জেল কোড অনুযায়ী ডেপুটি সুপারিনটেন্ডেন্ট

জেল কোড অনুযায়ী ডেপুটি সুপারিনটেন্ডেন্ট । কারা কর্মকর্তা কর্মচারী

আজকে আমরা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সম্পর্কে আলোচনা করবো। যা জেল কোডের  কারা কর্মকর্তা কর্মচারী অংশে অন্তর্গত।

 

ডেপুটি সুপারিনটেন্ডেন্ট
ডেপুটি সুপারিনটেন্ডেন্ট

 

ডেপুটি সুপারিনটেন্ডেন্ট । কারা কর্মকর্তা কর্মচারী

বিধি ১৫১ । প্রত্যেক কেন্দ্রীয় কারাগারে যেখানে বিশেষ ধরনের শিল্প কারাখানা রয়েছে সেখানে উৎপাদন বিভাগের সকল শাখার কাজ তত্ত্বাবধানে পারদর্শী একজন উৎপাদনকারী থাকবেন। এ ধরনের নিয়োগ সরকারের বিশেষ অনুমোদনক্রমে বিশেষ চুক্তি অনুযায়ী হবে।

বিধি-১৫২। এই কর্মকর্তাকে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হিসেবে অভিহিত করা হবে। পদ মর্যদায় তিনি জেলারের ঊর্ধ্বতন হবেন। কারাগারের বিধি-বিধান এবং জেল সুপারের নির্দেশনাবলী সাপেক্ষে নিজের বিভাগ সম্পর্কিত তার প্রদত্ত সকল আদেশ জেলার প্রতিপালন করতে বাধ্য থাকবেন।

বিধি-১৫৩। কারাগারের একজন কর্মকর্তা হিসেবে কারাগারের সকল বিধি বিধান সম্পর্কে তিনি সমাক জ্ঞান লাভ করবেন এবং তিনি তা যথাযথভাবে প্রতিপালন করবেন এবং জেল সুপার এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরকে নিয়ম-শৃঙ্খলা রক্ষায় সাহায্য করবেন। জরুরী প্রয়োজনে যে কোন সময়ে তিনি সহযোগিতা প্রদান করবেন।

 

ডেপুটি সুপারিনটেন্ডেন্ট
ডেপুটি সুপারিনটেন্ডেন্ট

 

বিধি-১৫৪। জেল সুপারের নিয়ন্ত্রণ সাপেক্ষে এবং তার আদেশ প্রতিপালন সাপেক্ষে কারাগারের সুবিধাজনক উৎপাদন কাজে নিজের সর্বাত্মক প্রচেষ্টা নিয়োজিত করতে তিনি বাধ্য থাকবেন ।

বিধি-১৫৫। উৎপাদন বিভাগের কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্য উভয় প্রকারের সকল ষ্টোর, হিসাব প্রভৃতি তার তত্ত্বাবধানাধীন থাকবে এবং তিনি সে সবের নির্ভুল হিসাব সংরক্ষনের জন্যে দায়ী থাকবেন।

বিধি-১৫৬। তার কাছে একটি রিপোর্ট বা আদেশের বই (রেজিষ্টার নং-১) থাকবে যাতে তিনি জেল সুপারের আদেশ প্রয়োজন এমন বিষয়সমূহ লিপিবদ্ধ করবেন, যেমন-বন্দীর চাহিদাপত্র, দ্রব্যাদি, যন্ত্রপাতি বা প্ল্যান্ট, স্কেল এবং মালামাল বাহিরে পাঠানো এবং তার বিভাগ সংক্রান্ত যে কোন প্রকারের সুপারিশ। তিনি তার বিভাগ সংক্রান্ত কোন বিষয়ে জেলার বা অন্য কোন অধস্ত নকে প্রদত্ত যে কোন গুরুত্বপূর্ণ আদেশও তাতে লিপিবদ্ধ করবেন।

ডান দিকের পৃষ্ঠায় জেল সুপার তার আদেশসমূহ রেকর্ড করবেন কিংবা সংশ্লিষ্ট অধস্তন কর্মকর্তা-কর্মচারী তাকে প্রদত্ত আদেশের উপর তিনি যে ব্যবস্থা গ্রহণ করেছেন তা নোট করবেন। উৎপাদন সম্পর্কে জেল সুপারের যে কোন আদেশও এই বইতে লিপিবন্ধ করা হবে।

বিধি-১৫৭। তিনি তার অধীনে কাজ করা প্রত্যেক বন্দীর চরিত্র এবং শ্রম সম্পর্কে নিজেকে যথাসম্ভব অভিজ্ঞজ্ঞ করবেন এবং বন্দীর রেয়াত প্রদান ও ভাল কাজের জন্যে বিশেষ পুরস্কার প্রদানের জন্যে জেল সুপারকে সাহায্য করবেন। তিনি কোন বন্দীর কাজের অলসতা করার জন্যে কিংবা কারাগারের নিয়ম ভঙ্গের অপরাধে শাস্তি প্রদানের জন্যেও জেল সুপারের নিকট রিপোর্ট করবেন।

 

ডেপুটি সুপারিনটেন্ডেন্ট
ডেপুটি সুপারিনটেন্ডেন্ট

 

 

বিধি-১৫৮। কারাগারের সীমানায় তার জন্যে বিনা ভাড়ায় বাসার ব্যবস্থা করা হবে এবং তিনি সেখানে বসবাস করবেন। জেল সুপারের অনুমতি ব্যতীত তিনি তার কাজ হতে অনুপস্থিত থাকবেন না, যদি তিনি অসুস্থ না থাকেন, সে ক্ষেত্রে তাকে মেডিকেল অফিসার প্রদত্ত অসুস্থতার সার্টিফিকেট দাখিল করতে হবে।

বিধি-১৫৯। চুক্তিতে অন্যরূপ উল্লেখ না থাকলে ডেপুটি সুপারিনটেন্ডেন্টের ছুটি, ভ্রমণভাতা প্রভৃতি ফান্ডামেন্টাল ও সাবসিডিয়ারি রুলস দ্বারা হবে এবং পেনশন বেসামরিক কর্মচারীদের বিধানের অধীনে নিয়ন্ত্রিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *