বন্দীদের স্বাস্থ্য

বন্দীদের স্বাস্থ্য | কারা আইন

আজকে আমাদের আলোচনার বিষয় বন্দীদের স্বাস্থ্য

বন্দীদের স্বাস্থ্য

বন্দীদের স্বাস্থ্য

 

৩৭। বন্দীদের অসুস্থতা।-

(১) মেডিকেল সাব-অর্ডিনেটের সহিত দেখা করিতে আগ্রহী বন্দীদের নাম বা শারীরিক বা মানসিক স্বাস্থ্যগত বিষয়ে হাজির হইতে আগ্রহী বন্দীর নাম,কোন প্রকার বিলম্ব ব্যতীত, যে কর্মকর্তা-কর্মচারারী বন্দীদের দায়িত্বে রয়েছেন, সে অফিসার কর্তৃক জেলারের নিকট প্রেরণ করিতে হইবে।

(২) জেলার, কোন বিলম্ব ব্যতীত, দেখানোর আগ্রহী বন্দী, বা কোন অসুস্থ বন্দী, বা কোন বন্দীর শারীরিক বা মানসিক অবস্থার প্রতি মনোযোগ দেওয়ার বিষয়ে মেডিকেল সাব-অর্ডিনেটের দৃষ্টি আকর্ষণ করিবেন, এবং, অনুরূপ কোন বন্দীর শৃঙ্খলা বা পরিচালনার বিকল্প উপায়ে মেডিকেল-অফিসার বা মেডিকেল সাব-অর্ডিনেটের সকল লিখিত নির্দেশ কার্যকরী করিবেন।

 

৩৮। মেডিকেল অফিসারের নির্দেশের রেকর্ড।

কোন বন্দী সম্পর্কে মেডিকেল-অফিসার বা মেডিকেল সাব-অর্ডিনেটের সকল নির্দেশ, ঔষধ সরবরাহের আদেশ বা যে সকল আদেশ মেডিকেল-অফিসার নিজে বাস্তবায়ন করিবেন বা তাহার তত্ত্বাবধানে বাস্তবায়িত হইবে, সে সকল ছাড়া, বন্দীর হিস্ট্রি টিকেটে দৈনিক রেকর্ড করিতে হইবে বা সরকার বিধি দ্বারা যেইরূপ নির্দেশ প্রদান করিবেন, সেইরূপ অন্যান্য রেকর্ডে লিপিবদ্ধ করিতে হইবে এবং নির্দেশ বাস্তবায়িত হইয়াছে কি হয় নাই, ঘটনার উল্লেখ পূর্বক জেলার তাহার মন্তব্যসহ (যদি থাকে) সঠিক জায়গায় তারিখ উল্লেখ পূর্বক রেকর্ড করিবেন ।

 

বন্দীদের স্বাস্থ্য

 

৩৯। হাসপাতাল।-

প্রত্যেক কারাগারে একটি হাসাতাল কিংবা অসুস্থ বন্দীদের চিকিৎসাপত্র প্রদানের জন্য যথাযথ স্থানের ব্যবস্থা করিতে হইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *