অযৌক্তিক প্রভাব আজকের ভিডিও এর আলোচনার বিষয়। “অযৌক্তিক প্রভাব [ Law of Contracts on Undue Influence ]” ক্লাসটিতে “চুক্তি আইন” সম্পর্কিত সকল তথ্য তুলে ধরা হবে। চুক্তি আইন নিয়ে সকল তথ্য তুলে ধরার জন্য “আইন শিক্ষা গুরুকুল” নিয়ে এসেছে “চুক্তি আইন [ Contract Law ]” সিরিজ। “চুক্তি আইন [ Contract Law ]” সিরিজটির মাধ্যমে আপনারা খুব সহজেই “চুক্তি আইন” সংক্রান্ত সকল বিষয়বস্তু খুব সহজেই বুঝতে পারবেন।
Table of Contents
অযৌক্তিক প্রভাব
বলপ্রয়োগ চুক্তির ফলাফল
বল প্রয়োগের মাধ্যমে যে চুক্তি সম্পাদিত হয়েছে তা বাতিলযোগ্য চুক্তি। অর্থাৎ এ চুক্তি সম্পূর্ণরূপে বৈধ চুক্তি না আবার সম্পূর্ণরুপে বাতিল চুক্তিও না। এই ধরনের চুক্তির কার্যকারিতা নির্ভর করে বল প্রয়োগে শিকার ব্যক্তির ইচ্ছার উপর। তিনি ইচ্ছা করলে চুক্তিটি বাতিল করতে পারেন আবার ইচ্ছা করলে চুক্তিটি কার্যকর করতে পারেন অর্থাৎ বৈধ করতে পারেন।

অনুচিত প্রভাব
স্বাধীন সম্মতি অনুচিত প্রভাব দ্বারা প্রভাবিত করা যায়। চুক্তি আইনের ১৬(১) ধারায় বলা হয়েছে একটি চুক্তি অনুচিত প্রভাব দ্বারা প্রভাবিত হয়েছে যখন (১) একটি পক্ষ এমন অবস্থানে আছেন যার ফলে অন্যের ইচ্ছার উপর কর্তৃত্ব করতে পারেন এবং (২) তিনি তার অবস্থান ব্যবহার করে অন্য পক্ষ থেকে অন্যায্য সুবিধা গ্রহণ করেন। নিম্ন লিখিত ক্ষেত্রে একজন অপর জনের উপর অনুচিত প্রভাব প্রয়োগ করতে পারে:
১। যখন এক ব্যক্তির অপর ব্যক্তির উপর কর্তৃত্ব বিদ্যমান থাকে,
২। যেখানে অপর পক্ষের সাথে বিশ্বাসমূলক সম্পর্ক রয়েছে অথবা
৩। অপর পক্ষের মানসিক ভারসাম্য সাময়িক বা চিরকালের জন্য বার্ধক্য, ব্যাধি অথবা শারীরিক বা মানসিক আঘাত প্রাপ্তির ফলে বিনষ্ট হয়েছে।
অনুচিত প্রভাবের ফলে সকল পক্ষ সম অধিকারের ভিত্তিতে চুক্তির শর্ত সম্পর্কে আলোচনা করতে পারে না এবং স্বাধীন মতামত প্রদান করতে পারে না।
কখন অনুচিত প্রভাবের সন্দেহ জাগে (Undue influence when suspected):
নিম্নলিখিত ক্ষেত্রে অনুচিত প্রভাবের সন্দেহ দেখা যায়
১। প্রতিদান অপর্যাপ্ত
২। যেখানে পক্ষসমূহের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকে। যেমন-পিতা-পুত্র।
৩। পক্ষগণের মধ্যে বয়স, বুদ্ধি, সামাজিক অবস্থান ইত্যাদি সংক্রান্ত অসমতা।
৪। দূর্বল পক্ষের জন্য কোনো পরামর্শক থাকে না।
৫। অযৌক্তিক দরকষাকষির ক্ষমতা, যেমন কেউ যদি অতিরিক্ত মুনাফা লাভ করে তবে ধরে নেওয়া যেতে পারে সে অনুচিত প্রভাব প্রয়োগ করেছে।
অনুচিত প্রভাবের চুক্তি বল প্রয়োগ চুক্তির ন্যায় বাতিলযোগ্য। এ ক্ষেত্রে অনুচিতভাবে প্রভাবিত পক্ষের ইচ্ছার উপর নির্ভর করে চুক্তির কার্যকারিতা।
