বন্দীদের সহিত সাক্ষাত

বন্দীদের সহিত সাক্ষাত | কারা আইন

আজকে আমাদের আলোচনার বিষয় বন্দীদের সহিত সাক্ষাত ।

বন্দীদের সহিত সাক্ষাত ।

বন্দীদের সহিত সাক্ষাত

 

৪০। সিভিল এবং অসাজাপ্রাপ্ত বন্দীদের সহিত সাক্ষাত।

প্রত্যেক কারাগারে যথাযথ সময়ে এবং যথাযথ বাধা-নিষেধের অধীনে প্রত্যেক সিভিল এবং অসাজাপ্রাপ্ত বন্দীদের সহিত আগ্রহী ব্যক্তিদের যোগাযোগ করিবার ব্যবস্থা রাখিতে হইবে হইবে, লক্ষ্য রাখিতে হইবে যে, তাহা যেন ন্যায়ের সহিত সামঞ্জস্যপূর্ণ হয়; বিচারাধীন বন্দীরা তাহাদের যোগ্যতা সম্পন্ন আইনজীবিদের সহিত অন্য কাহারো উপস্থিতি ছাড়া সাক্ষাত করিতে পারিবে।

 

৪১। সাক্ষাত প্রার্থীদের তল্লাশী ।-

(১) জেলার কোন বন্দীর সাথে সাক্ষাত প্রার্থীর নাম ও ঠিকানা দাবী করিতে পারিবেন, এবং, যখন জেলারের সন্দেহ করিবার ভিত্তি থাকিবে, কোন সাক্ষাত প্রার্থীকে তল্লাশী করিতে পারিবেন বা তল্লাশীর ব্যবস্থা করিতে পারিবেন, তবে তল্লাশী কোন বন্দী বা অন্য কোন সাক্ষাত প্রার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত হইবে না ।

 

বন্দীদের সহিত সাক্ষাত ।

 

(২) অনুরূপ কোন সাক্ষাত প্রার্থী তাহাকে তল্লাশী করিতে অনুমতি প্রদান না করিলে, জেলার তাহাকে সাক্ষাতের অনুমতি প্রদানে অসম্মতি জানাইতে পারিবেন, এবং এই কার্যক্রমের কারণ সম্বলিত বিবরণী, সরকার যেই রূপ বিধান করিবেন সেইরূপে রেকর্ড করিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *