আজকে আমরা রিজার্ভ গার্ড সম্পর্কে আলোচনা করবো। যা জেল কোডের কারা কর্মকর্তা কর্মচারীর অন্তর্গত।

রিজার্ভ গার্ড । কারা কর্মকর্তা কর্মচারী । জেল কোড
বিধি-৩৪৮ ৷ প্রত্যেক কারাগারে নিম্নোক্ত ভাবে রিজার্ভ গার্ড থাকবে-
- প্রধান কারারক্ষী
- কারারক্ষী
- কেন্দ্রীয় কারাগার
- জেলা কারাগার
ড্রিল ও আগ্নেয়াস্ত্র চালনার দক্ষতা বিবেচনা করে রিজার্ভ গার্ড বাছাই করতে হবে।
বিধি-৩৪৯। রিজার্ভ গার্ড সব সময় প্রস্তুত থাকবে যাতে তাৎক্ষণিক অস্ত্র এবং সরঞ্জাম নিয়ে দায়িত্ব পালনের জন্যে নিয়োজিত হতে পারে। যে কোন গোলযোগ বা বিদ্রোহ এবং যৌথ পলায়ন চেষ্টা দমন করার জন্যে যে কোন সময় রিজার্ভ গার্ডকে কাজে লাগানো প্রয়োজন হতে পারে।
বিধি-৩৫০। জেলার এবং রিজার্ভ গার্ডের প্রধান কারারক্ষী লক্ষ্য রাখবেন যেন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্যে রিজার্ভ গার্ডের রক্ষীর সংখ্যা ৩৪৮ বিধিতে নির্ধারিত সংখ্যার চেয়ে কম না হয়। কোন রক্ষীকে দায়িত্ব থেকে অনুপস্থিত থাকার অনুমতি দেয়া হলে জেলার তার স্থান অন্য কোন সাধারণ রক্ষী দ্বারা পূরণ করার ব্যবস্থা করবেন। যখন কোন রক্ষীকে অনুরূপ দায়িত্বে ন্যস্ত করা হবে, তাকে রিজার্ভ গার্ডের জন্যে নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে।
বিধি-৩৫১। রিজার্ভ গার্ড বিশেষভাবে দক্ষ একজন প্রধান কারারক্ষীর অধীনে থাকবে, যিনি তাদেরকে সামরিক প্রশিক্ষণ প্রদানে সক্ষম হবেন।

বিধি-৩৫২। এ কোডের অন্যত্র দায়িত্ব সম্পর্কে যা বলা আছে, তা ছাড়াও রিজার্ভ গার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রধান কারারক্ষীর দায়িত্ব হবে-
(ক) জেল সুপার এবং জেলারের অনুমোদন সাপেক্ষে কারাগারের এবং বন্দীদের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা করা;
(খ) বিভিন্ন ওয়াচ, চৌকি, সেন্ট্রি, এবং কয়েদী নাইট গার্ডদের দায়িত্ব তদারকী করা;
(গ) অস্ত্রগারের দায়িত্ব পালন এবং সকল অস্ত্র সদা ব্যবহারের উপযুক্ত করে রাখা;
(ঘ) মজুত গোলাবারুদের হিসাব রাখা
(ঙ) গার্ডদের সামরিক দক্ষতা বজায় রাখা;
(চ) সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন গার্ডদেরকে কমপক্ষে আধঘন্টা করে ড্রিল করানো;
(ছ) অনুপস্থিত গার্ড সম্পর্কে রিপোর্ট করা;
(জ) জেল সুপার প্রদত্ত ড্রিলের শাস্তি কার্যকর করা;
(ঝ) অনুমতি ব্যতীত কোন রক্ষী যাতে কারাগারের সীমানা ত্যাগ না করে নিশ্চিত করা,
(ঞ) কর্তব্যকালে সকল গার্ড সঠিক ভাবে ইউনিফর্ম পরিধান করেছে কিনা নিশ্চিত করা;
(ট) রাত্রে এক চক্কর ওয়াচ করা;
(ঠ) গার্ড রুম পরিষ্কার পরিচ্ছন্ন কিনা তা দেখা;
(ড) প্রত্যেক সেন্ট্রি তার পোস্টের দায়িত্ব সম্পর্কে সচেতন কিনা তা নিশ্চিত করা;

