আজকের আলোচনার বিষয়ঃ কয়েদী কর্মচারী

কয়েদী কর্মচারী । জেল কোড
বিধি-৩৮৩। কয়েদী কর্মচারী তিন প্রকারের হবে- কয়েদী ওয়াচম্যান, কয়েদী ওভারশিয়ার এবং কয়েদী রক্ষী। দণ্ড বিধির সংজ্ঞানুসারে তারা গণ কর্মচারী বলে গণ্য হবে।
বিধি-৩৮৪। (১) নিম্নোক্ত সাজাপ্রাপ্ত বন্দীদেরকে কয়েদীকে কর্মচারী রূপে নিয়োগ করা যাবে না-
(ক) ঠগ, মাদকদ্রব্য বা অপ্রাকৃতিক অপরাধের জন্যে সাজাপ্রাপ্ত;
(খ) দপ্তরের দায়িত্ব পালনের জন্যে শারীরিক ভাবে অযোগ্য হলে;
(গ) সম্ভাব্য রেয়াতের তিন-চতুর্থাংশ অর্জিত না হলে
(২) বিনাশ্রম সাজাপ্রাপ্ত বন্দীদের ব্যারাক এবং আঙিনার জন্যে সম্ভব হলে বিনাশ্রম সাজাপ্রাপ্ত বন্দী হতে কর্মচারী নিয়োগ করতে হবে। সম্ভব না হলে ‘এ’ ক্যাটাগরির (অনভ্যাসগত) সাজাপ্রাপ্ত সম্ভ্রম বন্দী হতে নিয়োগ করতে হবে।
(৩) অনভ্যাসগত প্রথম অপরাধী এবং সমাজের মর্যাদা সম্পন্ন সাজাপ্রাপ্ত বন্দীকে অভ্যাসগত সাজাপ্রাপ্ত বন্দীদের দায়িত্বে নিয়োগ করতে হবে।
(৪) অভ্যাসগত শ্রেণী হতে নিয়োজিত সাজাপ্রাপ্ত বন্দীদেরকে বেতনভুক্ত কারারক্ষীদের সাথে কাজে দিতে হবে।
নোট- অভ্যাসগত সাজাপ্রাপ্ত বন্দীকে অনভ্যাসগতদের ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগ করা নিষেধ।

বিধি- ৩৮৫। কোন সাজাপ্রাপ্ত বন্দীকে ওভারশিয়ার হিসেবে নিযুক্ত করা হলে জেল সুপার ঐ সাজাপ্রাপ্ত বন্দীর হিস্ট্রি টিকেটে তা লিপিবদ্ধ করবেন এবং জেলা কারাগারের ক্ষেত্রে জেল সুপারের মিনিট বইতে লিপিবদ্ধ করবেন।
বিধি-৩৮৬। আত্মরক্ষার প্রয়োজন ব্যতীত কিংবা কোন কারা কর্মকর্তা- কর্মচারীকে রক্ষা করার প্রয়োজন ব্যতীত বা উপদ্রব দমনের ন্যূনতম প্রয়োজন ব্যতীত কোন কয়েদী কর্ম-চারী কোন অবস্থাতেই কোন বন্দীকে আঘাত করবে না। কোন কয়েদী কর্ম-চারী এই বিধি লংঘন করলে তাকে সাধারণ বন্দীতে স্থায়ীভাবে পদাবনতি করা হবে।
বিধি-৩৮৭। কোন কয়েদী কর্মচারী কারাগারে কোন নিষিদ্ধ দ্রব্য লেনদেনে জড়িত হবার প্রমাণ পাওয়া গেলে কারা আইনের ৪২ ধারা মোতাবেক ম্যাজিষ্ট্রেট কর্তৃক দণ্ডনীয় হবে। এবং কোন ইচ্ছাকৃতভাবে বা অবহেলার মাধ্যমে কোন বন্দীকে পলায়নে সাহায্য করলে দণ্ড বিধির ২২২ এবং ২২৩ ধারা মোতাবেক দণ্ডনীয় হবে। কয়েদী কর্মচারীরা বন্দী পলায়ন রোধে তাদের সর্ব শক্তি নিয়োগে বাধ্য থাকবে ।
বিধি-৩৮৮ । যদি কোন কয়েদী কর্মচারী তার উপর অর্পিত সকল বা কোন দায়িত্ব পালনে স্থায়ীভাবে অক্ষম হয়ে যায়, তা হলে জেল সুপার কোন কয়েনী ওভারশিয়ার বা ওয়াচম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি বা অপসারণ করতে পারবেন, তবে কয়েনী রক্ষীর ক্ষেত্রে কারা মহাপরিদর্শকের অনুমতি প্রয়োজন হবে।
বিধি-৩৮৯। কোন কয়েদী ওভারশিয়ার বা ওয়াচম্যানকে অন্য কোন কারাগার হতে এনে নিয়োগ করার পর যদি মারাত্মক কোন অপরাধের জন্যে সাধারণ বন্দীতে পদাবনতি করা হয়, তাকে যে কারাগার হতে প্রেরণ করা হয়েছিল সে কারাগারে ফেরত প্রদান করা হবে।