ব্যারাক এবং ভবন সংক্রান্ত

সেনিটরি নিয়ন্ত্রণ |পরিচ্ছেদ ১- ব্যারাক এবং ভবন সংক্রান্ত

আজকে আমাদের আলোচনার বিষয়  পরিচ্ছেদ – ব্যারাক এবং ভবন সংক্রান্ত

পরিচ্ছেদ – ব্যারাক এবং ভবন সংক্রান্ত

 

পরিচ্ছেদ ১- ব্যারাক এবং ভবন সংক্রান্ত

 

বিধি-১১৭৯ ।

(১) প্রত্যেক স্লিপিং ওয়ার্ডে প্রত্যেক বন্দীর জন্যে নিম্নোক্ত পরিমাণ স্থান বর্ণিত শর্তাধীনে বরাদ্দ করতে হবেঃ-

যেখানে ওয়ার্ডে দুই সারিতে বন্দী ঘুমাবে (ম্যালেরিয়া মুক্ত জেলায়)                                                             ৩৬ বর্গফুট

যেখানে ভূমি থেকে ১২-১৪ ফুট উঁচুতে ওয়ার্ডে দুই সারিতে বন্দী ঘুমাবে(ম্যালেরিয়া আক্রান্ত জেলায়)     ৩৬,,

অস্বাস্থ্যকর জেলা যেখানে ভূমি থেকে ১২ ফুট উঁচুতে ওয়ার্ডে দুই সারিতে বন্দী ঘুমাবে                               ৫০,,

যেখানে ওয়ার্ডে চার সারিতে বন্দী ঘুমাবে                                                                                                        ৫০,,

যেখানে ওয়ার্ডে চারের বেশী সারিতে বন্দী ঘুমাবে                                                                                          ১০০,,

একটি ওয়ার্ডে ৪০ জনের বেশী বন্দী থাকবে না । 

(২) যদি ব্যারাকের ছাদ সমতল হয়, সেখানে দেয়াল এবং সিলিং এর মাঝখানে ১২ ফুট x ৫ ফুট সিলিং ভেন্টিলেটর থাকবে। যদি ছাদ ত্রিকোণাকার হয়, সেখানে টালি ভেন্টিলেটর থাকবে।

(৩) ছাদ বা সিলিং মেঝে থেকে ১৩ ফুটের কম উঁচু হবে না ।

(৪) ঝাঁঝির দেয়া জানালার ক্ষেত্রে চারটি কাঠের পাল্লা থাকবে।

(৫) প্রত্যেক নুতন ব্যারাকে দুই সারিতে ঘুমানোর ব্যবস্থা থাকবে।

(৬) একাধিক ওয়ার্ড সম্পন্ন লম্বা ব্যারাকে পার্টিশান দেয়ালে পূর্ণ সাইজের ঝাঁঝির দেয়া দরজা থাকবে, যাতে নাইট ওয়াচম্যান রাতের বেলা সম্পূর্ণ ব্যারাকে ঘুরতে পারে।

(৭) প্রত্যেক ব্যারাকে সম্ভব হলে, যদি বহুতল ভবন হয়, তবে পাকা ইটের এবং একতলা হলে লোহার গ্রীল দেয়া ৮ ফুট প্রশস্ত বারান্দা থাকবে।

(৮) প্রত্যেক বন্দীর জন্যে নীচতলায় ৬ ফুট ৬ ইঞ্চি x ২ ফুট উঁচু x ২ ফুট ৩ ইঞ্চি চওড়া ইটের তৈরী চকি থাকবে। উপরের তলায় চকি মেঝে থেকে মাত্র ৬ ইঞ্চি উঁচু হবে। এসব চকির পরিবর্তে কারা মহাপরিদর্শকের অনুমোদন ক্রমে আয়রন খাট দেয়া যেতে পারে।

(৯) স্লিপিং ব্যারাকে ওয়াডের বাহিরে একটি পৃথক লেট্রিনের ব্যবস্থা থাকবে।

বিধি-১১৮০।

কারা হাসপাতালে মেঝের আয়তন জন প্রতি ৭০ বর্গফুটের কম হবে না অর্থাৎ ২০ জন রোগীর জন্যে হাসপাতালের ওয়ার্ড হবে ২০ ফুট x ৭০ ফুট আয়তনের। পৃথক কারাবাস বা নির্জন কারাবাসের জন্যে সকল নুতন সেলের আয়তন ৯৬ বর্গ ফুটের কম হবে না। প্রত্যেক সেলের পিছনের অংশে উঁচুতে ছাদের সন্নিকটে একটি জানালা থাকতে পারে। নুতন নির্মিত সকল ব্যারাক,ওয়োর্ড এবং সেল মেডিকেল অফিসার ঘুরে দেখবেন এবং ব্যবহারের উপযুক্ত মর্মে সার্টিফিকেট না দেয়া পর্যন্ত সে সব ব্যবহার করা যাবে না ।

বিধি-১১৮১।

স্লিপিং ব্যারাকে বায়ু চলাচলের ব্যবস্থা রাখা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। প্রতি বন্দীর জন্যে ১০ বর্গফুট হিসাবে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে। কেবল বৃষ্টির কারণ ব্যতীত, বন্দীদেরকে জানালা বা ভেন্টিলেটর বন্ধ করতে দেয়া হবে না ।

বিধি-১১৮২।

প্রত্যেক ওয়ার্ডের দরজার উপর রং দিয়ে বা দেয়ালে খোদাই করে ওয়ার্ডের বন্দীদের শ্রেণী, খোপ বা সমতল আয়তনের পরিমাণ, ধারণ ক্ষমতা প্রভৃতি লিখতে হবে । প্রত্যেক ওয়ার্ডে একজন বন্দীর জন্যে একটি করে বেড থাকবে ।

 

বিধি-১১৮৩।

বন্দীরা ব্যারাকের বাহিরে যাবার পর সুইপার ব্যারাক পরিষ্কার করবে। স্লিপিং ব্যারাকের ভিতরের দেয়াল মাঝে মাঝে নারিকেলের ছোবড়া দিয়ে ঘষতে হবে এবং বৎসরে একবার বা প্রয়োজনে আরো বেশী বার চুনকাম করতে হবে। হাসপাতালের ভিতরের দেয়াল মাঝে মাঝে নারিকেলের ছোবড়া দিয়ে ঘষতে হবে এবং তিন মাসে একবার চুনকাম করতে হবে। স্লিপিং ব্যারাক ছার পোকা আক্রান্ত হলে কেরাসিন বা নারিকেল তেল হালকা ভাবে প্রয়োগ করতে হবে এবং তারপর এক বার চুনকাম করতে হবে ।

বিধি-১১৮৪ ।

প্রয়োগ বিরল।

বিধি-১১৮৫।

অনুমোদিত ধারণ ক্ষমতার বেশী বন্দী আটক রাখার পরিস্থিতি পরিহার করতে হবে। বন্দী সংখ্যা ধারণ ক্ষমতা অতিক্রম করার সম্ভাবনা দেখা দেয়ার সঙ্গে সঙ্গে জেল সুপার কারা মহাপরিদর্শকের নিকট অতিরিক্ত বন্দী অন্যত্র স্থানান্তরের জন্যে পত্র বা টেলিগ্রামের মাধ্যমে অনুরোধ জানাবেন। যত তাড়াতাড়ি তাদের ডিসক্রিপটিভ রোল প্রেরণ করবেন। কারা মহাপরিদর্শকের জবাব পাবার পর,কিংবা যদি জরুরী প্রয়োজন উদ্ভব হয়, তবে জেল সুপার আনুষ্ঠানিক অনুমোদনের পূর্বাভাস বিবেচনা করে ৮৪৩ বিধি মোতাবেক বন্দী স্থানান্তরের ব্যবস্থা করবেন।

বিধি-১১৮৬।

প্রত্যেক মাসের প্রথম তারিখে কারা মহাপরিদর্শকের নিকট ২ নম্বর রিটার্ন দাখিল করতে হবে এবং তাতে পূর্ববর্তী রাতে কতজন বন্দী ওয়ার্ড, সেল এবং হাসপাতালে ঘুমিয়েছে, এবং সে সঙ্গে অতিরিক্ত বন্দীর আগমনের সম্ভাবনা থাকলে তার সমাধানের প্রস্তাব উল্লেখ করতে হবে।

বিধি-১১৮৭।

ওয়ার্ক শেডের ছাদ সপ্তাহে একবার ঝাড়ু দিতে হবে এবং বৎসরে একবার চুনকাম করতে হবে। প্রত্যহ বন্দীরা কাজ শেষে চলে যাবার পর ওয়ার্কশপের মেঝে ঝাড়ু দিতে হবে এবং যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।

বিধি-১১৮৮।

কোন কারাগারের চার দেয়ালের মধ্যে জায়গার পরিমাণ ধারণ ক্ষমতার মাথাপিছু ৭৫ বর্গগজের কম হবে না। যেখানে জমির মূল্য সস্তা সেখানে ধারণ ক্ষমতার মাথাপিছু ১০০ বর্গগজের কম হবে না। একটি কেন্দ্রীয় কারাগরের জমির পরিমাণ কমপক্ষে ত্রিশ একর হবে। কারাগারের প্রধান বা বাহিরের দেয়ালের উচ্চতা {১৬} ফুট হবে। দেয়ালের সকল কর্ণার গোলাকার হবে। মহিলা ওয়ার্ডের বেষ্টনী দেওয়ালের উচ্চতা {১২}ফুট হবে এবং অন্যান্য ক্ষেত্রে ৫ থেকে ৮ ফুট হবে।

 

পরিচ্ছেদ ১- ব্যারাক এবং ভবন সংক্রান্ত

 

প্রধান দেয়ালের বাহিরে ১৬ ফুটের মধ্যে কোন ভবন বা স্থাপনা থাকবে না। দোতলা ভবনের ক্ষেত্রে বাহিরের দেয়াল থেকে দূরত্ব ভবনের উচ্চতার সমান বা তার কাছাকাছি হবে। কোন অভ্যন্তরীন ভবন, লেট্রিন, শেড প্রভৃতি প্রধান দেয়ালের বিপরীতে স্থাপন করা যাবে না এবং এ ধরনের ভবন দেয়াল হতে ১৬ ফুট দূরত্বে (কমপক্ষে ১২ ফুট) থাকবে । এস আর ও নং ২১৩-আইন/২০০০ তারিখ ৯-৭-২০০০ মূলে সংশোধিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *