জেল কোড অনুযায়ী বন্দীদের নির্জন কারাবাস

জেল কোড অনুযায়ী বন্দীদের নির্জন কারাবাস

আজকে আমরা  বন্দীদের নির্জন কারাবাস  সম্পর্কে আলোচনা করবো

 

বন্দীদের নির্জন কারাবাস

 

বন্দীদের নির্জন কারাবাস । জেল কোড

নোট-১। নির্জন কারাবাস অর্থ কোন বন্দীকে এমন ভাবে সেলে আটক রাখা যাতে সে অন্য বন্দীদের সাথে যোগাযোগ করতে না পারে বা তাদেরকে দেখতে না পায়।

নোট-২। মহিলাদের নির্জন কারাবাস সম্পর্কে ৯৫৪ বিধি অনুসরণ করতে হবে।

বিধি-৫৫৯ । (১) নির্জন কারাবাসের মেয়াদ –

(ক) একমাসের অধিক হবে না, যদি মোট কারাদণ্ডের মেয়াদ ৬ মাসের অধিক না হয়;

(খ) দুই মাসের অধিক হবে না, যদি মোট কারাদণ্ডের মেয়াদ ৬ মাসের অধিক কিন্তু এক বছরের অধিক না হয়;

(গ) তিন মাসের অধিক হবে না, যদি মোট কারাদণ্ডের মেয়াদ এক বছরের বেশী হয়।

টীকা- দণ্ড বিধির ৭৩ ধারা অনুযায়ী ।

(২) আদেশে নির্জন কারাবাসের মেয়াদ যদি মাস হিসেবে বর্ণিত হয়, তবে এক মাসকে ৪ সপ্তাহ, দুই মাসকে ৮ সপ্তাহ এবং তিন মাসকে ১২ সপ্তাহ গণনা করা হবে।

নোট-এক মাসের কারাদণ্ডে সর্বাধিক ১৪ দিন, ৭ মাসের কারাদণ্ডে সর্বাধিক ৭ সপ্তাহ এবং ৮ থেকে ১২ মাসের কারাদণ্ডে সর্বাধিক ৮ সপ্তাহ নির্জন কারাবাসের মেয়াদ হবে।

 

বন্দীদের নির্জন কারাবাস
বন্দীদের নির্জন কারাবাস

 

বিধি-৫৬০। একটানা ১৪ দিনের বেশী নির্জন কারাবাসে রাখা যাবে না। নির্জন কারাবাসের পূর্বে ও পরে বিরতি থাকবে। কারাদণ্ডের মেয়াদ তিন মাসের অধিক হলে নির্জন কারাবাস কোন এক মাসে ৭ দিনের বেশী হবে না এবং দুইটি মেয়াদের মধ্যে অনুরূপ সময়ের বিরতি থাকবে।

টীকা- দত্ত বিধির ৭৪ ধারা অনুযায়ী ।

বিধি-৫৬১। নির্জন কারাবাসের আদেশ দণ্ড বিধির ৭৩ ও ৭৪ ধারার সাথে অসঙ্গতি পূর্ণ হলে ৫০১ বিধি মোতাবেক কারা মহাপরিদর্শককে জানাতে হবে ।

বিধি-৫৬২। (১) বন্দী দৈহিক ও মানসিকভাবে সক্ষম আছে এ মর্মে মেডিকেল অফিসারের সার্টিফিকেট ব্যতীত কোন সাজাপ্রাপ্ত বন্দীকে নির্জন কারাবাসে প্রবেশ করানো যাবে না।

(২) প্রয়োগ বিরল।

(৩) কোন বন্দী নির্জন কারাবাসের জন্যে সাময়িক অক্ষম হলে পরবর্তী নির্ধারিত তারিখে তাকে নির্জন কারাবাসে আটক রাখা যেতে পারে।

(৪) আপীলের কারণে নির্জন কারাবাস স্থগিত করার প্রয়োজন নেই ।

(৫) নির্জন কারাবাসে থাকা প্রত্যেক বন্দীকে মেডিকেল অফিসার বা মেডিকেল সাব অর্ডিনেট দৈনিক ভিজিট করবেন।

(৬) বন্দী নির্জন কারাবাসের জন্যে অক্ষম মর্মে মেডিকেল অফিসার সার্টিফিকেট প্রদান করলে তা কারা মহাপরিদর্শক এবং দণ্ড প্রদানকারী আদালতকে জানাতে হবে।

(৭) বন্দী নির্জন কারাবাসের জন্যে স্থায়ীভাবে অক্ষম মর্মে মেডিকেল অফিসার সার্টিফিকেট প্রদান করলে তা দণ্ড প্রদানকারী আদালতকে জানাতে হবে এবং নির্জন কারাবাসের আদেশ কার্যকরী করা যাবে না ।

বিধি-৫৬৩। কোন বন্দীকে একাধিক পৃথক ওয়ারেন্টে নির্জন কারাবাসের আদেশ প্রদান করা হলে সাজা ভোগ কালে যে কোন একটি ওয়ারেন্টের আদেশ কার্যকরী করা হবে।

বিধি-৫৬৪ । নির্জন কারা-বাসের মেয়াদ উত্তীর্ণ হবার পর জেল সুপার ওয়ারেন্টে সাজা কার্যকরী করার সার্টিফিকেট প্রদান করবেন, নির্জন কারাবাসে রাখার মোট সপ্তাহ উল্লেখ করবেন এবং সাজার কোন অংশ যদি কার্যকরী করা না হয় তবে তার কারণ ব্যাখ্যা করবেন ।

বিধি-৫৬৫ । কোন বন্দী যে মেয়াদ নির্জন কারাভোগ করেছে, অনুরূপ মেয়াদের সম পরিমান বিরতির মধ্যে তাকে কারা অপরাধের জন্যে পৃথক কারাবাস বা সেলে আটক রাখার শাস্তি প্রয়োগ করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *