All posts by নিউজ ডেস্ক, আইন গুরুকুল, GOLN

জামিন পেলেন ইমরান খান | সারা সপ্তাহের খবর 

জামিন পেলেন ইমরান খান -খবর দিয়ে শুরু করছি আইন গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

জামিন পেলেন ইমরান খান

 

জামিন পেলেন ইমরান খান | সারা সপ্তাহের খবর 

 

আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দুই সদস্যের ইসলামাবাদ হাইকোর্ট বেঞ্চ ২১ মে শুক্রবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে ‘অবৈধ ও বেআইনি’ ঘোষণার পরদিন হাইকোর্টের এই আদেশ এল।

এবার ইমরানের দলের ভাইস চেয়ারম্যান কুরেশি গ্রেপ্তার

এবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

বৃহস্পতিবার ভোরে কুরেশিকে গ্রেপ্তার করে ইসলামাবাদ পুলিশ। পুলিশ সূত্র জানায়, তাঁকে জনশৃঙ্খলা রক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলেই কুরেশিকে গ্রেপ্তারের চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু তারা ব্যর্থ হয়। তবে ভোরে তাঁকে তাঁর ইসলামাবাদের বাসা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

বাঘারপাড়ার ৪ আসামির রায় যে কোনো দিন

মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার মো. আমজাদ হোসেন মোল্লাসহ চার আসামির রায় যে কোনো দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১১ মে) এ মামলার চূড়ান্ত শুনানি শেষে চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

 

মাকে কুপিয়ে-পুড়িয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরের রামগঞ্জে মা আমেনা বেগম ওরফে ভেলবা আক্তারকে (৬০) কুপিয়ে ও পুড়িয়ে হত্যার দায়ে রেদওয়ান হোসেন মিলন (২৩) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

শেখ হাসিনার বহরে হামলা: ৬ আসামির হাইকোর্টে জামিন 

২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় চার বছরের দণ্ডিত ছয় আসামিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১০ মে) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তাদের এক বছরের জামিন দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী মহসীন ও শাহানারা পারভীন বকুল।

সাংবাদিকের স্ত্রীকে ভাগিয়ে বিয়ে, ১২ বছর পর কনস্টেবলের সাজা

নড়াইলের এক সাংবাদিকের স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করায় দায়ে পুলিশ কনস্টেবল মো. রবিউল ইসলাম ও নিপা খানম দম্পতিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ মে) বিকেলে নড়াইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন এ রায় দেন। পুলিশ কনস্টেবল রবিউল ইসলাম বর্তমানে চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত। তার বাড়ি লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামে।

গ্রেপ্তারের সময় আমার মাথায় আঘাত করা হয়েছিল: ইমরান খান

 

জামিন পেলেন ইমরান খান | সারা সপ্তাহের খবর 

 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, গ্রেপ্তার করার পর তাঁর সঙ্গে ভালো আচরণ করেছেন তদন্তকারী সংস্থা পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরো—ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) সদস্যরা। তবে গ্রেপ্তার করার সময় তাঁর মাথায় আঘাত করা হয়েছিল। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে সাংবাদিকদের এসব কথা বলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খান। আল-কাদির ট্রাস্ট মামলায় তাঁর দুই সপ্তাহের জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। ওই জামিন শুনানির জন্য এই আদালতে হাজির ছিলেন ইমরান খান।

ট্রাইব্যুনালে জামায়াতের বিচারে আইন সংশোধন প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী | সারা সপ্তাহের খবর 

ট্রাইব্যুনালে জামায়াতের বিচারে আইন সংশোধন প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী -খবর দিয়ে শুরু করছি আইন গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

ট্রাইব্যুনালে জামায়াতের বিচারে আইন সংশোধন প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী

 

ট্রাইব্যুনালে জামায়াতের বিচারে আইন সংশোধন প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী | সারা সপ্তাহের খবর 

 

স্বাধীনতা যুদ্ধের সময় দল হিসেবে মানবাধিকার লংঘনের অভিযোগে জামায়াত ইসলামীর বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধেনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (৬ মে) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজদের ১৪৮তম রিফ্রেশার কোর্সের উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিচারপতি জয়নুলের জামিন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অবৈধ সম্পদ অর্জনের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীন। বুধবার (৩ মে)  ঢাকার মহানগর বিশেষ জজ আাদালতের বিচারক মো. বদরুল আলম ভূঞার আদালত এ আদেশ দেন। তবে তার ছেলে মো. ফয়সাল আবেদীন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

৫ মামলায় যুবদলের সাবেক সভাপতি নীরবের জামিন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে নাশকতার পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের হাইকোর্ট তাকে পৃথক আবেদনে জামিন দেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবী।

বিএনপি নেতা দুলুর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দই থাকবে

 বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিনের জব্দ করা ব্যাংক হিসাব খুলে দেওয়া প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (০৩ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

 

বিএনপির হামলায় আওয়ামীপন্থী আইনজীবী আহত

ভোট নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভের সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বিএনপিন্থী আইনজীবীদের হামলায় আহত হয়েছেন আওয়ামীপন্থী এক আইনজীবী। বুধবার (৩ মে) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে এ ঘটনা ঘটে। আহত আইনজীবী আতাউর রহমান আওয়ামী লীগের পল্লবী থানার আইন বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

টিপু-প্রীতি হত্যায় জামিন বাতিল

রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলার তিন আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (০৩ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। তিন আসামি হলেন—মারুফ খান, মাহাবুব রহমান টিটু ও মারুফ রেজা সাগর।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না

 

ট্রাইব্যুনালে জামায়াতের বিচারে আইন সংশোধন প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী | সারা সপ্তাহের খবর 

 

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। একইসঙ্গে আইনটি গণমাধ্যমের স্বাধীনতা হরণের জন্য নয়, বরং সাইবার অপরাধ দমনের জন্য করা হয়েছে বলে জানান তিনি। বুধবার (৩ মে) দুপুরে রাজধারীর ধানমন্ডি মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

৫ মামলায় হাইকোর্টে মামুনুল হকের জামিন

২০১৩ ও ২০২১ সালে ঢাকার পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা পাঁচটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন প্রশ্নে জারি করা রুল মঞ্জুর করে বুধবার (৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

জাপানি পর্যটকের মালামাল ছিনতাইয়ের ঘটনায় একজন রিমান্ডে | সারা সপ্তাহের খবর 

জাপানি পর্যটকের মালামাল ছিনতাইয়ের ঘটনায় একজন রিমান্ডে -খবর দিয়ে শুরু করছি আইন গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

জাপানি পর্যটকের মালামাল ছিনতাইয়ের ঘটনায় একজন রিমান্ডে

 

জাপানি পর্যটকের মালামাল ছিনতাইয়ের ঘটনায় একজন রিমান্ডে | সারা সপ্তাহের খবর 

 

 রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দুই জাপানি পর্যটকের মালামাল ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় স্বপন নামে এক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রিমান্ড আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক শামছুল আলম আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ডের আদেশ দেন।

নুরের নামে মামলা খারিজ

ফেসবুক লাইভে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে পল্টন থানায় হওয়া এক মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নামে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াৎ এ আদেশ দেন। এদিন নুরের নামে দেওয়া চার্জশিটের গ্রহণযোগ্যতার দিন ধার্য ছিল। আদালত প্রতিবেদন আমলে নেওয়ার মতো কোনো উপাদান না থাকায় মামলা খারিজ করে আদেশ দেন।

ফেনীতে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

ফেনীতে মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একই মামলায় আরেকটি ধারায় ওই দুই আসামিকে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

শাকিব খানের মামলায় প্রযোজক রহমত উল্লাহর জামিন

চিত্রনায়ক শাকিব খানের করা চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন প্রযোজক রহমত উল্লাহ।  বুধবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। এদিন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রহমত উল্লাহ। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।  একইসঙ্গে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির আদেশ দেন আদালত।

লালমনিরহাটে হত্যা মামলায় আসামির যাবজ্জীবন সাজা

লালমনিরহাট জেলায় সামছুল হক নামে এক গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে হবিবুর আলী মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে লালমনিরহাট আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় দেন।

রানা প্লাজা ধসের ১০ বছরেও শেষ হয়নি বিচার 

 

জাপানি পর্যটকের মালামাল ছিনতাইয়ের ঘটনায় একজন রিমান্ডে | সারা সপ্তাহের খবর 

 

সাভারের রানা প্লাজা ধস ছিল দেশের ইতিহাসে ভয়াবহ এক ট্রাজেডি, যে ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে নাড়া দিয়েছিল বিশ্ব মানবতাকেও। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিকের নিরাপত্তা নিয়ে সোচ্চার হয়েছিল বিদেশিরাও। ২০১৩ সালের ২৪ এপ্রিল ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। এতে প্রাণ হারান ১ হাজার ১৩৬ জন। এরপর পেরিয়ে গেছে এক দশক। এই সময়েও শেষ হয়নি বিচার।

ট্যাক্স ফাঁকি দিয়ে সোনা আনায় বাবা-ছেলের বিরুদ্ধে চার্জশিট

ভিজিট ভিসায় দুবাই ভ্রমণে ট্যাক্স ফাঁকি দিতে গিয়ে নিজের পায়ুপথে সোনাসহ গ্রেফতার প্রবাসী মোয়াজ্জেম হোসাইন ও তার ছেলে মো. রাজিব খালাশী বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। এদের মধ্যে মোয়াজ্জেম জামিনে এবং মামলার শুরু থেকে আসামি রাজিব পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

সারাদেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হলো ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩’। এবার দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’। দিবসটি উপলক্ষে শুক্রবার সারাদেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় আইন ও বিচার বিভাগের উদ্যোগে রাজধানীর নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণ থেকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত একটি র্যালি হয়।

ডিজিটাল নিরাপত্তা আইন এর নামে নাজেহাল করা হচ্ছে | সারা সপ্তাহের খবর 

ডিজিটাল নিরাপত্তা আইন এর নামে নাজেহাল করা হচ্ছে: জেড আই খান খবর দিয়ে শুরু করছি আইন গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

ডিজিটাল নিরাপত্তা আইন এর নামে নাজেহাল করা হচ্ছে | সারা সপ্তাহের খবর

সাবেক মেয়র জাহাঙ্গীরের করা রিটের ওপর রায় আবার পিছিয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা নিয়ে করা রিটের ওপর রায় ঘোষণা আবারও পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের হলফনামা দাখিলের পর মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ২ মে পরবর্তী তারিখ রেখেছেন।

সৌদিতে রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

 

ডিজিটাল নিরাপত্তা আইনের নামে নাজেহাল করা হচ্ছে | সারা সপ্তাহের খবর 

 

পবিত্র রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। একটি মানবাধিকার গোষ্ঠী গতকাল সোমবার বলেছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম রমজানে কারও মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি। দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রমজানের পঞ্চম দিন গত ২৮ মার্চ সৌদি আরবের মদিনা অঞ্চলে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

২১ বছর আগের ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২১ বছর আগের একটি ধর্ষণ মামলায় রাজা হোসেন (৩৮) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।

নর্থ সাউথের শিক্ষার্থী নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানের চালক রিমান্ডে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কাভার্ড ভ্যানের চালক শামীমকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন রোববার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক শওকত আকবর।

ডিজিটাল নিরাপত্তা আইনের নামে নাজেহাল করা হচ্ছে: জেড আই খান

ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষকে নাজেহাল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না। তিনি বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালাকানুনের বিরুদ্ধে বিরোধিতা আগেও করেছি। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও তাতে হয়রানি করা বন্ধ করতে হবে।’

 

ডিজিটাল নিরাপত্তা আইনের নামে নাজেহাল করা হচ্ছে | সারা সপ্তাহের খবর 

 

মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন 

বরগুনায় এক মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের পৃথক অপরাধে মো. কামাল খান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন এবং ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। উভয় দণ্ড একই সঙ্গে চলবে।

রানা প্লাজার রানার হাইকোর্টে জামিন, মুক্তিতে বাধা নেই

 

ডিজিটাল নিরাপত্তা আইনের নামে নাজেহাল করা হচ্ছে | সারা সপ্তাহের খবর 

 

 ২০১৩ সালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় ভবন মালিক ও কারখানা মালিকদের নামে করা মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

শিশুপুত্রকে হত্যার দায়ের মায়ের যাবজ্জীবন 

লক্ষ্মীপুরে স্বামীর সঙ্গে অভিমান করে নিজের তিন বছর তিন মাস বয়সী আয়ানুর রহমান আয়ানকে গলাকেটে হত্যার দায়ে মা সাবিনা ইয়াছমিন শিল্পীকে (২৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি | সারা সপ্তাহের খবর 

হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি খবর দিয়ে শুরু করছি আইন গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি | সারা সপ্তাহের খবর 

হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি | সারা সপ্তাহের খবর

 

হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি 

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য ১৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । আগামীকাল ২ এপ্রিল রোববার থেকে এসব বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন। এ বিষয়ে ৩০ মার্চ প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিস সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।  

দিনাজপুরে পুড়িয়ে হত্যার ২৮ বছর পর ৩ আসামির যাবজ্জীবন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আব্দুল হক নামে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার ২৮ বছর পর তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাংবাদিকের বিরুদ্ধে নয়, মামলা অন্যায়ের বিরুদ্ধে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাভারে কর্মরত দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে যে মামলা হয়েছে বা হচ্ছে সেটা সাংবাদিকের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে।  বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইনমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দেখা করতে আসেন।

 

বার্নিকাটের গাড়িবহরে হামলা, অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ মে

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত এ দিন ধার্য করেন।

ভিকারুননিসার দুই শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় ওই প্রতিষ্ঠানের শিক্ষিকা নাজনীন ফেরদৌস ও জিন্নাত আরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

রাষ্ট্রদ্রোহ আইন অসাংবিধানিক: পাকিস্তানের আদালত

পাকিস্তানে রাষ্ট্রদ্রোহ আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন লাহোরের হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার আদালতের একটি একক বেঞ্চ এ ঘোষণা দেন। আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানে বাক্‌স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও সাংবাদিকেরা। রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে পাকিস্তান সরকার রাষ্ট্রদ্রোহ আইন ব্যবহার করছে—এমন অভিযোগ তুলে আইনটির বিরুদ্ধে লাহোরের হাইকোর্টে বেশ কয়েকটি আবেদন করা হয়েছিল।

আইসিসির বিরুদ্ধে রাশিয়ায় মামলা

যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক ও প্রসিকিউটরদের নামে ফৌজদারি মামলা করেছে রাশিয়ার তদন্ত কমিটি। সোমবার রাশিয়ার শীর্ষ তদন্ত সংস্থার পক্ষ থেকে এ কথা জানানো হয়। মস্কো যে আইসিসির পরোয়ানাকে তোয়াক্কা করে না, তার একটি প্রতীকী পদক্ষেপ রাশিয়ার তদন্ত কমিটির এই মামলা।

 

হাইকোর্টে ১৬ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি | সারা সপ্তাহের খবর 

 

সুপ্রিম কোর্ট বারের নতুন নির্বাচনের তারিখ ঘোষণা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা। বৃহস্পতিবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১নং হল রুমে এক তলবী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তলবি সভায় সংবিধান প্রণেতা ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম সভাপতিত্ব করেন।