জেল কোড অনুযায়ী বন্দীদের হিস্ট্রি টিকেট

জেল কোড অনুযায়ী বন্দীদের হিস্ট্রি টিকেট

আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বন্দীদের হিস্ট্রি টিকেট

 

 

বন্দীদের হিস্ট্রি টিকেট
বন্দীদের হিস্ট্রি টিকেট

 

বন্দীদের হিস্ট্রি টিকেট । জেল কোড

বিধি-৫৪৯। প্রত্যেক বন্দীকে কারাগারে গ্রহণের সঙ্গে সঙ্গে তার একটি হিস্ট্রি টিকেট সংরক্ষণ করা হবে (ফরম নম্বর ২০, ২১ বা ২২), যার মধ্যে তার সমগ্র কারা জীবনের সকল ঘটনা এবং তার সম্পর্কে প্রদত্ত সকল আদেশ ধারাবাহিকভাবে রেকর্ড করা হবে।

বিধি-৫৫০। জেল সুপার এবং মেডিকেল অফিসার যে সকল আদেশ লিপিবদ্ধ করবেন সে গুলো ব্যতীত বন্দীর হিস্ট্রি টিকেট সংরক্ষণের জন্যে জেলার বা জেল সুপার কর্তৃক দায়িত্ব প্রাপ্ত অন্য কোন কর্মকর্তা দায়ী থাকবেন।

বিধি-৫৫১। কোন সাজাপ্রাপ্ত বন্দী হিস্ট্রি টিকেটে কোন কিছু লিখতে পারবে না। তবে ব্রাইটার হিসাবে যে সকল বন্দী দায়িত্ব পালন করবে, তারা বিভিন্ন আদেশ হিস্ট্রি টিকেটে লিপিবদ্ধ করতে পারবে এবং এর সঠিকতা সম্পর্কে তারা দায়ী থাকবে। কোন ঘটনার বিষয়ে সঙ্গে সঙ্গে বা যথাসম্ভব দ্রুত হিস্ট্রি টিকেটে লিপিবদ্ধ করতে হবে।

বিধি-৫৫২। জেল সুপার কোন বন্দীর হিস্ট্রি টিকেটে লিখবেন-

(ক) বন্দীর পরিচালনা সম্পর্কে কোন বিশেষ আদেশ,

(খ) কোন বন্দীকে প্রদত্ত শাস্তি (আনুষ্ঠানিক সতর্কতাসহ),

(গ) বাহির প্রাচীরের কোন কাজ পাশ করা,

(ঘ) কয়েদী ওয়াচম্যান,ওভারশিয়ার বা নৈশ প্রহরীর পদোন্নতি সংক্রান্ত, () বিশেষ রেয়াত প্রদান।

 

 

বিধি-৫৫৩। মেডিকেল অফিসার বন্দীর হিস্ট্রি টিকেটে ভর্তির সময় বন্দীর বয়স, উচ্চতা এবং ওজন, তার শারীরিক অবস্থা এবং সশ্রম সাজাপ্রাপ্ত বন্দী হলে সে কি ধরনের কাজের জন্যে উপযুক্ত এবং কোন সংক্রামক রোগের টীকা দেয়া আছে কিনা প্রভৃতি লিখবেন বা লিখার ব্যবস্থা করবেন। রোগের উল্লেখসহ হাসপাতালে ভর্তি এবং হাসপাতাল হতে অব্যাহতি প্রদানের প্রতিটি ঘটনা, বন্দীর পরিচালনা, কাজের ধরন বা ডায়েট প্রভৃতি পরিবর্তন সম্পর্কে নির্দেশাবলীও তিনি লিখবেন ।

