চুক্তির ভুল আজকের ভিডিও এর আলোচনার বিষয়। “ভুল [ Law of Contracts on Mistake of Facts ]” ক্লাসটিতে “চুক্তি আইন” সম্পর্কিত সকল তথ্য তুলে ধরা হবে। চুক্তি আইন নিয়ে সকল তথ্য তুলে ধরার জন্য “আইন শিক্ষা গুরুকুল” নিয়ে এসেছে “চুক্তি আইন [ Contract Law ]” সিরিজ। “চুক্তি আইন [ Contract Law ]” সিরিজটির মাধ্যমে আপনারা খুব সহজেই “চুক্তি আইন” সংক্রান্ত সকল বিষয়বস্তু খুব সহজেই বুঝতে পারবেন।
Table of Contents
চুক্তির ভুল
ভুল (Mistake)
ভুল বলতে বোঝায় কোনো বিষয় বা তথ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা। চুক্তি গঠনের জন্য স্বাধীন সম্মতির প্রয়োজন। ভুলের বশবর্তী হয়ে সম্মতি প্রদান করলে তাকে স্বাধীন মতামত বলা যাবে না। এ ক্ষেত্রে বলা যায় চুক্তি যথার্থভাবে গঠিত হয়নি। তবে সকল ক্ষেত্রে এ নিয়ম প্রয়োগ করা যায় না। ভুলের ফলাফল সম্পর্কে জানতে হলে ভুলের বিভিন্ন শ্রেনী জানা প্রয়োজন। ভুলের শ্রেনীসমূহ হলো: ১। সাধারন ভুল (common mistake) ২। পারস্পরিক ভুল (mutual mistake) ৩। এক পক্ষের ভুল (unilateral mistake)

সাধারণ ভুল
চুক্তির উভয় বা সকল পক্ষ একই ধরনের ভুল করে থাকলে সে ভুলকে সাধারণ ভুল বলা হবে। অর্থাৎ একই ধরনের ভুল চুক্তির সাথে সংশ্লিষ্ট সকল পক্ষগণের দ্বারা হয়ে থাকে। যেমন, ‘ক’ তার সাইকেলটি ‘খ’ এর নিকট বিক্রির জন্য চুক্তিতে আবদ্ধ হয়। কিন্তু ইতিমধ্যে সাইকেলটি চুরি হয়ে যায় যা কোনো পক্ষ জানতো না। এ ধরনের ভুলকে সাধারন ভুল বলা যায়।
পারস্পরিক ভুল
পারস্পরিক ভুল চুক্তির ক্ষেত্রে উভয় পক্ষ ভুল করে তবে একই ভুল না। যেমন ‘ক’ এর একই মডলের দুটি গাড়ি আছে একটির রং সাদা অন্যটির সিলভার। সে সাদা গাড়িটি বিক্রি করতে চায় এবং ‘খ’ কে বললো সে একটি গাড়ী বিক্রি করতে চায়, ‘খ’ মনে করলো ‘ক’ সিলভার রং এর গাড়ীটি বিক্রি করবে এবং সে ক্রয়ে সম্মতি দিল। এক্ষেত্রে দুজনের ভুল রয়েছে তবে একই ভুল না, এ ভুলকে পারস্পরিক ভুল বলে।
এক পক্ষীয় ভুল
চুক্তির এক পক্ষ যদি ভুল করে থাকে তবে তাকে এক পক্ষীয় ভুল বলে। চুক্তির কোনো এক পক্ষের ভুলের জন্য চুক্তি বাতিল বা বাতিলযোগ্য হবে না। যেমন, একজন ক্রেতা সিকো ঘড়ি মনে করে দোকানদারের কাছে না জেনে সে ঘড়িটি ক্রয় করে, কিন্তু ঘড়িটি আসলে সিকো ঘড়ি না। এটা ক্রেতার একক ভুল। উপরোক্ত ভুল ব্যতিত আরো দুই প্রকার ভুল হতে পারে:
১। আইনগত ভুল এবং
২। তথ্যগত ভুল

আইনগত ভুল
চুক্তির পক্ষগণ বাংলাদেশের আইনের বিধান সম্পর্কে কোনো ভুল ধারণা করে তবে তা হবে আইনগত ভুল। এই ধরণের ভুল দ্বারা চুক্তি প্রভাবিত হয় না। কারণ প্রতিটি নাগরিককে তার নিজের দেশের আইন সম্পর্কে জানা উচিত, যদি আইন সম্পর্কে ভুল ধারণা থাকে তবে তার পরিনতি তাকে ভোগ করতে হবে।
তথ্যগত ভুল
যদি কেউ বিদেশি আইনের কোনো বিধান ভুল করে ব্যাখ্যা করে তবে তাকে তথ্যগত ভুল বলা হয়। সাধারণত এ ধরনের তথ্যের ভুল থাকলে তা বাতিল বলে গন্য হয়।
নিম্নলিখিত ক্ষেত্রে যদি সম্মতিতে তথ্যগত ভুল থাকে তবে তা বাতিল হবে:
১। চুক্তির উভয় পক্ষ ভুল করেছে।
২। চুক্তির আবশ্যকীয় বা গুরুত্বপূর্ণ তথ্যে ভুল রয়েছে।
চুক্তির ভুল নিয়ে বিস্তারিত ঃ