আজকে আমরা আলোচনা করবো দলিল ও খতিয়ান বিষয়ে কিছুকথা

Table of Contents
দলিল ও খতিয়ান বিষয়ে কিছুকথা
দলিল বলতে যে কোন চুক্তির লিখিত ও আইনগ্রাহ্য রূপ বোঝায়। তবে বাংলা ভাষায় সম্পত্তি, বিশেষ করে জমি-জমা ক্রয়-বিক্রয়, বণ্টন এবং হস্তান্তরের জন্য ‘দলিল’ শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। দলিলের পাঁচটি মৌলিক তথ্য হলো: (ক) সম্পত্তির বর্ণনা, (খ) দাতার পরিচয়, (গ) গ্রহীতার পরিচয়, (ঘ) সাক্ষীদের পরিচয় এবং (ঙ) দলিল সম্পাদনের তারিখ। দলিল সম্পাদনের পর সরকারের মনোনীত কর্মকর্তা কর্তৃক নিবন্ধনের বিধান রয়েছে। এতে দলিলের আইনি বৈধতা দৃঢ়তর হয়। দলিল সম্পাদনের জন্য সরকারকে রাজস্ব দিতে হয়।
খতিয়ান হচ্ছে একটি হিসাবনিকাশের পাকা বইতে প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনগুলোর বিভন্ন প্রকার পক্ষসমূহকে পৃথক পৃথক শিরোনামের আওতায় শ্রেনীবদ্ধভাবে এবং সংক্ষিপ্তকারে লিপিবদ্ধ করা। এক কথায় খতিয়ান হচ্ছে একটি প্রতিষ্ঠানের সকল হিসাবের সমষ্টিগত রুপ।


(দশ কাঠা বা দুই চৌক)
১/ বিঘা
এখন ১/১=১ বিঘা ১ কাঠা
১ বিঘা ২ কাঠা = ১/২
১ বিঘা ৩ কাঠা = ১/৩
১ বিঘা ৪ কাঠা = ১/৪
১ বিঘা ৫ কাঠা = ১ । এভাবে লেখা হইত ।
আগের কড়া বিভাগ এর সূত্র বিশ্লেষণ করে
১ টাকা= ১৬ আনা= ৩২০ গন্ডা = ১২৮০ কড়া = ৫১২০ কাগ = ১০২৪০০ তিল = ৪০৯৬০০ রেনু= ১৬৩৮৪০০ ঘুর্ন= ৩২৭৬৮০০০ বিন্দু ।
১ টাকা= ১৬ আনা= ৩২০ গন্ডা= ১২৮০ কড়া= ৩৮৪০ ক্রান্তি= ১১৫২০ দপ্তি= ৩৪৫৬০ যব ।
একটি খতিয়ান

ছকের খতিয়ানে ক = ২ আনা, খ = ৩ আনা, প = ৪ আনা, ঘ = ১ আনা, ঙ = ৫ আনা, চ= ১ আনা ।
মালিকের অংশের কলামটি যোগ করে দেখা যাক ২ আনা + ৩ আনা + 8 আনা + ১ আনা + ৫ আনা + ১ আনা মোট ১৬ আনা বা ১ টাকা।
এই খতিয়ানে মোট জমি ১ একর ৫৬ শতাংশ এর মধ্যে কে কতটুকু পায় তা কিভাবে হিসাব করতে হবে তা বুঝানো হল ।
মোট জমি ১ একর ৫৬ শতাংশ ১ টাকা অর্থাৎ ১৬ আনার উপর ভাগ করে ভাগফলকে মালিকের অংশ দ্বারা গুণ করলে মালিকের জমির পরিমাণ পাওয়া যাবে।
১ একর ৫৬ শতাংশ = ১০০ শতাংশ + ৫৬ = ১৫৬ শতাংশ


জমির উপর খাজনার হিসাব পূর্বে খাজনার হিসাব ছিল

পাই এর অংকের পর ‘পাই’ কথাটি লিখতে হয়। নতুবা গণ্ডা বলে ধরা হয়। কে কত টাকা রাজস্ব বা খাজনা দিবে তার হিসাব করছি মোট খাজনাকে ১৬ দ্বারা ভাগ করে ভাগফলকে অংশ দ্বারা গুণ করলে উহা বের হবে। (বর্তমান হিসাবে)।


আবার অংশ ধরে শতাংশ বের করেও শতাংশের উপর খাজনার হিসাব করা যায়।
অর্থাৎ
৫.১২ / (১৫৬ X ১০০) = ৫১২ / ১৫৬০০ = ০.০৩২৮ (প্রতি শতাংশে)
ক) ১৯.৫০ শতাংশে খাজনা দিবে (১৯.৫০x০.০৩২৮) = ০.৬৩৯৬ বা ০.৬৪ টাকা।
খ) ২৯.২৫ শতাংশে খাজনা দিবে (২৯.২৫×০.০৩২৮) = ০.৯৫৯৪ বা ০.৯৬ টাকা ।
গ) ৩৯.০০ শতাংশে খাজনা দিবে (৩৯.০০x০.0৩২৮) = ১.২৭৯২ বা ১.২৮ টাকা।
ঘ) ১.৭৫ শতাংশে খাজনা দিবে (৯.৭৫x০.০৩২৮) = ০.৩১৯৮ বা ০.৩২ টাকা।
ঙ) ৪৮ ৭৫ শতাংশে খাজনা দিবে (৪৮ ৭৫×০.০৩২৮) = ১.৫৯৯ বা ১.৬০ টাকা।
চ) ৯.৭৫ শতাংশে খাজনা দিবে (৯, ৭৫×০.০৩২৮) = ০.৩১৯৮ বা ০.৩২ টাকা ।