যখন হাসপাতাল থেকে বন্দীকে অব্যাহতি দেয়া হবে বা সে আরোগ্য লাভ করবে, ঐ বন্দীকে পূর্বের কাজে নিয়োগ করা যাবে কিনা বা অন্য কোন কাজ দিতে হবে কিনা বা কি কাজে নিয়োজিত করতে হবে মেডিকেল অফিসার তা লিপিবদ্ধ করবেন। তিনি আরো দেখবেন বন্দীর প্রত্যেক পাক্ষিকে ওজন গ্র করা হয় কিনা এবং হিস্ট্রি টিকেটে রেকর্ড করা হয় কিনা। বন্দী কুষ্ঠ রোগাক্রান্ত কিনা তিনি তা দেখবেন এবং সে ক্ষেত্রে বন্দীকে পৃথক রাখার জন্যে প্রয়োজনীয় আদেশ প্রদান করবেন ।

কোন বিনাশ্রম বন্দী স্বেচ্ছায় কাজ করতে আগ্রহী হচ্ছে সে কি ধরনের কাজের জন্য উপযুক্ত মেডিকেল অফিসার তা লিপিবদ্ধ করবেন। কোন বন্দীকে শাস্তি প্রদান করা হলে প্রদত্ত শাস্তি ভোগের জন্যে সে দৈহিকভাবে সক্ষম কিনা, নির্জন কারাবাস ভোগের জন্য বন্দী সামর্থ্য কিনা, বদলির জন্যে দৈহিক সামর্থ্য আছে কিনা সে সম্পর্কে তিনি সার্টিফিকেট প্রদান করবেন। রোগের চিকিৎসার অংশ হিসাবে কোন মহিলা বন্দী বা অন্য কারো চুল কাটার প্রয়োজন হলে তিনি এতদ সংক্রান্ত আদেশ বন্দীর হিস্ট্রি টিকেটে লিপিবদ্ধ করবেন।

 

বিধি-৫৫৪। মেডিকেল সাব অর্ডিনেট তার প্রতিটি ভিজিটে প্রাপ্ত ফলাফল, অসুস্থতা সংক্রান্ত তথ্য প্রভৃতি হিস্ট্রি টিকেটে লিখবেন। তিনি বন্দীর চিকিৎসার বিষয় লিখবেন, তবে মেডিকেল অফিসার হতে অনুমোদন করিয়ে নিতে হবে। তিনি প্রতি পনর দিন অন্তর ডেপুটি জেলার বা কম্পাউন্ডারের সহযোগীতায় বন্দীদের ওজন গ্রহণ করবেন এবং তা হিস্ট্রি টিকেটে লিপিবদ্ধ করবেন।

বিধি-৫৫৫। জেলার বা ডেপুটি সুপার প্রত্যেক বন্দীর হিস্ট্রি টিকেটে রেকর্ড করবেন-

(ক) বন্দীকে যে কাজ দেয়া হয়েছে তার বিবরণ,

(খ) কাজের পরিবর্তন,

(গ) মেডিকেল অফিসার বা মেডিকেল সাব অর্ডিনেটের প্রদত্ত সুপারিশ বাস্তবায়ন বা বাস্তবায়ন না হলে তার কারণ,

(ঘ) বন্দীর চিকিৎসার প্রয়োজনীয়তা সংক্রান্ত,

(ঙ) বন্দী সম্পর্কে কোন বিশেষ সুপারিশ,

(চ) জেল সুপারের রেকর্ডকৃত কোন আদেশের উপর গৃহীত ব্যবস্থা,

(ছ) বি শ্রেণীর বন্দীদেরকে দিনে বা রাতে সেলে আটকের স্থান সম্পর্কে,

(জ)কারা বিধি লংঘনের প্রতিটি ঘটনা সম্পর্কে রেকর্ড,

(ঝ) কোন বন্দীকে জেল সুপারের আদেশ না পাওয়া পর্যন্ত সাময়িক অবরুদ্ধ রাখার জন্যে হ্যান্ডকাপ, বেড়ী পরানো বা সেলে আটক রাখা,

(ঞ) ৪৮৫ এবং ৮২১ বিধি মোতাবেক নিরাপদে আটক রাখার জন্যে বেড়ী আরোপ।

 

বন্দীদের হিস্ট্রি টিকেট

 

বিধি-৫৫৬। ডেপুটি সুপার (কেন্দ্রীয় কারাগারে বা জেলার ডেপুটি জেলার বিধি জল সুপারের আদেশ মোতাবেক বন্দীর হিস্ট্রি টিকেটে নিম্নোক্ত বিষয় সমূহ অন্তর্ভুক্ত করবেন-

(১)কারাগারের ভর্তির তারিখ:

(২)কারাগার হতে বন্দীকে প্রদত্ত পোশাক-পরিচ্ছদ এবং সরঞ্জামের তালিকা:

(৩)বন্দী কর্তৃক অসুস্থতা সম্পর্কে কোন অভিযোগ:

(৪)আপীল করার উদ্দেশ্যে রায়ের কপির জন্যে বন্দীর আবেদন:

(৫) রায়ের কপি প্রাপ্তির স্বীকার:

(৬) আপীল প্রেরণ;

(৭) আপীল আদালতের আদেশের বিষয়বস্তু:

(৮) আপীলের জন্যে নির্ধারিত সময়ের মধ্যে আপীল না করার কারণ:

(৯)আপীল না করার জন্যে বন্দীর অনিচ্ছা:

(১০) মঞ্জুরকৃত রেয়াতের পরিমাণ;

(১১)প্রতি কোয়ার্টার শেষে মোট অর্জিত রেয়াতের পরিমাণ;

(১২) কাজ না করাসহ কোন অপরাধ করলে তার বিবরণী:

(১৩) বন্দীর সাক্ষাৎ অনুমোদন এবং ব্যক্তিগত পত্র প্রেরণ বা গ্রহণ

(১৪) কয়েদী রক্ষী বা নৈশ প্রহরী হিসাবে নিয়োগের জন্যে কারা মহাপরিদর্শকের অনুমোদন;

(১৫) আদালতে প্রেরণ, বদলি বা খালাস বা মৃত্যু:

(১৬) নির্ধারিত সময়ের বাহিরে লেট্রিন ব্যবহার;

(১৭) বিধি ৬২৩ বিধি মোতাবেক বিজ্ঞাপিত কোন বন্দীর ক্ষেত্রে “অসনাক্তকৃত” শব্দ লিপিবদ্ধ করণ;

(১৮) বন্দীকে আরোপিত বেড়ীর ওজন:

(১৯) পোশাক-পরিচ্ছদ রিপেয়ার সংক্রান্ত ।

 

বন্দীদের হিস্ট্রি টিকেট

 

বিধি-৫৫৭। প্রত্যেক বন্দীর হিস্ট্রি টিকেট বন্দীদের দায়িত্ব প্রাপ্ত কয়েদী কর্মচারী কোন স্থানে রেখে দিবে এবং প্রয়োজনের সময় উপস্থাপন করবে। বন্দীর গ্যাং পরিবর্তন হলে বা বন্দীকে হাসপাতাল প্রেরণ করা হলে হিস্ট্রি টিকেটও তার সঙ্গে প্রেরিত হবে। প্রত্যেক সাপ্তাহিক প্যারেডে জেল সুপারের পরিদর্শনের জন্যে প্রত্যেক বন্দী তার হিস্ট্রি টিকেট বাম হাতে রাখবে।

বিধি-৫৫৮। কোন বন্দী কারাগারে মারা গেলে তার হিস্ট্রি টিকেট মৃত্যুর পর দুই বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে। সাজাপ্রাপ্ত বন্দীর মুক্তির পর এক বা দুই বছর পর্যন্ত তার হিস্ট্রি টিকেট সংরক্ষিত থাকবে। কোন বন্দীকে অন্য কারাগারে বদলি করা হলে হিস্ট্রি টিকেট তার সঙ্গে প্রেরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *