকার মামলা
  • বাটোয়ারা মামলা

আদালতের রায় ও ডিক্রির মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হয়।

ভূমি ও সম্পত্তি আইন জানা থাকলে একজন নাগরিক সহজেই প্রতারণা থেকে বাঁচতে পারে এবং নিজের অধিকার রক্ষা করতে পারে।

বাংলাদেশে দলিল ও রেজিস্ট্রেশন

বাংলাদেশে জমি ও সম্পত্তি লেনদেনের প্রধান ভিত্তি হলো দলিল এবং তার রেজিস্ট্রেশন। দলিলের মাধ্যমে মালিকানা হস্তান্তর, অধিকার প্রদান বা দায়িত্ব আরোপ করা হয়। আর রেজিস্ট্রেশন সেই দলিলকে আইনি স্বীকৃতি দেয়। দলিল ও রেজিস্ট্রেশন আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে মানুষ সহজেই প্রতারণার শিকার হয়। তাই একজন সাধারণ নাগরিকের জন্যও এই বিষয়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১. দলিল কী? ও এর প্রকারভেদ

দলিল হলো লিখিত আইনি দলিল, যার মাধ্যমে কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে কোনো অধিকার প্রদান, হস্তান্তর বা পরিত্যাগ করে।

দলিলের প্রকারভেদ:
  1. বিক্রয় দলিল
  2. দান দলিল
  3. বায়না নামা
  4. বাটোয়ারা দলিল
  5. মোক্তারনামা
  6. লীজ ও ইজারা দলিল
  7. বন্ধক দলিল
  8. হেবা ও ওয়াকফ দলিল

২. বিক্রয় দলিল

বিক্রয় দলিল হলো এমন দলিল যার মাধ্যমে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে সম্পত্তির মালিকানা হস্তান্তর করা হয়।

এতে যা থাকে:
  • বিক্রেতা ও ক্রেতার বিবরণ
  • জমির খতিয়ান, দাগ, পরিমাণ
  • মূল্য ও পরিশোধের পদ্ধতি
  • দখল হস্তান্তরের ঘোষণা

রেজিস্ট্রেশন ছাড়া বিক্রয় দলিল কার্যকর হয় না।

৩. দান দলিল

দান দলিল হলো বিনামূল্যে সম্পত্তি হস্তান্তরের দলিল।
এতে তিনটি বিষয় থাকতে হয়:

  • দাতার ইচ্ছা
  • গ্রহীতার গ্রহণ
  • দখল হস্তান্তর

৪. মোক্তারনামা (Power of Attorney)

মোক্তারনামা হলো এমন দলিল যার মাধ্যমে একজন অন্যজনকে তার পক্ষে কাজ করার ক্ষমতা দেন।

প্রকার:
  • সাধারণ মোক্তারনামা
  • বিশেষ মোক্তারনামা

৫. লীজ ও ইজারা

লীজ হলো নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তি ব্যবহারের অধিকার প্রদান।
ইজারা সাধারণত ভাড়াভিত্তিক ব্যবহার বোঝায়।

৬. দলিল বাতিল ও সংশোধন

ভুল, জাল বা প্রতারণার মাধ্যমে করা দলিল আদালতে বাতিলযোগ্য।
ভুল সংশোধনের জন্য দলিল সংশোধন মামলা করা হয়।

৭. রেজিস্ট্রি প্রক্রিয়া (ধাপে ধাপে)

  1. দলিল খসড়া প্রস্তুত
  2. স্ট্যাম্প ও ফি প্রদান
  3. সাব-রেজিস্ট্রার অফিসে উপস্থিতি
  4. স্বাক্ষর ও বায়োমেট্রিক
  5. রেকর্ড সংরক্ষণ

দলিল ও রেজিস্ট্রেশন সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে একজন নাগরিক তার সম্পত্তি সুরক্ষিত রাখতে পারেন।

বাংলাদেশের পারিবারিক ও ব্যক্তিগত আইন

পারিবারিক ও ব্যক্তিগত আইন এমন এক গুরুত্বপূর্ণ শাখা, যা মানুষের জীবনের সবচেয়ে গভীর ও সংবেদনশীল সম্পর্কগুলো নিয়ন্ত্রণ করে। জন্ম, বিবাহ, দাম্পত্য সম্পর্ক, বিচ্ছেদ, সন্তান পালন, উত্তরাধিকার—এই প্রতিটি ক্ষেত্রেই আইনের সুস্পষ্ট বিধান রয়েছে। বাংলাদেশে এই আইনসমূহ মূলত ধর্মভিত্তিক হলেও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও আদালত দ্বারা প্রয়োগযোগ্য। ফলে এসব আইনের যথাযথ প্রয়োগ মানুষের অধিকার রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১. মুসলিম পারিবারিক আইন

বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠীর পারিবারিক সম্পর্ক নিয়ন্ত্রিত হয় Muslim Family Laws Ordinance, 1961 এবং Shariat Application Act, 1937 দ্বারা। এই আইনগুলোর উদ্দেশ্য হলো পারিবারিক জীবনে ভারসাম্য ও ন্যায্যতা নিশ্চিত করা, বিশেষ করে নারীর অধিকার রক্ষা করা। মুসলিম বিবাহ (নিকাহ) একটি চুক্তি হিসেবে বিবেচিত হয়, যেখানে প্রস্তাব, গ্রহণ এবং দেনমোহর নির্ধারণ অপরিহার্য।

এই আইনে বহুবিবাহ নিয়ন্ত্রণের জন্য সালিশ পরিষদের অনুমতির বিধান রয়েছে। তালাক দেওয়ার ক্ষেত্রেও ইউনিয়ন পরিষদের মাধ্যমে নোটিশ ও ৯০ দিনের সালিশি প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে, যাতে আকস্মিক বিচ্ছেদ রোধ করা যায়। এসব বিধান মুসলিম পারিবারিক জীবনে শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২. হিন্দু পারিবারিক আইন

হিন্দু পারিবারিক আইন বাংলাদেশে দীর্ঘদিন ধর্মীয় প্রথা ও সামাজিক রীতিনীতির উপর ভিত্তি করে পরিচালিত হয়ে আসছে। হিন্দু সমাজে বিবাহ একটি ধর্মীয় সংস্কার হিসেবে বিবেচিত, যা সাধারণত অটুট বলে গণ্য হয়। ঐতিহাসিকভাবে হিন্দু আইনে তালাকের কোনো স্বীকৃতি ছিল না। তবে আধুনিক সময়ে আদালতের মাধ্যমে বিচ্ছেদের সুযোগ সৃষ্টি হয়েছে।

২০১২ সালে প্রণীত Hindu Marriage Registration Act বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করেছে, যাতে নারীর অধিকার সুরক্ষিত হয় এবং পারিবারিক বিরোধের ক্ষেত্রে প্রমাণ সহজ হয়। উত্তরাধিকার ও সম্পত্তি বণ্টন এখনও মূলত ধর্মীয় শাস্ত্র ও প্রথা অনুসারে হয়, তবে আদালত ন্যায়বিচার নিশ্চিত করতে এগুলো ব্যাখ্যা করে থাকে।

৩. বিবাহ ও তালাক আইন

বিবাহ ও তালাক আইন পারিবারিক জীবনের ভিত্তি ও সমাপ্তি নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আইনি সুরক্ষা দেয়। বিবাহের জন্য উভয় পক্ষের সম্মতি, প্রাপ্তবয়স্কতা ও আইনসম্মত উদ্দেশ্য আবশ্যক।

তালাকের ক্ষেত্রে মুসলিম আইনে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। ইউনিয়ন পরিষদের নোটিশ, সালিশ এবং নির্ধারিত সময়কাল শেষ না হলে তালাক কার্যকর হয় না। হিন্দুদের ক্ষেত্রে আদালতের মাধ্যমে বিচ্ছেদ সম্ভব হলেও সামাজিকভাবে এটি এখনো সংবেদনশীল বিষয়। এই আইনগুলো দাম্পত্য সম্পর্কে ভারসাম্য ও ন্যায্যতা নিশ্চিত করতে কাজ করে।

৪. দেনমোহর ও ভরণপোষণ

দেনমোহর হলো মুসলিম বিবাহে স্ত্রীর আর্থিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি স্বামীর ওপর একটি আইনগত দায়িত্ব, যা স্ত্রী যেকোনো সময় দাবি করতে পারেন। দেনমোহর পরিশোধ না করলে স্ত্রী আদালতের মাধ্যমে তা আদায় করতে পারেন।

ভরণপোষণ হলো স্বামী বা অভিভাবকের দায়িত্ব, যাতে স্ত্রী ও সন্তানের মৌলিক চাহিদা পূরণ হয়। বিচ্ছেদের পরও নির্দিষ্ট সময় পর্যন্ত স্ত্রী ভরণপোষণ পেতে পারেন। এই বিধান নারীর মর্যাদা ও সন্তানদের কল্যাণ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫. উত্তরাধিকার আইন

উত্তরাধিকার আইন মৃত ব্যক্তির সম্পত্তি তার ওয়ারিশদের মধ্যে বণ্টনের নিয়ম নির্ধারণ করে। মুসলিমদের ক্ষেত্রে ফরায়েজ অনুযায়ী অংশ নির্ধারিত হয়, যেখানে স্ত্রী, সন্তান, পিতা-মাতা সবাই নির্দিষ্ট হারে অংশ পায়।

হিন্দুদের ক্ষেত্রে উত্তরাধিকার ধর্মীয় প্রথা ও শাস্ত্রের ভিত্তিতে পরিচালিত হয়। আদালত প্রয়োজনে ন্যায়বিচারের স্বার্থে এসব বিধান ব্যাখ্যা ও প্রয়োগ করে। উত্তরাধিকার আইন পরিবারে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৬. গার্ডিয়ানশিপ ও অভিভাবকত্ব

Guardians and Wards Act, 1890 অনুযায়ী আদালত সন্তানের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অভিভাবক নিয়োগ করে। পিতা সাধারণত স্বাভাবিক অভিভাবক হলেও, সন্তানের কল্যাণে প্রয়োজন হলে আদালত অন্য কাউকে গার্ডিয়ান নিযুক্ত করতে পারে।

এই আইন সন্তানের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক বিরোধে শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই এর প্রধান উদ্দেশ্য।

 

 

বাংলাদেশের পারিবারিক ও ব্যক্তিগত আইন শুধু আইনি কাঠামো নয়, বরং এটি সামাজিক ন্যায়, মানবিক মর্যাদা ও পারিবারিক শান্তি রক্ষার ভিত্তি। সঠিক জ্ঞান ও সচেতনতা থাকলে নাগরিক নিজের অধিকার বুঝতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সক্ষম হয়।