আজকে আমাদের আলোচনার বিষয় পরিচ্ছেদ ৩– খাদ্য সংগ্রহ এবং গুদামজাতকরণ
Table of Contents
পরিচ্ছেদ ৩– খাদ্য সংগ্রহ এবং গুদামজাতকরণ

বিধি-১১২০।
সঠিক সময়ে সস্তায় খাদ্য সংগ্রহ ও মজুদ করণের ব্যবস্থা করার
জন্যে জেল সুপার এবং জেলার দায়ী থাকবেন।
বিধি-১১২১।
দরপত্র আহবানের মাধ্যমে সরবরাহের ব্যবস্থা করতে হবে। দরপত্র খোলার আগে জেল সুপার চলতি বাজার দর সম্পর্কে নিশ্চিত হবেন। দরপত্রের সঙ্গে সরবরাহতব্য দ্রব্যের নির্দিষ্ট নমুনা প্রেরণ করতে হবে। সরবরাহকারীগণ যদি অসৎ উদ্দেশ্যে জোট বা আঁতাত করে, তবে জেল সুপার দরপত্র স্থগিত করে দিবেন এবং জেলা ম্যাজিষ্ট্রেটের সঙ্গে আলোচনা করে অন্য জেলা হতে দরপত্র আহবানের মাধ্যমে জোট ভেঙ্গে দেয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।
দুই শত টাকার বেশী মূল্যের যে কোন দরপত্র গ্রহণের অনুমোদন কারা মহাপরিদর্শক হতে গ্রহণ করতে হবে।
বিধি-১১২২।
সকল সরবরাহকৃত দ্রব্য ওজন করে নিরাপদে রাখার জন্যে জেলার দায়ী থাকবেন, তবে জেল সুপার দানাদার দ্রব্যের একটি অংশ পরিদর্শন করে সে গুলোর মান সম্পর্কে নিশ্চিত হবেন। সরবরাহ এবং ওজন করার মধ্যে কোন বিলম্ব করা যাবে না। জেল সুপারের অনুমোদনের পর অর্থ পরিশোধ করতে হবে।
বিধি-১১২৩।
কোন দানাদার খাদ্যশস্য ভালভাবে না শুকিয়ে গুদামজাত করা যাবে না। যদি নুতন বা আদ্র দানা হয়, তবে ২ বা ৩ দিন রোদে শুকিয়ে গুদামজাত করতে হবে। দানা শস্য ব্যাগে করে গুদাম জাত করতে হবে, খোলা অবস্থায় নয়।

বিধি ১১২৪-১১২৭।
প্রয়োগ নেই ।
পরিচ্ছেদ IV- দুগ্ধ-খামার । ১১২৮-১১৪৭। প্রয়োগ নেই ।