জেল কোড অনুযায়ী করণিক কর্মচারী

জেল কোড অনুযায়ী করণিক কর্মচারী । কারা কর্মকর্তা কর্মচারী

আজকে আমরা করণিক কর্মচারী সম্পর্কে আলোচনা করবো। যা জেল কোডের  কারা কর্মকর্তা কর্মচারী অংশে অন্তর্গত।

 

করণিক কর্মচারী । কারা কর্মকর্তা কর্মচারী

 

করণিক কর্মচারী । কারা কর্মকর্তা কর্মচারী

(সহকারী জেলার, প্রধান করণিক, সহকারী করণিক)

বিধি-২৭৭। করণিক কর্মচারী নিয়োগ বর্তমানে কর্মকর্তা ও কর্মচারী (কারা অধিদপ্তর) নিয়োগ বিধিমালা, ১৯৮৪ প্রযোজ্য।

বিধি-২৭৮। প্রত্যেক কারাগারে প্রয়োজনীয় সংখ্যক করণিক নিয়োগ করা হবে। কেবলমাত্র বিশেষ পরিস্থিতিতে সরকারের অনুমোদনক্রমে কারাগারের করণিকদেরকে নির্বাহী দায়িত্বে বদলি করতে হবে ।

বিধি-২৭৯। জেল সুপার কারা মহাপরিদর্শকের অনুমোদনক্রমে উৎপাদন বিভাগ সহ কেন্দ্রীয় কারাগারে করণিকদেরকে দায়িত্ব বন্টন করবেন। সাধারণত জ্যেষ্ঠ করণিক উৎপাদন বিভাগের দায়িত্ব প্রাপ্ত হবেন এবং ষ্টোর কিপার হিসাবে পরিচিত হবেন। প্রধান করণিক হিসাব, রিটার্ণ এবং সাধারণ পত্র যোগাযোগ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন। অন্যান্য করণিকগণ ডেপুটি জেলার, ষ্টোর কিপার এবং প্রধান করণিকের সহকারী হিসাবে দায়িত্ব পালন করবেন এবং ভর্তি করণিক, রিলিজ করণিক, সহকারী ষ্টোর কিপার প্রভৃতি নামে অভিহিত হবেন ।

বিধি-২৮০। জেলা কারাগারে যদি একাধিক করণিক থাকে জেল সুপার কারা মহাপরিদর্শকের অনুমোদনক্রমে তাদেরকে ষ্টোর কিপার এবং প্রধান করণিকের দায়িত্ব প্রদান করবেন ।

 

করণিক কর্মচারী । কারা কর্মকর্তা কর্মচারী

 

বিধি-২৮১। কারাগারের কর-ণিকগণ জেলার এবং ডেপুটি জেলারের অধস্তন হবেন এবং তাদের আদেশ প্রতিপালন করবেন। তারা কারাগারের সকল বই কাগজপত্র, রেকর্ড ঠিকভাবে সঠিক জায়গায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখার প্রতি লক্ষ্য রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *