জেল কোড অনুযায়ী ডেপুটি জেলার

জেল কোড অনুযায়ী ডেপুটি জেলার । কারা কর্মকর্তা কর্মচারী

আজকে আমরা ডেপুটি জেলার সম্পর্কে আলোচনা করবো। যা জেল কোডের  কারা কর্মকর্তা কর্মচারী অংশে অন্তর্গত।

 

ডেপুটি জেলার
ডেপুটি জেলার

 

ডেপুটি জেলার । কারা কর্মকর্তা কর্মচারী

বিধি-২৭২ । প্রত্যেক কেন্দ্রীয় কারাগারে কমপক্ষে দুইজন এবং জেলা কারাগারে একজন করে ডেপুটি জেলার থাকবেন। এ সব পদে সাধারণত সরাসরি নিয়োগ করা হবে।

[বিধি-২৭২এ ৷} অকার্যকর।

নং ৭১ এইচ জে (১) ৬ পি-৮/৫৮ তারিখ-১৮-৪-১৯৬০ । মূলে সংযোজিত ।

 

ডেপুটি জেলার

 

বিধি-২৭৩। ডেপুটি জে-লার কারাগারে জেলারের পরবর্তী অধস্তন ও জেলারের সহকারী হিসেবে কাজ করবেন। তিনি জেলারের অনুপস্থিতিতে জেলারের দায়িত্ব পালন করবেন এবং উপস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত জেলারের দায়িত্বের অংশ বিশেষ পালন করবেন।

বিধি-২৭৪। ডেপুটি জে-লারকে জেলারের দায়িত্ব এমনভাবে ভাগ করে দিতে হবে যা তিনি জেলারের সরাসরি তত্ত্বাবধানে প্রতিপালন করতে পারেন। ডেপুটি জে-লারকে যে দায়িত্ব প্রদান করা হবে তা জেল সুপার মিনিট বইতে লিপিবন্ধ করবেন। 

বিধি-২৭৫। জেলারের অনুপস্থিতিতে যখন ডেপুটি জে-লার অস্থায়ী ভাবে জেলারের দায়িত্বে থাকবেন, তখন তিনি জেলারের সকল ক্ষমতা ও দায়িত্বের অধিকারী হবেন।

বিধি-২৭৬। জেল সুপার ২৭৪ বিধিতে বর্ণিত মিনিট বইতে রেকর্ডকৃত দায়িত্বের অতিরিক্ত ২৪২,247,288,2৫১ এবং ২৬২ বিধি ব্যতীত জেলারের অন্যান্য কাজের অংশ বিশেষ ডেপুটি জে-লারকে প্রদান করতে পারবেন। ডেপুটি জে-লার শৃঙ্খলা রক্ষায় জেলারের দায়িত্ব পালন করবেন। তিনি জেলারের অনুমতি ব্যতীত রাতে বাসা হতে অনুপস্থিত থাকতে পারবেন না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *