আজকের আলোচনার বিষয় হচ্ছে কয়েদী ওয়াচম্যান

কয়েদী ওয়াচম্যান । জেল কোড
বিধি-৩৯০। কোন সাজা প্রাপ্ত বন্দী ৩৮৪ বিধি মোতাবেক যোগ্য হলে জেল সুপার কর্তৃক ওয়াচম্যান হিসেবে নিয়োজিত হবে, তবে শর্ত থাকে যে:-
(১) ঐ ব্যক্তি ৬ মাসের কম মেয়াদে সাজা প্রাপ্ত নয়, (জেলা কারাগারের ক্ষেত্রে ৪ মাস); এবং
(২) রেয়াত ব্যতীত সে তার সাজার এক চতুর্থাংশ শেষ করেছে।
এক বৎসরের কম সময়ের জন্যে সাজা প্রাপ্ত বন্দীদেরকে তখনই নিয়োগ দেয়া যাবে যখন এর চেয়ে বেশী মেয়াদের সাজা প্রাপ্ত প্রয়োজনীয় সংখ্যক বন্দী পাওয়া না যায়। অভ্যাসগতদের ব্যারাকে নৈশ ওয়াচম্যান হিসেবে। অভ্যাসগত সাজাপ্রাপ্ত বন্দীকে নিয়োগ করা যেতে পারে। কিন্তু কারা মহাপরিদর্শকের অনুমোদন ব্যতীত তাকে এর উপরের কোন পদে পদোন্নতি দেয়া যাবে না। তবে দুই বারের বেশী সাজাপ্রাপ্ত কোন অভ্যাসগত বন্দীকে নৈশ ওয়াচম্যানের দায়িত্ব দেয়া যাবে না।
{ নোট-ওয়াচম্যান পদে কোন কয়েদীর যোগ্যতা নির্ধারণের জন্যে যাবজ্জীবন কারাদণ্ডকে ১৪ বৎসর গণ্য করতে হবে।}
নং- ২২ এইচ জে-ডি, তারিখ ৯-৫-১৯৪০ মূলে সংযোজিত।
বিধি-৩৯১। প্রকৃত প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে কারাগারের শিপিং ওয়ার্ড সমূহ গ্রহবার জন্যে কয়েদী ওভারশিয়ারের অতিরিক্ত হিসাবে কয়েদী ওয়াচম্যান নিয়োগ করতে হবে ৷ তবে শর্ত থাকে যে, কোন কারাগারের দৈনিক গড় বন্দী সংখ্যার শতকরা ১০ ভাগের বেশী সংখ্যক বন্দীকে কয়েদী কর্মচারী রূপে নিয়োগ করা যাবে না।

বিধি-৩৯২। এ কোডের অন্যত্র দায়িত্ব সম্পর্কে যা বলা আছে, তা ছাড়াও প্রত্যেক কয়েদী ওয়াচম্যানের দায়িত্ব হবে-
(ক) বিধি ১৯১ ১৯২ এবং ৪৬৩ প্রতিপালন করা;
( খ)ওয়ার্ডের ভিতরে টহল দেয়া এবং রাতের বেলায় ওয়াডের শৃঙ্খলা রক্ষাক করা:
(গ) বন্দীদেরকে তাদের নিজের শোবার স্থান ত্যাগ করতে বাধা দেয়া;
(ঘ) তার দায়িত্বে থাকা বন্দীদেরকে গণনা করা এবং সকলে উপস্থিত রয়েছে বলে নিশ্চিত হওয়া এবং বাহির টহল থেকে জিজ্ঞাসার জবাবে তা জানানো;
(ঙ) তার উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী বন্দীদের বিধি ভঙ্গ প্রতিরোধ এবং এ সম্পর্কে রিপোর্ট করা:
(চ) কোন উপদ্রব দমনে সাহায্য করা;
(ছ) অসুস্থ বন্দীদের সম্পর্কে রিপোর্ট করা:
(জ) দিনের বেলায় অর্পিত দায়িত্ব পালন এবং গ্যাংয়ের কারারক্ষী এবং কয়েদী ওভারশিয়ারকে কাজে সাহায্য করা এবং
(ঝ) কারাগারের ভিতরে বার্তাবাহক এবং বন্দীদের স্কটের কাজ করা;
(ঞ) কারাগারের দেয়ালের দিকে নজর রাখা এবং সেখানে বন্দীদের ওত পেতে থাকা প্রতিহত করা,
(ট) যদি প্রয়োজন হয়, বিচারাধীন ওয়ার্ড বা কারাগারের ভিতরে কোন গ্যাংয়ের অংশের দায়িত্ব গ্রহণ, এবং
(ঠ) কয়েদী ওভারশিয়ারের অবর্তমানে তার গ্যাংয়ের দায়িত্ব গ্রহণ।
(8) নোট- (জ) এবং (ঠ) দায়িত্ব অভ্যাসগতদের থেকে নিয়োজিত ওয়াচম্যানকে প্রদান করা যাবে না।
বিধি-৩৯৩। বন্দীদেরকে রাতে লক আপ করার আগে জেলার প্রধান কারারক্ষীর সাহায্যে কয়েদী ওয়াচম্যানদের দায়িত্বের সময় নির্ধারণ করে দিবেন এবং লক আপ রিপোর্ট বইতে রাতে টহলের দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচাৰীৰ নাম লিপিবদ্ধ করবেন। কয়েদী ওয়াচম্যানদের রাতের দায়িত্ব সম্পর্কে সপ্তম অধ্যায়ে বর্ণিত হয়েছে।
বিধি-৩৯৪ । কয়েদী ওয়াচম্যানের পোশাকের ডান হাতায় একটি নীল কাপড়ের ব্যান্ড লাগানো থাকবে। বার্তাবাহক হিসাবে নিযুক্তদের ব্যান্ডের রঙ লাল হবে। তারা সাক্ষাত এবং পত্র যোগাযোগের জন্যে কতিপয় সুবিধা পাবে এবং যদি ভাল ভাবে কাজ করে তবে ৭৫৭ বিধি মোতাবেক রেয়াতের সুবিধা পাবে। কর্তব্যরত অবস্থায় কোন অপরাধের জন্যে তারা কয়েদী ওভাশিয়ারদের অনুরূপ শান্তি পাবে।