বিধি-৩৫৩। জেল সুপার দৈনিক রিজার্ভ গার্ড পরিদর্শন করবেন এবং তার কারাগারে আগমনের সময় গার্ড পূর্ণ সংখ্যায় সকল অস্ত্রশস্ত্র নিয়ে দন্ডায়মান থাকবে এবং অস্ত্র প্রদর্শন করবে, কোন সরকারী বা বেসরকারী ভিজিটর সকাল ৯ টার মধ্যে এলে তার ক্ষেত্রেও তা করা হবে। এ সময়ের পর অর্ধেক গার্ড চলে। যাবে।
বিধি-৩৫৪। জেল সুপার সকালে কারাগারে আসার পর রিজার্ভ গার্ডের প্রধান কারারক্ষী তার সামনে নিম্নোক্ত রিপোর্ট সমূহ পেশ করবেন-
প্রথমত :গত ২৪ ঘন্টায় রিজার্ভ গার্ড পূর্ণ সংখ্যায় হাজির ছিল কিনা, না থাকলে তার কারণ;
দ্বিতীয়ত: কোন পরিদর্শনকারী কর্মকর্তা রাতে কারাগার ভিজিট করেছিলেন কিনা এবং রাতের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়:
তৃতীয়ত: অস্ত্র এবং গোলাবারুদ তাৎক্ষণিক ব্যবহারের জন্যে প্রস্তুত রয়েছে কিনা;
চতুর্থত: রক্ষীদের কোন অসদাচরণ বা বিনা অনুমতিতে অনুপস্থিতি।
বিধি-৩৫৫। রিজার্ভ গার্ড ৬৭ বিধি মোতাবেক ভিজিটরদের স্কট করবে। রিজার্ভ গার্ড হতে বিধি ৩৪০ মোতাবেক গেইট সেন্ট্রির দায়িত্ব দিতে হবে এবং কেন্দ্রীয় কারাগারে আরো কতিপয় পোস্টে রিজার্ভ গার্ড হতে সেন্ট্রির দায়িত্ব প্রদান করতে হবে, যেখান হতে কারাগারের ভিতর সম্পূর্ণ ভাবে দেখা যায় এবং এলার্মের মাধ্যমে প্রয়োজনে অন্যান্য রিজার্ভ গার্ড ডাকা যায় ।
বিধি-৩৫৬ ৷ সেন্ট্রির সাধারণ দায়িত্ব হবেঃ-
(ক) বেয়নেট স্থাপন পূর্বক গার্ড দিবেন, রাইফেলের বাট নিচের দিকে এবং নল নিজের কাঁধে রেখে পোস্টের মধ্যেদ্রুত চলাচল করবেন, প্রতি দুই ঘন্টায় পনর মিনিটের বেশী ‘আরামে’ দাঁড়াবেন না: (ক)
(খ) ঊর্ধ্বতন কর্মকর্তার প্রশ্নের জবার প্রদান করা ব্যতীত অন্য কারো সাথে কোন কথা বলবেন না;
(গ) কোন বন্দী বা কারা কর্মকর্তা-কর্মচারীর সাথে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করবেন না;
(ঘ) কোন অবস্থাতেই নিয়ম মোতাবেক অন্য আরেক জন দায়িত্ব গ্রহণ না
(ঙ) করলে পোস্ট ত্যাগ করবেন না; যদি কোন ব্যক্তি সূর্যাস্ত হতে সূর্যোদয়ের মাঝের সময়ে সেন্ট্রি পোস্ট দিয়ে অতিক্রম করার চেষ্টা করে তাকে অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে এবং থামার জন্যে আদেশ প্রদান করবেন। যদি ঐ ব্যক্তি থেকে কোন জবাব না পাওয়া যায়, সেন্ট্রি রাইফেল ‘প্রস্তুত’ করবেন এবং একই সময়ে প্রধান কারারক্ষী এবং অন্যান্য গার্ডকে ডাকবেন।
যদি অনধিকার প্রবেশকারী না পাড়ায় এবং পোস্ট অতিক্রম করার চেষ্টা করে, সেন্ট্রি তাকে বেয়নেট দেখিয়ে ভয় দেখাবেন। যদি অনধিকার প্রবেশকারী বল প্রয়োগের চেষ্টা করে বা কোন অস্ত্র দেখায়, সেন্ট্রি গুলি করার পূর্বে শেষ অবলম্বন হিসাবে বেয়নেট ব্যবহার করবেন। যদি সেখানে একাধিক অনুপ্রবেশকারী থাকে এবং তারা সেন্ট্রির আদেশ অমান্য করে এবং কারাগারের কোন অংশের দিকে ধাবিত হতে চায়, তিনি কোন প্রকার দ্বিধা না করে গুলি করবেন।
(চ) তার চারপাশে লোকজনকে ভিড় করতে দিবেন না,
(ছ) যদি তিনি দেখেন যে কোন বন্দী পলায়ন করছে, তিনি তাকে দাঁড়াতে বলবেন এবং যদি সে দাঁড়াতে অস্বীকৃতি জানায় এবং সেখানে কোন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত না থাকে এবং লোকটিকে অন্য কোন ভাবে ঠেকানোর উপায় না থাকে, তিনি তাকে গুলি করবেন।
(জ) যদি লোকটি তার ডাকার সীমানার দূরে হয় এবং গার্ডদেরকে সংকেত দেয়ার প্রয়োজন হয়, তবে তিনি সংকেত হিসাবে ফাঁকা গুলি করবেন: সে সঙ্গে ৪৬৫ বিধি মোতাবেক তার হুইসেল বাজাবেন।
(ঝ) যদি তিনি কারাগারের ভিতরে বা কাছাকাছি পলায়নের সহায়তা হতে পারে এমন কোন দ্রব্য দেখেন সঙ্গে সঙ্গে দায়িত্ব প্রাপ্ত প্রধান কারারক্ষীকে জানাবেন।
(ঞ) সেন্ট্রি তার দায়িত্ব কঠোরভাবে প্রয়োগ করবেন এবং কোন ব্যক্তি বিশেষের জন্যে ব্যতিক্রম করবেন না।

বিধি-৩৫৭। সপ্তম অধ্যায়ের বর্ণনা মোতাবেক রিজার্ভ গার্ড রাত্রে প্রহরায় সহায়তা করবে। যখন কোন রিজার্ভ গার্ড স্কট বা অন্য কোন কাজে কারাগারের ভিতরে নিয়োজিত থাকে সমান সংখ্যক সাধারণ রক্ষী দিয়ে তার স্থান পূরণ করতে হবে। যারা পরবর্তী প্রহরায় যাবে বা পূর্ববর্তী প্রহরা থেকে এসেছে, তাদের থেকে রক্ষী নির্বাচন করতে হবে।
যদি রিজার্ভ গার্ডের প্রধান কারারক্ষী রাতের প্রহরায় থাকেন, তবে অন্য একজন প্রধান কারারক্ষী বা জ্যেষ্ঠ রক্ষী তার স্থলাভিষিক্ত হবেন।