জেল কোড অনুযায়ী কারাগারের গেইট সেন্ট্রি

জেল কোড অনুযায়ী কারাগারের গেইট সেন্ট্রি । কারা কর্মকর্তা কর্মচারী

আজকে আমরা কারাগারের গেইট সেন্ট্রি সম্পর্কে আলোচনা করবো। যা জেল কোডের  কারা কর্মকর্তা কর্মচারীর অন্তর্গত।

 

কারাগারের গেইট সেন্ট্রি । কারা কর্মকর্তা কর্মচারী

 

কারাগারের গেইট সেন্ট্রি । কারা কর্মকর্তা কর্মচারী । জেল কোড

বিধি-৩৪০। রিজার্ভ গার্ড থেকে কারাগারের মূল ফটকে দিনে এবং রাত্রে একজন করে সেন্ট্রি দায়িত্ব পালন করবেন। লোকের প্রাপ্যতা অনুসারে তারা ২-৩ ঘন্টা করে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। দিনে সেন্ট্রি বেয়নেট যুক্ত রাইফেল সঙ্গে নিয়ে মূল লৌহ ফটকের সন্নিহিত বাহিরে দায়িত্ব পালন করবেন।

বিধি-৩৪১। নাইট সেন্ট্রি দুই গেইটের মাঝখানে অবস্থান করবেন যাতে ভিতর বা বাহিরের আকস্মিক কোন ঘটনা মোকাবেলা করতে পারেন এবং তিনি ভিতরের গেইটের উইকেটের এবং বাহির গেইটের চাবি তার কাছে রাখবেন।

 

কারাগারের গেইট সেন্ট্রি । কারা কর্মকর্তা কর্মচারী

 

রাতের বেলায় কারাগার ভিজিটের প্রাধিকার প্রাপ্ত কর্মকর্তাগণ হলেন- জেল সুপার, ম্যাজিষ্ট্রেট সরকারী এবং বেসরকারী পরিদর্শকগণ, ডেপুটি সুপার, জেলার, ডেপুটি জেলার, কর্তব্যরত প্রধান কারারক্ষী, প্রধান কারারক্ষীর দায়িত্ব প্রাপ্ত টহল কর্মচারী, মেডিকেল অফিসার এবং মেডিকেল সাব অর্ডিনেট।

বিধি-৩৪২। রাতে কোন কর্মকর্তা ভিজিট করলে নাইট সেন্ট্রি কর্তব্যরত প্রধান কারারক্ষীকে তা জানাবেন। তার দায়িত্বের সময়ে কোন গুরুত্বপূর্ণ অস্বাভাবিক কিছু ঘটে থাকলে তা রিজার্ভ গার্ডের কর্তব্যরত প্রধান কারারক্ষীকে জানাবেন, যাতে তিনি পরদিন সকালে জেল সুপারের ভিজিটের সময় তাকে অবহিত করতে পারেন।

 

বিধি-৩৪৩। রাতের বেলা গেইটের ভিতরে সার্বক্ষণিক একটি বাতি জ্বলবে।

বিধি-৩৪৪। নাইট সেন্ট্রি একটি রাইফেল এবং ২০ রাউন্ড গুলিসহ ডিউটি করবেন। কোন বিদ্রোহ বা গোলযোগ দেখা দিলে তিনি এলার্ম বাজাবেন এবং ৪৬৬ বিধি মোতাবেক গেইট রক্ষা করবেন। তার কাছে অস্ত্রাগারের একটি ডুপ্লিকেট চাবি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *