কারাগার সংক্রান্ত অপরাধসমূহ

কারাগার সংক্রান্ত অপরাধসমূহ | কারা আইন

আজকে আমাদের আলোচনার বিষয় কারাগার সংক্রান্ত অপরাধসমূহ

কারাগার সংক্রান্ত অপরাধসমূহ।

 

কারাগার সংক্রান্ত অপরাধসমূহ

 

৪২। নিষিদ্ধ দ্রব্য কারাগারের ভিতরে প্রবেশ বা কারাগার হইতে বাহির করিবার এবং বন্দীদের সাথে লেনদেন করিবার শাস্তি।

যে কেহ, ৫৯ ধারা বা তাহার অধীনের বিধানের পরিপন্থী কোন নিষিদ্ধ দ্রব্য কারাগারের ভিতরে প্রবেশ করাইলে বা কারাগার হইতে বাহির করিলে বা প্রবেশ বা বাহির করিবার চেষ্টা করিলে, কোন বন্দীর নিকট কারাগারের সীমানার বাহিরে সরবরাহ করিলে বা সরবরাহ করিবার চেষ্টা করিলে, এবং কারাগারের কোন কর্মকর্তা-কর্মচারী, এইরূপ বিধানের পরিপন্থী ভাবে, সজ্ঞানে অনুরূপ কোন দ্রব্য কোন কারাগারে প্রবেশ করাইলে বা কারাগার হইতে বাহির করিলে,

কোন বন্দীর নিকট রাখিলে বা কোন বন্দীর নিকট কারাগারের সীমানার বাহিরে সরবরাহ করিলে, এবং যে কেহ, এইরূপ বিধানের পরিপন্থী ভাবে, কোন বন্দীর সহিত যোগোযোগ করিলে বা যোগাযোগের চেষ্টা করিলে, এবং যে কেহ, এই ধারায় শাস্তি যোগ্য কোন অপরাধের সহায়তা করিলে, ম্যাজিষ্ট্রেট কর্তৃক অনধিক ছয় মাস পর্যন্ত কারাদন্ড, বা অনধিক দুইশত টাকা পর্যন্ত অর্থ দণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবে।

 

৪৩। ৪২ ধারায় অপরাধ করিলে গ্রেফতার করিবার ক্ষমতা।

যখন কোন ব্যক্তি, কারাগারের কোন কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে, পূর্ববর্তী ধারায় বর্ণিত কোন অপরাধ করে, এবং অনুরূপ কর্মকর্তা-কর্মচারীর দাবী অনুযায়ী নাম-ঠিকানা প্রদানে অস্বীকৃতি জানায়,অথবা অনুরূপ কর্মকর্তা-কর্মচারীর নিকট কোন নাম- ঠিকানা প্রদান করে,যাহা ঐ কর্মকর্তা-কর্মচারী মিথ্যা বলিয়া জানে বা বিশ্বাস করিবার কারণ থাকে, অনুরূপ কর্মকর্তা-কর্মচারী তাহাকে গ্রেফতার করিতে পারিবেন, এবং অনাবশ্যক বিলম্ব ছাড়াই তাহাকে একজন পুলিশ কর্মকর্তার নিকট হস্তান্তর করিবেন, এবং অতঃপর অনুরূপ পুলিশ কর্মকর্তা এই ভাবে কার্যক্রম গ্রহণ করিবেন যেন অপরাধটি তাহার উপস্থিতিতে সংঘটিত হইয়াছে ।

৪৪। শাস্তি সম্পর্কে প্রচার।-

সুপারিনটেন্ডেন্ট কারাগারের বাহিরে কোন দৃষ্টি গোচর স্থানে ৪২ ধারার অধীনে নিষিদ্ধ কার্যাবলী এবং সে সকল কাজের শাস্তির বর্ণনা সম্বলিত ইংরেজী এবং বাংলা ভাষায় লিখিত একটি নোটীশ টাঙাইয়া রাখিবার ব্যবস্থা করিবেন।

 

কারাগার সংক্রান্ত অপরাধসমূহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *